সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২ অক্টোবর ২০২৬
ঢাকা৩০°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ০.২ মিমি

২০ হাজারের শাকসবজি লাখ টাকায় বিক্রি

সবজি চাষে স্বাবলম্বী ঝালকাঠি সদর উপজেলার গাবখান গ্রামের চাষিরা। চলতি মৌসুমে বিভিন্ন জাতের সবজির বাম্পার ফলন হয়েছে তাদের। সবজি চাষে স্বাবলম্বী হওয়ার কথা জানালেন ঝালকাঠি সদর উপজেলা

সবজি চাষে স্বাবলম্বী ঝালকাঠি সদর উপজেলার গাবখান গ্রামের চাষিরা। চলতি মৌসুমে বিভিন্ন জাতের সবজির বাম্পার ফলন হয়েছে তাদের। সবজি চাষে স্বাবলম্বী হওয়ার কথা জানালেন ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের গাবখান গ্রামের আব্দুল হক তালুকদার।

আব্দুল হক তালুকদার বলেন, দরিদ্র বাবার সংসারের ঘানি টানতে গিয়ে পড়ালেখা করতে পারিনি। তাই সবজি চাষে মনযোগী হয়। প্রথমে অন্যের জমিতে কাজ করতাম। পরে দুই বিঘা জমি নিয়ে সবজির চাষ শুরু করি।

বাজারে সবজির চাহিদা ভালো থাকায় প্রথমে ফুলকপি, বাঁধাকপি, ম্যাজিক শিম, শসা, পেঁপে, কুমড়া, মুলা, লাল শাক, টমেটো ও লাউসহ বিভিন্ন সবজি চাষ করি। এসব সবজি বাজারে বিক্রি করে লাভ হয়। ২০ হাজার টাকা খরচ করে এক মৌসুমে প্রায় লাখ টাকার সবজি বিক্রি করি। এখন সারা বছর আমার জমিতে বিভিন্ন ধরনের সবজির চাষ হয়। সবজি চাষ করে বর্তমানে সংসার চলে। জমি কিনেছি। এখন আমার জমিতে শাকসবজি চাষ করি।

আব্দুল হক তালুকদার আরও বলেন, ২৫ বছর ধরে সবজি চাষ করলেও সদর উপজেলা কৃষি অধিদফতর থেকে একবারও বিনামূল্যে আমাকে সার-কীটনাশক দেয়া হয়নি। সরকারি অনুদানসহ কৃষি খামার বাড়ির সার্বিক সহযোগিতা চাই আমি।

স্থানীয়রা জানান, আব্দুল হক একজন আদর্শ সবজি চাষি। তাকে দেখে এলাকায় অনেকেই সবজি চাষ করছেন। পাইকারি ব্যবসায়ীরা তার কাছ থেকে সবজি কিনে বাজারে বিক্রি করেন। এই মৌসুমে লাখ টাকার সবজি বিক্রি করেছেন তিনি।

ঝালকাঠি সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রিফাত সিকদার বলেন, কোথায় কোন চাষি কি চাষ করে সফল হয়েছেন তা আমাদের জানা নেই। চাষাবাদ করতে গিয়ে যদি কোনো চাষির কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমাদের জানালে ব্যবস্থা নিই। কৃষি অফিস থেকে ওষুধ-কীটনাশক দেয়া হয় না। তবে খোঁজ নিয়ে ওই চাষিকে সহায়তা করা হবে।

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

মিয়ানমারে সার পাচার ঠেকাতে উপকূলে কোস্ট গার্ডের ‘অপারেশন সার সুরক্ষা’

দেশে ৫০ কেজির এক বস্তা ইউরিয়া কৃষক পর্যায়ে ১,৩৫০ টাকা, মিয়ানমারে বিক্রি হচ্ছে প্রায় ৯ হাজার টাকায়; জুলাই থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ২৫৫ টন সার জব্দ করেছে কোস্ট গার্ড।

আমার দেশ২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

শার্শার পুটখালীতে বাড়ছে মিষ্টি আখের আবাদ, বিঘায় আয় দুই লাখ টাকা পর্যন্ত

যশোরের শার্শা উপজেলায় এবার প্রায় ৪৭ হেক্টরে আখ হয়েছে, বেশির ভাগ বেনাপোলের পুটখালীতে; বিঘায় ৩০ থেকে ৪০ হাজার টাকা খরচে দেড় থেকে দুই লাখ টাকা আয়ের আশা কৃষকদের।

কৃষি সময়২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

নওগাঁয় পাটের ফলন ও আঁশের মান দুটোই ভালো, মণে দাম ৪,৫০০ টাকা পর্যন্ত

নওগাঁয় এবার পাটের ফলন ও আঁশের মান ভালো হয়েছে; মান্দার সতীহাটে মান ও জাতভেদে প্রতি মণ পাট ৩ হাজার ৮০০ থেকে ৪ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

কৃষি সময়২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)