সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৫%বাতাস কিমি/ঘ

ঢাকায় তরমুজের কেজি ৪৫-৬০ টাকা

চলছে পবিত্র সিয়াম সাধনার মাস রমজান। রমজানে ভাজাপোড়ার সঙ্গে সঙ্গে ইফতারিতে ফল রাখতে পছন্দ করেন রোজাদাররা। ফলে এ মাসে দেশি-বিদেশি ফলের চাহিদা থাকে তুঙ্গে।

ফল

চলছে পবিত্র সিয়াম সাধনার মাস রমজান। রমজানে ভাজাপোড়ার সঙ্গে সঙ্গে ইফতারিতে ফল রাখতে পছন্দ করেন রোজাদাররা। ফলে এ মাসে দেশি-বিদেশি ফলের চাহিদা থাকে তুঙ্গে।

এ বছর রমজানের শুরুতেই বাজারে এসেছে তরমুজ। দামও এবার নাগালের মধ্যে। রাজধানী ঢাকায় এলাকাভেদে তরমুজ মিলছে ৪৫ থেকে ৬০ টাকা কেজিদরে। পিস হিসেবেও তরমুজ কেনার সুযোগ রয়েছে। তবে এগুলো আগে থেকে মেপে ওজন করে দাম নির্ধারণ করে রাখা হয়েছে। মান ও ওজন অনুযায়ী ২২০ থেকে ৫০০ টাকায় মিলছে তরমুজ।

শনিবার (৮ মার্চ) রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা, মহাখালী ও রামপুরা ঘুরে তরমুজ বিক্রির এমন চিত্র দেখা গেছে।

তরমুজ বিক্রেতা ইমন বলেন, অন্যবারের তুলনায় এবার রমজানে তরমুজের দাম কম। প্রতিকেজি ৫৫ টাকা দরে বিক্রি করছি।

খিলক্ষেত, রামপুরা এলাকায় ৪৫ টাকা কেজি দরেও মিলছে তরমুজ। তবে এগুলো আকারে ছোট। এসব তরমুজ সর্বোচ্চ ৪ থেকে ৫ কেজি ওজনের। ৭ থেকে ৯ কেজি ওজনের বড় আকারের তরমুজ কিনতে হলে গুনতে হচ্ছে কেজিপ্রতি ৫৫ থেকে ৬০ টাকা।

মহাখালীর তরমুজ বিক্রেতা আকন্দ বলেন, এখন বাজারে তরমুজের প্রচুর সরবরাহ। ফলে অন্যবারের এ সময়ের তুলনায় এবার দামও কম। আমরা ৫৫ থেকে ৬০ টাকা কেজিদরে বিক্রি করছি। তবে ক্রেতা চাইলে পিস হিসেবেও নিতে পারবেন।

ফলের দোকানের পাশাপাশি নগরীর অলি-গলিতে বিক্রি হচ্ছে তরমুজ। অনেকে আবার ভ্যানগাড়িতে ফেরি করে বিক্রি করছেন। ভ্যানে ৪৫ টাকা কেজি দরে মিলছে তরমুজ।

ফল বিক্রেতা মমিন বলেন, আমি ভ্যান গাড়িতে সবজি বিক্রি করতাম। রমজান মাসে তরমুজ বিক্রি শুরু করেছি। এখন তরমুজের চাহিদাও ভালো। সারাদিন রোজা রাখার পর ইফতারে সবার কাছেই তরমুজের চাহিদা রয়েছে। একদিকে যেমন তৃষ্ণা মেটায়, অন্যদিকে শরীরও ঠান্ডা রাখে। এবারও রমজানের প্রথম থেকেই বাজারে তরমুজের সরবরাহ ভালো। কারওয়ান বাজারে মানভেদে ৩৫ থেকে ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

এমওএস/কেএসআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()