সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

পেঁপে গাছের ফলন বাড়াতে করণীয়

বাংলাদেশে পেঁপে চাষের সম্ভাবনা ও গুরুত্ব বিশ্লেষণ করলে দেখা যায়, এটি পুষ্টিগুণসম্পন্ন ফল। যা দেশের কৃষি ও পুষ্টি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশে উৎপাদিত পেঁপে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ আছে। পেঁপেতে আছে প্রচুর ভিটামিন এ, সি ও প্যাপেইন এনজাইম। যা হজমে সহায়

শাকসবজি

বাংলাদেশে পেঁপে চাষের সম্ভাবনা ও গুরুত্ব বিশ্লেষণ করলে দেখা যায়, এটি পুষ্টিগুণসম্পন্ন ফল। যা দেশের কৃষি ও পুষ্টি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশে উৎপাদিত পেঁপে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ আছে। পেঁপেতে আছে প্রচুর ভিটামিন এ, সি ও প্যাপেইন এনজাইম। যা হজমে সহায়ক এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

তাই কৃষকদের পেঁপে চাষের প্রতি গুরুত্বারোপ অতীব জরুরি। পেঁপে গাছের স্বাস্থ্য ও ফলন বাড়াতে জিংক, বোরন এবং ম্যাগনেসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে পরিমাণ জানা না থাকলে ক্ষতিও হতে পারে! তাই চলুন জেনে নিই, বছরে কতটুকু এবং কীভাবে প্রয়োগ করতে হয়।

জিংক জিংকের কার্যকারিতা হলো পাতা হলুদ হওয়া থেকে রক্ষা করা এবং গাছের বৃদ্ধি সঠিক রাখা। জিংক সালফেটের পরিমাণ প্রতি গাছে ১ বছরে মাটিতে ৫-১০ গ্রাম ২-৩ বার ভাগ করে প্রয়োগ করতে হবে। স্প্রে করতে হয় ০.৫-১ গ্রাম বা লিটার পানি, ৩-৪ বার ফুল ও ফল ধারণের আগে।

বোরন বোরনের কার্যকারিতা হলো ফল ফাটা, বিকৃত ফল রোধ করা। বোরাক্স বা বোরিক অ্যাসিডের পরিমাণ প্রতি গাছে বছরে মাটিতে ২-৪ গ্রাম ২ বার ভাগ করে প্রয়োগ করতে হয়। স্প্রে করতে হয় ০.৫ গ্রাম বা লিটার পানি, ২ বার ফুল আসার সময় ও ফল ধারণের পর।

ম্যাগনেসিয়ামম্যাগনেসিয়ামের কার্যকারিতা হলো পাতা হলুদ ক্লোরোসিস দূর করা। ম্যাগনেসিয়ামের পরিমাণ প্রতি গাছে বছরে মাটিতে ১০০-২০০ গ্রাম ৪ বার ভাগ করে, প্রতি ৩ মাসে ৫০ গ্রাম প্রয়োগ করতে হয়। স্প্রে করতে হয় ৫ গ্রাম বা লিটার পানি, মাসে ১ বার হলুদ পাতা দেখা গেলে।

কখন ব্যবহার করবেন জিংক ও বোরন ফুল ফোটার আগে ও ফল ধারণের সময়। ম্যাগনেসিয়াম বর্ষা বা সেচের পর মাটিতে প্রয়োগ করুন। স্প্রে সকাল বা বিকেলে করুন, রোদে নয়।

সতর্কতাঅতিরিক্ত ব্যবহার গাছের ক্ষতি করতে পারে। বিশেষ করে বোরন বিষাক্ততা ঘটায়। বোরন বিষাক্ততা এড়াতে পরিমাণের বেশি কখনোই দেবেন না।

বাংলাদেশে কৃষকদের পেঁপে চাষের অপার সম্ভাবনা আছে। পেঁপের পাতা ও কাচা ফল ওষুধ শিল্পে ব্যবহৃত হয়। বিশেষত ডেঙ্গু জ্বরের চিকিৎসায় পাতা কার্যকর ভূমিকা রাখে। যথাযথ প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি এবং বাজারজাতকরণের সুযোগ তৈরি করা গেলে এটি কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()