সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৩°পরিষ্কার আকাশআর্দ্রতা ৫৯%বাতাস কিমি/ঘ

ঈশ্বরদীর গ্রামীণ সড়কের দুপাশে সবজির সমারোহ

সড়কের দুপাশে সবজির সমারোহ। সারি সারি দেশীয় ফলের গাছ ও শাক-সবজির মাচা। সবজি গাছে সবুজ লতাপাতা, ফুল-ফলে মাচাগুলো ভরে গেছে। এসব সবজি ও দেশীয় ফল-মূল কৃষকদের পুষ্টি চাহিদা মেটাচ্ছে। পাশাপাশি উৎপাদিত সবজি বাজারে বিক্রি করে কৃষকরা বাড়তি উপার্জন করছেন।

শাকসবজি

সড়কের দুপাশে সবজির সমারোহ। সারি সারি দেশীয় ফলের গাছ ও শাক-সবজির মাচা। সবজি গাছে সবুজ লতাপাতা, ফুল-ফলে মাচাগুলো ভরে গেছে। এসব সবজি ও দেশীয় ফল-মূল কৃষকদের পুষ্টি চাহিদা মেটাচ্ছে। পাশাপাশি উৎপাদিত সবজি বাজারে বিক্রি করে কৃষকরা বাড়তি উপার্জন করছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, জমি অনাবাদি না রেখে চাষাবাদের আওতায় আনতে কৃষকদের উদ্বুদ্ধকরণের জন্য কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে। রাস্তার দুপাশে, বসতবাড়ির আশপাশে ও ক্ষেতের আইলে সবজি ও দেশীয় ফলের আবাদের জন্য কৃষি কর্মকর্তারা পরামর্শ দিয়ে যাচ্ছেন। উপজেলার বেশকিছু গ্রামীণ সড়কের দুপাশে ও ক্ষেতের আইলে সবজি আবাদ শুরু হয়েছে। পাশাপাশি সড়ক ও মহাসড়কের দুপাশে দেশীয় সবজি ও দেশীয় ফলের আবাদ করার জন্য কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এরই মধ্যে কিছু কিছু স্থানে দেশীয় ফল কলা ও পেঁপের গাছ লাগানো হয়েছে।

পৌর শহরের ইস্তা এলাকায় গিয়ে দেখা যায়, গ্রামের কৃষকরা সড়কের দুপাশে মাচা দিয়ে লাউ ও শিমের আবাদ করেছেন। কলা ও পেঁপের গাছ লাগিয়েছেন। ক্ষেতের আইলে বেগুন ও ঢ্যাঁড়শ রোপণ করেছেন। এ ছাড়াও উপজেলার মারমী, সুলতানপুর, বক্তারপুর, মুলাডুলি, মিরকামারী, কামালপুর, আড়পাড়াসহ বিভিন্ন গ্রামের সড়কের দুপাশে শিম, লাউ, ঝিঙে, মিষ্টি কুমড়া, শসা, সজিনার চাষ চোখে পড়ে।

আরও পড়ুন: জয়পুরহাটে বেগুনি ফুলকপি চাষে সফল দম্পতি

ইস্তা এলাকার কৃষক রেজাউল করিম বলেন, 'সড়কের পাশে গভীর নলকূপের সেচ নালা। এ নালার ওপর মাচা দিয়ে লাউ ও শিমের আবাদ হয়েছে। পাশাপাশি নালার আইলে বেগুন ও মরিচের চারা লাগানো হয়েছে। এখানে উৎপাদিত সবজি পরিবারের চাহিদা মিটিয়ে আশপাশের মানুষের কাছে বিক্রি করা হয়।'

কৃষক আলিমুজ্জামান চান্না বলেন, 'সড়কের দুপাশে ও আইলের ওপর শিম, লাউ, বেগুন ও মরিচসহ বিভিন্ন সবজির আবাদ করেছি। সড়কের দুপাশে ও আইলসহ কোনো জমি যেন পতিত না থাকে, সেজন্য নিজেরা এসব পরিত্যক্ত জমিতে আবাদ শুরু করেছি। অন্যদের আবাদের জন্য পরামর্শ দিচ্ছি।'

