সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩২°মূলত পরিষ্কারআর্দ্রতা ৫৫%বাতাস ৫ কিমি/ঘ

প্রতিবন্ধী কৃষকের শতাধিক ফলন্ত লাউ গাছ কেটে দিলো দুর্বৃত্তরা

ঝিনাইদহের শৈলকূপায় রাতের আঁধারে এক প্রতিবন্ধী কৃষকের এক বিঘা জমির শতাধিক ফলন্ত লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে কয়েক লাখ টাকার সম্ভাব্য ক্ষতির মুখে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী ওই কৃষক।

ঝিনাইদহের শৈলকূপায় রাতের আঁধারে এক প্রতিবন্ধী কৃষকের এক বিঘা জমির শতাধিক ফলন্ত লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে কয়েক লাখ টাকার সম্ভাব্য ক্ষতির মুখে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী ওই কৃষক।

বুধবার (১৫ জুলাই) দিনগত রাতে উপজেলার গোকুলনগর উত্তরপাড়া গ্রামের ফসলের মাঠে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই কৃষকের নাম আলমগীর হোসেন। তিনি শারীরিকভাবে একজন প্রতিবন্ধী মানুষ।

কৃষক আলমগীর হোসেন জানান, দুই মাস আগে এক বিঘা জমিতে শতাধিক লাউ গাছ লাগান তিনি। এক মাস পরেই গাছে লাউ ধরা শুরু করে। গত ২৪ দিনে প্রায় ৫০ হাজার টাকার লাউ বিক্রি করেছেন কৃষক আলমগীর। এরই মধ্যে গত রাতে কে বা কারা ফলন্ত লাউ গাছ কেটে দেয়। এতে চরম লোকসানে পড়েছেন ওই কৃষক। এ ঘটনা জানার পরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শৈলকূপা থানার তমালতলা পুলিশ ক্যাম্পের একটি টিম।

স্থানীয় হারুন অর রশিদ হেলাল বলেন, মানুষ কীভাবে একজন কৃষকের ফসলের ক্ষতি করতে পারে? এটা অত্যন্ত অমানবিক একটি কাজ। ফসলের সঙ্গে শত্রুতা জীব হত্যার শামিল। আমরা এ ঘটনায় দ্রুত দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানাচ্ছি।

ভুক্তভোগী কৃষক আলমগীর হোসেন বলেন, ক্ষেতে কয়েকশ' লাউ গাছ ছিল। সব গাছে কয়েক হাজার লাউ ধরেছে। গত তিন সপ্তাহে প্রায় ৬০ হাজার টাকার লাউ বিক্রি করেছি। শত্রুতা করে কে বা কারা আমরা সব লাউ গাছ কেটে দিয়েছে। আমার একটি হাত অচল। সংসার চালাবো কি দিয়ে? আমি সঠিক বিচার চাই।

শৈলকূপা উপজেলার তমালতলা পুলিশ ক্যাম্পের এএসআই শামিনুর রহমান বলেন, লাউ গাছ কেটে দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী কৃষক ও প্রতিবেশী কৃষকদের সঙ্গে কথাবার্তা হয়েছে। আমরা তদন্ত শুরু করেছি। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।

এম শাহাজান/কেএইচকে/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

ছাদকৃষি

শীতের ছাদবাগান: কোন সবজি ও ফুল লাগাবেন, কেমন হবে টব আর মাটি

শীতের ছাদবাগানের প্রস্তুতি এখনই; ১২-১৫ ইঞ্চির টবে সবজি, ফুলের জন্য দোআঁশ মাটি, কম্পোস্ট ও কোকোপিটের মিশ্রণ, আর দিনে অন্তত ৫-৬ ঘণ্টা রোদ।

এই সময়১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
রান্নাবান্না

ঘরেই বানান মিষ্টি কুমড়ার পাই: উপকরণ ও প্রণালি

ময়দা, মাখন আর সেদ্ধ মিষ্টি কুমড়া, ডিম, দুধ ও দারচিনি-জায়ফলের পুর দিয়ে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ৪০-৫০ মিনিট বেক করলেই তৈরি পাম্পকিন পাই।

বার্তা২৪১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোটেক

সৌরবিদ্যুতের পাতকুয়ায় সেচ, মীরসরাইয়ে চাষের আওতায় ২০ একর পতিত জমি

বিএডিসির বসানো সৌরবিদ্যুৎচালিত ছয়টি ডাগওয়েল বা পাতকুয়া থেকে বিদ্যুৎ বা ডিজেল ছাড়াই সেচের পানি পাচ্ছেন মীরসরাইয়ের পাহাড়ি এলাকার কৃষকেরা।

এগ্রিকেয়ার২৪১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)