সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩১°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৪%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.১ মিমি

সাপ্তাহিক ছুটির দিনে ইলিশ কিনতে ক্রেতাদের ভিড়

সাপ্তাহিক ছুটির দিনে চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে ইলিশ কিনতে ক্রেতাদের ভিড় বেড়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা আসায় আড়তে ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে মুখর হয়ে উঠেছে পুরো মাছঘাট এলাকা।

মৎস্য

সাপ্তাহিক ছুটির দিনে চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে ইলিশ কিনতে ক্রেতাদের ভিড় বেড়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা আসায় আড়তে ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে মুখর হয়ে উঠেছে পুরো মাছঘাট এলাকা।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল থেকেই বড়স্টেশন মাছঘাটের বিভিন্ন আড়তে এ চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, কেউ পরিবার নিয়ে, আবার কেউ দলবেঁধে এসেছেন পছন্দের ইলিশ কিনতে। তবে ইলিশের সরবরাহ তুলনামূলক কম থাকায় দাম বেশি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

ইলিশ ব্যবসায়ী কামাল হোসেন জানান, বর্তমানে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকায়। আর এক কেজির কম ওজনের ইলিশের দাম পড়ছে ২ হাজার থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত। কয়েকদিনের তুলনায় আজ প্রতি কেজি ইলিশের দাম প্রায় ১০০ থেকে ১৫০ টাকা বেড়েছে।

দেশের বিভিন্ন এলাকা থেকে মাছঘাটে আসা ক্রেতারা জানান, ছুটির দিনে পরিবার নিয়ে ইলিশ কিনতে এসেছি। কিন্তু দাম বেশি হওয়ায় অনেকেই চাহিদা অনুযায়ী কিনতে পারছেন না। ইলিশের দাম আরও কম হলে ক্রেতাদের জন্য কেনা সহজ হতো।

ঢাকা থেকে মাছঘাটে আসা ক্রেতা পারভেজ জানান, চাঁদপুরের ইলিশের সাধ অন্যরকম, যা ঢাকা থেকে কিনে পাওয়া যায় না। শুক্রবার থাকায় মাছঘাটে অনেক ভিড়। সবচেয়ে বড় বিষয় ক্রেতা বেশি থাকায় দামও বাড়িয়েছে ব্যবসায়ীরা। ইলিমের দাম শুধু বাড়তে দেখি, কমতে দেখি না। দাম নিয়ন্ত্রণে না আসলে ইলিশ কেনা সাধ্যের বাইরে চলে যাবে।

শরীফুল ইসলাম/এএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ভারতীয় ইলিশ ‘দেশি’ বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা

যশোর বড়বাজারে ভারতীয় ইলিশ দেশি বলে বিক্রির অভিযোগে এক আড়তদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কুয়াকাটায় ২ কেজি ১০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৭ হাজার ২০০ টাকায়

কুয়াকাটার আড়তে নিলামে ওঠা একটি ইলিশ কেজিপ্রতি ৩ হাজার ৬২৫ টাকা দরে বিক্রি হয়েছে; বড় ইলিশ কমে যাওয়ার কারণ নিয়ে সতর্ক করছেন গবেষকরা।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()