সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩১°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৪%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.১ মিমি

খাসির মাংসের কোন অংশ দিয়ে কী রান্না করবেন?

খাসির মাংস অনেকেরই প্রিয় খাবার। এর স্বাদ ও গন্ধে আলাদা আকর্ষণ রয়েছে। তবে বিভিন্ন পদে খাসির মাংসের ভিন্ন ভিন্ন অংশ ব্যবহার করা হয়। তাই বাজারে গিয়ে শুধু মাংসের পরিমাণ নয়, কোন পদ রান্না করবেন তার ওপর ভিত্তি করে সঠিক অংশ বেছে নেওয়াও জরুরি। এতে রান্নার স্বাদ যেমন ভালো হয়, তেমনি মাংসের কাঙ্ক্ষিত নরমভাবও প

রান্নাবান্না

খাসির মাংস অনেকেরই প্রিয় খাবার। এর স্বাদ ও গন্ধে আলাদা আকর্ষণ রয়েছে। তবে বিভিন্ন পদে খাসির মাংসের ভিন্ন ভিন্ন অংশ ব্যবহার করা হয়। তাই বাজারে গিয়ে শুধু মাংসের পরিমাণ নয়, কোন পদ রান্না করবেন তার ওপর ভিত্তি করে সঠিক অংশ বেছে নেওয়াও জরুরি। এতে রান্নার স্বাদ যেমন ভালো হয়, তেমনি মাংসের কাঙ্ক্ষিত নরমভাবও পাওয়া যায়।

ঘাড়ের মাংস তুলনামূলক নরম, তবে এতে কিছুটা তন্তু থাকে। হাড়সহ রান্না করলে ঝোল ও স্টুর স্বাদ ভালো হয়। ধীরে ধীরে রান্না করা কষা মাংস, বিরিয়ানি কিংবা বিভিন্ন ঝোলের পদেও এই অংশ ব্যবহার করা যায়।

কাঁধের মাংস নরম ও রসালো হওয়ায় এটি বেশ বহুমুখী। এখান থেকে ভালো কিমা তৈরি করা যায়। কাবাব, ভুনা, কোর্মা ও গ্রিলের পাশাপাশি সাধারণ ঝোলেও কাঁধের মাংস ব্যবহার করা যায়।

বুকের মাংসে তুলনামূলক বেশি চর্বি থাকে। ফলে দীর্ঘক্ষণ রান্না করা স্যুপ, স্টু, কোর্মা কিংবা বিরিয়ানিতে এটি ভালো মানায়। তবে চর্বি কম খেতে চাইলে এই অংশ বেছে নেওয়ার আগে বিষয়টি বিবেচনা করা ভালো।

কোন অংশে কী রান্না হবে, আগে ঠিক করে নিন

পাঁজরের মাংস সাধারণত হাড়সহ পাওয়া যায় এবং রান্নার পর বেশ রসালো হয়। ধীরে রান্না করলে মাংস নরম হয়ে আসে। খাসির চাপ, ফ্রাই, গ্রিল, কোর্মা ও বিরিয়ানির জন্য এটি উপযোগী। হাড়ের সঙ্গে রান্না হওয়ায় খাবারে বাড়তি স্বাদও যোগ হয়।

কটি বা কোমরের কাছের অংশে হাড়ের পরিমাণ কিছুটা বেশি। হাড়সহ রান্না করলে ঝোল বা তরকারিতে ভালো স্বাদ পাওয়া যায়। মাংস তুলনামূলক নরম ও কম তন্তুযুক্ত হওয়ায় ঘরোয়া মাটন কারির জন্য এই অংশ ব্যবহার করা যেতে পারে।

খাসির পায়ের ওপরের অংশের মাংসকে রান বলা হয়। এতে চর্বি তুলনামূলক কম এবং মাংসল অংশ বেশি থাকায় অনেকেই এটি পছন্দ করেন। কাচ্চি, কিমা, কাবাব, বটি, তন্দুরি, বিরিয়ানি, কষা কিংবা মাংসের ঝোল-বিভিন্ন পদেই রান ব্যবহার করা যায়। হাড়ছাড়া মাংস প্রয়োজন হলে এটিও ভালো বিকল্প।

পায়ের ওপরের দিক ও উরুর মাঝামাঝি অংশকে বং বলা হয়। এই অংশে চর্বি কম হলেও ছোট হাড় থাকতে পারে। স্যুপ, স্টু ও নিহারির মতো ধীরে রান্না করা খাবারের জন্য এটি উপযোগী। বিরিয়ানিতেও ব্যবহার করা যায়।

খাসির পায়ের নিচের অংশে মাংসের তুলনায় হাড় বেশি থাকে। তবে অস্থিমজ্জার কারণে স্যুপ, স্টক ও নিহারিতে এর কদর রয়েছে। হাড়ের মজ্জা পছন্দ করেন যারা, তাদের কাছেও এই অংশ বেশ আকর্ষণীয়। তবে শুধু মাংসের পরিমাণ বিবেচনা করলে এখানে অপচয় তুলনামূলক বেশি হতে পারে।

খাসির মাংস কেনার সময় শুধু কোন অংশটি রান্নার জন্য উপযোগী, সেটি জানলেই হবে না, মাংসটি কতটা তাজা, সেটিও যাচাই করা জরুরি। তাজা মাংস সাধারণত উজ্জ্বল লাল বা হালকা লালচে রঙের হয়। মাংসের রং অস্বাভাবিক কালচে, বিবর্ণ কিংবা সন্দেহজনক দেখালে তা না কেনাই ভালো।

মাংসের গন্ধ থেকেও এর সতেজতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। তাজা খাসির মাংসে স্বাভাবিক একটি গন্ধ থাকতে পারে। তবে তীব্র, টক বা পচা ধরনের গন্ধ পাওয়া গেলে সেই মাংস এড়িয়ে চলুন।

মাংসের দৃঢ়তাও খেয়াল করা দরকার। আঙুল দিয়ে হালকা চাপ দিলে তাজা মাংস সাধারণত কিছুটা স্থিতিস্থাপক থাকে এবং চাপ সরিয়ে নিলে আগের অবস্থায় ফিরে আসে। অতিরিক্ত নরম, আঠালো বা অস্বাভাবিক পিচ্ছিল অনুভূত হলে সতর্ক হওয়া উচিত।

চর্বির দিকেও নজর দিন। খাসির চর্বি সাধারণত সাদা বা হালকা ক্রিম রঙের হয়। চর্বি অস্বাভাবিক হলুদ, বিবর্ণ কিংবা দুর্গন্ধযুক্ত হলে মাংসটি ভালোভাবে পরীক্ষা করে তারপর কেনা উচিত।

কোন অংশের মাংস কিনছেন, শুধু তার ওপর মাংস কতটা নরম হবে তা নির্ভর করে না। পশুর বয়স, মাংসের সতেজতা, চর্বির পরিমাণ এবং রান্নার পদ্ধতিও মাংসের নরমভাবকে প্রভাবিত করে। তুলনামূলক কম বয়সী পশুর মাংস সাধারণত নরম হতে পারে।

সূত্র: ইন্ডিয়া টুডে, হালাল বক্স

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

রান্নাবান্না

সম্পর্কিত খবর

লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()