সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৯১%বাতাস কিমি/ঘ

জামরুল খেলে শরীরে মিলবে যেসব উপকার

জামরুল অনেক উপকারী ফল হলেও গ্রীষ্মকালীন আম-কাঁঠাল-লিচুর তুলনায় এটি অনেকটা অবহেলিত। রসালো হলেও এ ফল তেমন সুস্বাদু না, আর এ কারণেই হয়তো এই ফল অনেকেই খান না।

ফল

জামরুল অনেক উপকারী ফল হলেও গ্রীষ্মকালীন আম-কাঁঠাল-লিচুর তুলনায় এটি অনেকটা অবহেলিত। রসালো হলেও এ ফল তেমন সুস্বাদু না, আর এ কারণেই হয়তো এই ফল অনেকেই খান না।

তবে জামরুল দেখতে যতটা আকর্ষণীয় তেমনই এতে থাকা পুষ্টিগুণ অন্যান্য ফলকেও হার মানায়। চলুন জেনে নেওয়া যাক জামরুল খেলে শরীরে যেসব উপকার মেলে-

আরও পড়ুন: আম খাওয়ার পর যে ৫ খাবার খেলে হতে পারে বিপদ

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে

বিশেষজ্ঞদের মতে, জামরুল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ১০০ গ্রাম জামরুলে ২২ মাইক্রোগ্রাম ভিটামিন সি মেলে। এমনকি প্রতি ১০০ গ্রাম জামরুল থেকে ২৯ মিলিগ্রাম ক্যালসিয়াম মেলে। যা হাড় ও দাঁতের জন্য গুরুত্বপূর্ণ।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে

জামরুলে আছে জামবোসিন। যা রক্তে স্টার্চ থেকে শর্করা তৈরির প্রক্রিয়া নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এ কারণে চিকিৎসকরাও ডায়াবেটিস রোগীদের জামরুল খাওয়ার পরামর্শ দেন।

কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে

জামরুলে ফাইবারের পরিমাণ বেশি থাকায় খাবার হজম করতে সুবিধা হয়। তাতে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও কমে। এমনকি ওজন কমাতেও সাহায্য করে রসালো এ ফল।

আরও পড়ুন: ডায়াবেটিস রোগী কি লিচু খেতে পারবেন?

ক্যানসার নিরাময়েও উপযোগী

জানলে আরও অবাক হবেন, ছোট্ট এ ফল ক্যানসার নিরাময়েও উপযোগী। এতে ভিটামিন এ ও সি ছাড়াও আছে প্রচুর পরিমাণ সক্রিয় যৌগ। যা প্রস্টেট ও স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে।

পেটের সমস্যা সারায়

প্রতিদিন জামরুল খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আবার পেটের সমস্যায়ও দারুণ কাজ দেয় জামরুল। জামরুলে থাকা ভিটামিন এ চোখের স্বাস্থ্যেরও উন্নতি ঘটায়।

হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটায়

জামরুল হাড় মজবুত করতে সাহায্য করে। এতে থাকা ক্যালসিয়াম হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। প্রতি ১০০ গ্রাম জামরুলে প্রায় ২৯ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। এ ক্যালসিয়াম হাড়ের স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

আরও পড়ুন: টমেটো বেশি খেলে যেসব মারাত্মক রোগ হতে পারে

পেট ফাঁপা ও ডায়রিয়া কমায়

গরমের এ সময় পানিশূন্যতাসহ পেট ফাঁপার সমস্যায় অনেকেই ভোগেন। তারা চাইলে খুব সহজেই এ সমস্যার সমাধান করতে পারেন জামরুল খেয়ে। বিশেষজ্ঞদের মতে, প্রতি ১০০ গ্রাম জামরুলে ৯৩ গ্রাম পানি থাকে।

যা শরীরে আর্দ্রতা বজায় রাখে ও পানিশূন্যতা রোধ করে। এছাড়া জামরুলে পর্যাপ্ত পরিমাণে ডায়াটারি ফাইবার আছে, যা পেট ফাঁপা ও ডায়রিয়া প্রতিরোধে বিশেষভাবে কাজ করে।

বিশেষজ্ঞদের মতে, মৌসুমি ফল শারীরিক বিভিন্ন সমস্যার সমাধান করে। তাই গরমে প্রাণভরে খেতে পারেন জামরুল। এমনকি ডায়াবেটিস রোগীরাও নিশ্চিন্তে এ ফল খেতে পারেন।

সূত্র: অনলি মাই হেলথ/মেড ইন্ডিয়া

জেএমএস/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()