সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮২%বাতাস কিমি/ঘ

প্রতিদিন ডিম খেলে শরীরে কী হয়?

ডিম আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় থাকা সহজলভ্য ও পুষ্টিকর একটি খাবার। সকালের নাশতা থেকে শুরু করে দুপুর বা রাতের খাবাররে বিভিন্নভাবেই ডিম খাওয়া হয়।

লাইভস্টক

ডিম আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় থাকা সহজলভ্য ও পুষ্টিকর একটি খাবার। সকালের নাশতা থেকে শুরু করে দুপুর বা রাতের খাবাররে বিভিন্নভাবেই ডিম খাওয়া হয়।

বিশেষ করে উচ্চমানের প্রোটিনের ভালো উৎস হিসেবে ডিমের বেশ জনপ্রিয়তা রয়েছে। তবে ডিমের কুসুমে কোলেস্টেরল থাকায় অনেক বছর ধরে এটি নিয়ে মানুষের মধ্যে নানা ধরনের দ্বিধা রয়েছে। তাহলে ডিম কি সত্যিই হৃদযন্ত্রের জন্য ক্ষতিকর? নাকি পরিমিত পরিমাণে খেলে এটি স্বাস্থ্যকর খাবারের অংশ হতে পারে?

ডিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুষ্টিগুণগুলোর একটি হলো উচ্চমানের প্রোটিন। শরীরের পেশি তৈরি ও মেরামত করতে প্রোটিন প্রয়োজন, তাই নিয়মিত ব্যায়াম করেন এমন ব্যক্তি থেকে শুরু করে সাধারণ মানুষের খাদ্যতালিকাতেও ডিম জায়গা করে নিতে পারে।

ডিমে ভিটামিন এ, ডি, ই ও বি১২-এর পাশাপাশি ফোলেট ও রিবোফ্লাভিনের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে। এর বেশিরভাগ ভিটামিন ও খনিজ কুসুমে থাকে। কুসুমে কোলিনও পাওয়া যায়, যা মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া ডিমের কুসুমে লুটেইন ও জিয়াজ্যানথিন নামের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এগুলো চোখের স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান।

ডিম নিয়ে সবচেয়ে বড় প্রশ্নটি হলো এর কোলেস্টেরল। একটি বড় ডিমের কুসুমে প্রায় ১৮০-১৮৬ মিলিগ্রাম কোলেস্টেরল থাকতে পারে। এই কারণেই একসময় ডিমকে হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে বলে মনে করা হতো।

তবে বর্তমানে পুষ্টিবিজ্ঞানে শুধু একটি খাবারে থাকা কোলেস্টেরলের দিকে না তাকিয়ে পুরো খাদ্যতালিকাকে বেশি গুরুত্ব দেওয়া হয়।

বেশিরভাগ সুস্থ মানুষের ক্ষেত্রে প্রতিদিন একটি ডিম সুষম খাদ্যের অংশ হতে পারে। ডিমের প্রোটিন দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করতে পারে এবং দৈনন্দিন প্রোটিনের চাহিদা পূরণেও ভূমিকা রাখে।

তবে ডিম খাওয়ার সঙ্গে খাদ্যতালিকায় শাকসবজি, ফল, ডাল ও গোটা শস্য রাখাও গুরুত্বপূর্ণ। শুধু ডিম খেলেই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস তৈরি হয় না।

ডিমকে একেবারে 'ভালো' বা 'খারাপ'-কোনো একটি দলে ফেলার প্রয়োজন নেই। ব্যক্তির সামগ্রিক স্বাস্থ্য, খাদ্যাভ্যাস ও রক্তের কোলেস্টেরলের মাত্রার ওপর বিষয়টি অনেকটাই নির্ভর করে।

যাদের এলডিএল বা 'খারাপ' কোলেস্টেরল বেশি, ডায়াবেটিস বা অন্য কোনো হৃদ্‌রোগের ঝুঁকি রয়েছে, তাদের নিয়মিত বেশি ডিম খাওয়ার আগে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া ভালো। একই সঙ্গে ডিমের সঙ্গে কী খাচ্ছেন, সেটিও গুরুত্বপূর্ণ। বেশি মাখন, ঘি, চর্বিযুক্ত মাংস বা অতিরিক্ত তেলে ভাজা খাবারের সঙ্গে ডিম খেলে পুরো খাবারটির স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেড়ে যেতে পারে।

ডিম সিদ্ধ, পোচ বা অল্প তেলে রান্না করে খাওয়া সহজ ও স্বাস্থ্যকর উপায়। চাইলে একটি গোটা ডিমের সঙ্গে অতিরিক্ত ডিমের সাদা অংশ যোগ করা যায়। এতে প্রোটিন বাড়ে, কিন্তু অতিরিক্ত কুসুম যোগ না হওয়ায় কোলেস্টেরলের পরিমাণ তুলনামূলক কম থাকে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বৈচিত্র্য। ডিমকে একমাত্র প্রোটিনের উৎস না বানিয়ে খাদ্যতালিকায় মাছ, ডাল, দুধ বা দই, পনির, বাদাম ও অন্যান্য পুষ্টিকর খাবারও রাখা উচিত।

তাই সুস্থ মানুষের জন্য পরিমিত ডিম খাওয়াকে অকারণে ভয় পাওয়ার প্রয়োজন নেই। বরং ডিম কতটা খাবেন, কীভাবে রান্না করবেন এবং পুরো দিনের খাদ্যতালিকা কেমন-স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস তৈরিতে মূল গুরুত্ব সেখানেই।

সূত্র: ভেরি ওয়েল হেলথ, ইন্ডিয়া টুডে

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

তেলের সংকট কাটেনি, বেড়েছে আটা-ময়দার দাম

দাম বাড়ানোর পরও বাজারে স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের সরবরাহ। রাজধানীর অনেক মুদি দোকানেই মিলছে না পর্যাপ্ত বোতলজাত সয়াবিন তেল। চাহিদা মত তেল না দেওয়ার অভিযোগ জানিয়েছেন বিক্রেতারা। মুদি দোকানিদের অনেকেই বলছেন, অর্ডার দিয়েও তেল পেয়ে কয়েকদিন অপেক্ষা করতে হচ্ছে।

জাগো নিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()