সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

আমের খোসা খেলে যেসব সমস্যার সমাধান মিলবে

আম গ্রীষ্মকালের একটি জনপ্রিয় ফল। বেশিরভাগ মানুষই আম খাওয়ার সময় এর খোসা ফেলে দেন। তবে আমের খোসার আছে আশ্চর্যজনক স্বাস্থ্য উপকারিতা, যা প্রায়শই এড়িয়ে যান সবাই।

ফল

আম গ্রীষ্মকালের একটি জনপ্রিয় ফল। বেশিরভাগ মানুষই আম খাওয়ার সময় এর খোসা ফেলে দেন। তবে আমের খোসার আছে আশ্চর্যজনক স্বাস্থ্য উপকারিতা, যা প্রায়শই এড়িয়ে যান সবাই।

আমের খোসায় রয়েছে প্রচুর পরিমাণে তামা, ফোলেট, ভিটামিন বি৬, এ, সি। এর পাশাপাশি আছে ফাইবার। যা জৈব সার হিসেবেও ব্যবহার করা যেতে পারে।

ত্বকের স্বাস্থ্যের উন্নতি থেকে ক্যানসারের ঝুঁকি কমাতে, আমের খোসা আপনার ডায়েটে একটি মূল্যবান সংযোজন হতে পারে।

তাই এরপর থেকে আমের খোসা ফেলে না দিয়ে বরং শারীরিক সুস্থতায় কাজে লাগান। আমের খোসা ত্বকের স্বাস্থ্যের উন্নতির ঘটাতে পারে। যাদের মুখে অবাঞ্ছিত বলিরেখা আছে তাদের জন্য আমের খোসা প্রাকৃতিক প্রতিকার হিসেবে কাজ করে।

এজন্য প্রথমে আমের খোসা শুকিয়ে ভালো করে পিষে নিন। এরপর গোলাপ জলের সঙ্গে মিশিয়ে নিয়মিত মুখে লাগান। এটি বলিরেখা কমাতে ও ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।

আমের খোসায় রয়েছে প্রাকৃতিক উপাদান যা দেহে মৃত কোষের বৃদ্ধি রোধ করে। এটি ক্যানসারের ঝুঁকি কমাতে পারে। এমনকি স্বাস্থ্যকর ওজন বজায় রাখতেও সাহায্য করে আমের খোসা।

গ্রীষ্মকালে ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা। আমের খোসা কার্যকরভাবে এই অবস্থার চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে।

এজন্য আমের খোসা পিষে পেস্ট তৈরি করে ব্রণের স্থানে লাগাতে পারেন। এতে কয়েক দিনের মধ্যে ব্রণ থেকে মুক্তি পাবেন।

আমের খোসায় প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আছে, যা ফ্রি র্যাডিক্যালের কারণে হওয়া ক্ষতি থেকে রক্ষা করে।

এই ফ্রি র্যাডিক্যালগুলো চোখ, হৃদপিণ্ড ও ত্বকের জন্য ক্ষতিকর। নিয়মিত আমের খোসা খেলে সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটবে।

সূত্র: প্রেসওয়্যার ১৮

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()