দাশুড়িয়ার বারোহাসিয়া গ্রামের কৃষক আব্দুর রশিদ সড়কের পাশে শিমের আবাদ করেছেন। তিনি জানান, রাস্তার ধারে মাচা দিয়ে শিমের আবাদ করে লাভবান হয়েছেন। পরিবারের চাহিদা মিটিয়ে বাজারে এ শিম বিক্রি করে অর্থ উপার্জন হয়েছে। তাই প্রতি বছরই রাস্তার পাশে সবজি আবাদ করেন।

আরও পড়ুন: যমুনার বালুচরে সূর্যমুখীর হাসি

উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুজন কুমার রায় জাগো নিউজকে বলেন, 'গ্রামের কৃষকরা সেচ নালার ওপর মাচা দিয়ে লাউ, শিম, বরবটির আবাদ করেছেন। রাস্তার দুপাশে পেঁপে, সজিনা, বেগুন, মরিচ, টেমেটো আবাদ করেছেন। কৃষকরা চাইলে এক ইঞ্চি জমিও পতিত থাকবে না। এর উদাহরণ হতে পারে ইস্তার সড়কের দুপাশের সবজির আবাদ। চাষের জন্য কৃষি অফিস তাদের সব ধরনের পরামর্শ দিচ্ছে। সবজির চারা দিয়েও সহযোগিতা করা হয়।'

ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার জাগো নিউজকে বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রীর নিদের্শনা অনুযায়ী, এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে; সেজন্য সড়কের দুপাশে সবজি ও ফলদ বৃক্ষ রোপণের জন্য কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি। এরই মধ্যে বেশকিছু সড়কের দুপাশে সবজি ও দেশীয় ফলের আবাদ শুরু হয়েছে।'

শেখ মহসীন/এসইউ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

বড় খুচরা বিক্রেতার সামনে এখনও দুর্বল ইউরোপের ফল-সবজি উৎপাদক সংগঠন: নিরীক্ষা প্রতিবেদন

বছরে একশ কোটি ইউরোর বেশি ইইউ সহায়তা পেয়েও ফল ও সবজি চাষিদের উৎপাদক সংগঠনগুলো সদস্য ও বাজার হারাচ্ছে বলে জানিয়েছে ইউরোপীয় কোর্ট অব অডিটরস।

Agriland১৯ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

ফার্মার স্কুলে শিখে ১০ কাঠায় বেগুন থেকে তিন মাসে ৬০ হাজার টাকা আয় চারঘাটের কৃষকের

রাজশাহীর চারঘাটে সিনজেনটা বাংলাদেশের ফার্মার স্কুলে ১৪ গ্রামের দেড় হাজারের বেশি কৃষক হাতে-কলমে চাষাবাদ শিখছেন; বেগুন, পাতাকপি ও মুলার আগাম চাষে বাড়ছে আয়।

সমকাল১৯ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
বাজার ব্যবস্থাপনা

চট্টগ্রামে এক সপ্তাহে সবজি কেজিতে ১০–৪০ টাকা বাড়তি, শিম ২৬০, কাঁচা মরিচ ২৪০; চাঁদপুরের ইলিশ ৩ হাজার

আড়তে সরবরাহ কমায় চট্টগ্রামের কাজির দেউড়ি, পাহাড়তলী ও নয়াবাজারে প্রায় সব সবজির দাম বেড়েছে; দেশি ইলিশ কেজি ৩ হাজার টাকা হলেও ভারতীয় ইলিশ ১,৮০০ ও মিয়ানমারের ২,২০০; দেশি মুরগি ৬৫০, ডিম-মাংস-মসলা অপরিবর্তিত।

দেশ রূপান্তর১৯ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()