সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

গাছের পাতা পোড়া রোগ হলে করণীয়

এটি পাতা পোড়া বা ঝলসানো রোগ নামে পরিচিত। পাতা পোড়া রোগের ব্যাকটেরিয়া জীবাণু (ব্যাকটেরিয়াল ব্লাইট) আক্রান্ত- গাছ বা তার পরিত্যক্ত গোড়া, কুটা ও বীজ এবং আগাছার মধ্যেও থাকতে পারে। শিশির, সেচের পানি, বৃষ্টি, বন্যা এবং ঝড়ো হাওয়ার মাধ্যমে এ রোগ ছড়ায়।

শাকসবজি

এটি পাতা পোড়া বা ঝলসানো রোগ নামে পরিচিত। পাতা পোড়া রোগের ব্যাকটেরিয়া জীবাণু (ব্যাকটেরিয়াল ব্লাইট) আক্রান্ত- গাছ বা তার পরিত্যক্ত গোড়া, কুটা ও বীজ এবং আগাছার মধ্যেও থাকতে পারে। শিশির, সেচের পানি, বৃষ্টি, বন্যা এবং ঝড়ো হাওয়ার মাধ্যমে এ রোগ ছড়ায়।

পাতা পোড়া রোগ পোকা, বাতাস এবং সেচের পানির মাধ্যমে এক জমি থেকে অন্য জমিতে ছড়ায়। গাছের ক্ষতস্থান দিয়ে এ রোগের জীবাণু ভেতরে প্রবেশ করে। আসন্ন বোরো তথা শীত মৌসুমে ধান এবং সবজি ক্ষেতে রোগটি কৃষকের অত্যন্ত চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।

আশা করি লেখাটি কৃষক ভাইদের এই রোগ ব্যবস্থাপনায় কার্যকরী ভূমিকা রাখবে:

বিভিন্ন ফসলে এ রোগ হয়ে থাকে; যেমন- কুমড়াজাতীয় ফসল, শিমজাতীয় ফসল, ধান ফসল। এ ছাড়া মরিচ, টমেটো, বেগুন, বাঁধাকপি, ফুলকপিতেও পাতা পোড়া রোগ দেখা যায়।

রোগের লক্ষণ১. আক্রান্ত পাতায় ছোট ছোট গোলাকার হতে কোনাচে বাদামি রঙের দাগ পড়ে।২. দাগের কেন্দ্র ধূসর রঙের কিনারা লালচে হতে বাদামি রঙের হয়।৩. দাগগুলো একত্রে বড় আকারের হয় (১ সেন্টিমিটার)৪. এমনকি গাছের শাখা-প্রশাখা ও শিমেও দাগ পড়ে।৫. পরে পাতায় ও ফলে বাদামি দাগ দেখা যায়।

আরও পড়ুন

১. প্রতিরোধী জাত বা বীজ ব্যবহার করা। ২. রোগমুক্ত বীজ ব্যবহার করা।৩. আক্রান্ত ফল, পাতা ও ডগা অপসারণ করা।৪. অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার বন্ধ করা।৫. সুষম মাত্রায় পটাশ এবং দস্তা সার ব্যবহার করা।৬. ক্ষেতের পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা করা।৭. রোগের শুরুতেই আক্রান্ত পাতা সংগ্রহ করে পুড়ে ফেলা।৮. ফসল চাষে শস্য পর্যায় অবলম্বন করা।

১. সালফার গ্রুপের ছত্রাকনাশক (হাদিয়াভিট)-৬০ গ্রাম, পটাশ-৬০ গ্রাম, দস্তা-২০ গ্রাম, ১০ লিটার পানিতে মিশিয়ে ৬-১০ শতক জমিতে স্প্রে করুন। ২. ফসলভেদে এ রোগের ব্যবস্থাপনা ভিন্ন ভিন্ন হতে পারে। প্রয়োজনে স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ নেওয়া যেতে পারে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()