সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস কিমি/ঘ

চুয়াডাঙ্গায় তরমুজের দামে ক্রেতাদের অস্বস্তি

চুয়াডাঙ্গার বাজারে তরমুজের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম কমেনি। ছোট আকারের তরমুজ ১৫০ থেকে ২০০ টাকায় এবং বড় আকারেরগুলো ৩৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। অভিযোগ রয়েছে, বিক্রেতারা প্রতিটি তরমুজে ১০০ টাকা পর্যন্ত বাড়িয়ে বিক্রি করছেন। এতে তরমুজ কিনতে আসা ক্রেতারা অস্বস্তিতে পড়েছেন।

ফল

চুয়াডাঙ্গার বাজারে তরমুজের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম কমেনি। ছোট আকারের তরমুজ ১৫০ থেকে ২০০ টাকায় এবং বড় আকারেরগুলো ৩৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। অভিযোগ রয়েছে, বিক্রেতারা প্রতিটি তরমুজে ১০০ টাকা পর্যন্ত বাড়িয়ে বিক্রি করছেন। এতে তরমুজ কিনতে আসা ক্রেতারা অস্বস্তিতে পড়েছেন।

শহরের বড় বাজার, রেল বাজার, কোর্ট মোড়সহ বিভিন্ন ফলের দোকান ঘুরে দেখা গেছে, তরমুজের দোকানে ক্রেতাদের ক্রেতাদের উপচে পড়া ভিড়। ক্রেতারা জানান, তরমুজ গত বছরের তুলনায় এবার বেশি দামে বিক্রি হচ্ছে। তারা তরমুজের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানান।

জানা যায়, এবার চুয়াডাঙ্গায় তরমুজ আসছে কুয়াকাটা অঞ্চল থেকে। সরবরাহ ভালো থাকলেও দাম তুলনামূলক বেশি। এবার কেজি দরের পরিবর্তে পিস হিসেবে তরমুজ বিক্রি হচ্ছে।

তরমুজ কিনতে আসা ক্রেতা সাইফুল ইসলাম বলেন, গত বছর যে আকারের তরমুজ ১৫০ টাকায় কিনেছিলাম, এবার সেটা ২৫০ টাকা দিতে হচ্ছে। দাম বেশি হলেও ইফতারের জন্য কিনতে হয়েছে।

বিক্রেতাদের দাবি, তারা স্বাভাবিক দামে তরমুজ বিক্রি করছেন। মৌসুমের শুরুতে হওয়ায় দাম কিছুটা বেশি।

ব্যবসায়ী হারুন ও তানভির জানান, এবার তরমুজের সরবরাহ ভালো, দামও খুব বেশি না। তবে এবার সব তরমুজ পিস হিসেবে বিক্রি হচ্ছে।

চুয়াডাঙ্গা কাঁচামাল ও আড়ত ব্যবসায়ী মোহাম্মদ নাজমুল মিয়া ও মহাসিন আলী বলেন, বাজারে ফল ঠিক দামেই বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা যেমন দামে কিনছেন তার থেকে সামান্য বেশি দামে বিক্রি করছেন। দাম ক্রেতাদের সহনীয় পর্যায়ে থাকায় তরমুজ বিক্রিও হচ্ছে প্রচুর।

বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে জেলা কৃষি বিপণন অধিদপ্তরের বাজার পরিদর্শক সহিদুল ইসলাম বলেন, রমজানে বাজার স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। কেউ কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, তরমুজসহ ইফতারের প্রয়োজনীয় ফলমূল যেন অতিরিক্ত দামে বিক্রি না হয় এবং কোনো সিন্ডিকেট যেন বাজার নিয়ন্ত্রণ করতে না পারে, তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চলছে।

হুসাইন মালিক/এমএন/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()