সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°ভারী বৃষ্টিআর্দ্রতা ৫৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

সরবরাহ কমের অজুহাতে বেড়েছে তরমুজের দাম

পবিত্র রমজানে চাহিদা থাকায় বিগত কয়েকবছর ধরে বেশ আগে আগেই বাজারে চলে আসছে তরমুজ। ফলে সাধারণত মূল মৌসুমে বাজারে তরমুজের সরবারহ কমে আসে। এ সুযোগ কাজে লাগিয়ে এখন পাইকারি ও খুচরা- দুই বাজারেই বেড়েছে রসালো এ ফলের দাম।

ফল

পবিত্র রমজানে চাহিদা থাকায় বিগত কয়েকবছর ধরে বেশ আগে আগেই বাজারে চলে আসছে তরমুজ। ফলে সাধারণত মূল মৌসুমে বাজারে তরমুজের সরবারহ কমে আসে। এ সুযোগ কাজে লাগিয়ে এখন পাইকারি ও খুচরা- দুই বাজারেই বেড়েছে রসালো এ ফলের দাম।

শুক্রবার (১১ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, পাইকারি বাজারে আকারভেদে প্রতি ১০০ পিস তরমুজ বিক্রি হচ্ছে ১০ হাজার থেকে ৫০ হাজার টাকায়। খুচরা বাজারে আকার ও ধরনভেদে প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৬০ টাকায়।

কেজির হিসাব ছাড়াও পিস হিসেবে বিক্রি হচ্ছে তরমুজ। যদিও এসব তরমুজ কেজি দরে আগেই মেপে রাখা। পিস হিসেবে বাজারে মাঝারি আকারের তরমুজ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকায়। এছাড়া ১০০ থেকে ২৫০ টাকার মধ্যে ছোট আকারের তরমুজ মিলছে।

বিক্রেতাদের দাবি, মৌসুম শেষ হয়ে যাওয়ায় চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম। এ কারণেই দাম বাড়তি।

আরও পড়ুন

কারওয়ান বাজারের খুচরা ব্যবসায়ী শাহ আলম জাগো নিউজকে বলেন, বাজারে তরমুজ কমে আসছে। তাই দাম বাড়ছে। আগামী এক সপ্তাহ পর দাম আরও বাড়বে। দোকানদার (বিক্রেতা) কমে যাবে, আড়তেও তরমুজের সংকট হবে। তাই এখন দাম একটু বেশি।

তরমুজের আড়তদার হানিফ চৌধুরী জাগো নিউজকে বলেন, পটুয়াখালীর তরমুজ প্রায় শেষ। খুলনার তরমুজ আসছে, তবে ঈদের সময় থেকে দাম বাড়তি। এখন গরমও পড়ছে বেশি, তরমুজ নষ্টও হয় অনেক। মাঝারি আকারের তরমুজ এখন প্রতি ১০০টি ৩০ হাজার টাকায় বিক্রি হয়। এ ধরনের তরমুজ বেচাকেনা বেশি চলে।

নাজির হোসেন নামের এক ক্রেতা বলেন, এখন রমজান না, তবুও তরমুজের দাম কমছে না। ৩০০ থেকে ৪০০ টাকার নিচে ভালো মানের তরমুজ পাওয়া যাচ্ছে না। মোটামুটি বড় তরমুজ ধরতে গেলে ৪০০ টাকার ওপরে দাম।

আরএএস/কেএসআর/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()