সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩২°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৫৩%বাতাস ৬ কিমি/ঘবৃষ্টি ০.৬ মিমি

নড়াইলে চাষের আওতায় ২২৫ হেক্টর পতিত জমি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে নড়াইলের বিভিন্ন স্থানে পতিত জমিতে সবজিসহ নানা ফসলের চাষ শুরু হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ, কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন ব্যক্তি এ উদ্যোগে সাড়া দিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে নড়াইলের বিভিন্ন স্থানে পতিত জমিতে সবজিসহ নানা ফসলের চাষ শুরু হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ, কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন ব্যক্তি এ উদ্যোগে সাড়া দিয়েছেন।

জানা গেছে, চলতি অর্থবছরে জেলার ২২৫ দশমিক ৬৩ হেক্টর পতিত জমিতে সরিষা, সূর্যমুখী, শাকসবজি, চিনাবাদাম, চুঁইঝাল, মরিচ,পুঁইশাক, কলমি শাক, পেঁয়াজ-রসুন, কুমড়া, লাউ, তিল, তরমুজ, বাঙ্গি, বেগুন, করলাসহ নানা ফসল চাষ করা হচ্ছে। এতে অনেকে সাফল্যও পেয়েছেন।

লোহাগড়া উপজেলার কালনা এলাকার নজরুল মোল্যা বলেন, যশোর-কালনা সড়কের রাস্তার পাশে আমার বাড়ির সামনে সরকারি ৪০ শতক জায়গা পরিত্যক্ত অবস্থায় ছিল। এবছর কৃষি বিভাগ বিনামূল্যে বীজ ও সার দেওয়ায় সূর্যমুখীর চাষ করেছি।

তার মতো লোহাগড়ার কামঠানা গ্রামের লায়েক শেখ রাস্তার পাশের সরকারি জমিতে বোরো ধান, আলিম শেখ উন্নত মানের ঘাস এবং রাজ্জাক শেখ বেগুন লাগিয়েছেন।

কালিয়া উপজেলার পাটনা গ্রামের কৃষক রাজীব মোল্যা বলেন, পাটনা খালপাড়ে দুই বছর ধরে পানি উন্নয়ন বোর্ডের দুই একর জমি পতিত অবস্থায় ছিল। কৃষি বিভাগের সহায়তায় এবছর ওই জমিতে সরিষার চাষ করে ২৫ মণ সরিষা উৎপাদন করেছি।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চেম্বার অব কমার্সের সভাপতি ইটভাটা মালিক মো. হাসানুজ্জামান বলেন, এবছর ইট পোড়ানো হয়নি। তাছাড়া ভাটা সংলগ্ন অনেক জমি পতিত অবস্থায় পড়ে ছিল। কৃষি বিভাগের উৎসাহে প্রায় সাত একর জমিতে বিভিন্ন ফসলের চাষ হচ্ছে। এখন সূর্যমুখী, মরিচ, পেঁয়াজ-রসুন, কুমড়া ও তিলের চাষ চলছে। এর আগে চার একর জমিতে সরিষার চাষ করে ভালো ফলন পেয়েছি।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, গ্রামাঞ্চলে প্রায় প্রত্যেক বাড়ির আঙিনায় কিছু পরিত্যক্ত জমি থাকে। অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন গাছপালা দিয়ে এসব জায়গা ঢাকা থাকে। কৃষি বিভাগের উদ্যোগে বাড়ির মালিকদের চাষে উৎসাহিত করে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হয়।

তিনি আরও বলেন, পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় নড়াইল সদরে চলতি অর্থবছরে চারশ বাগান করার টার্গেট নেওয়া হয়েছে। এরইমধ্যে প্রায় ৬০ ভাগ লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে।

কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবীর কুমার বিশ্বাস বলেন, ব্যক্তি পর্যায়ে সবাইকে পতিত জমি ফেলে না রেখে চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। এছাড়া সহকারী কমিশনার (ভূমি) ও আমার অফিসের সামনে যতটুকু জায়গা ফাঁকা রয়েছে সেখানে লালশাক ও কুমড়া চাষ করা হয়েছে।

লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার বলেন, বর্তমানে নড়াইল-কালনা সড়কের পাশের অসংখ্য পরিত্যক্ত জমিতে সূর্যমুখী, ধান, বেগুনসহ অন্য সবজির চাষ শুরু হয়েছে। আশা করছি, এ ধারা অব্যাহত থাকলে আগামীতে চাষ আরও বাড়বে।

এ বিষয়ে নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায় জাগো নিউজকে বলেন, জেলায় মোট ৭২২ হেক্টর পতিত জমি ছিল। প্রধানমন্ত্রীর ঘোষণার পর ২২৫ দশমিক ৬৩ হেক্টর জমিতে বিভিন্ন ফসলের চাষ শুরু হয়েছে। জেলা ও পুলিশ প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড এবং বিভিন্ন ব্যক্তি এ কাজের সহায়তা করছেন। এসব চাষে এরইমধ্যে সফলতাও এসেছে। আগামী বছর আরও ৩০০ হেক্টর পতিত জমি এসব চাষের আওতায় আসবে। এছাড়া বাড়ির আঙিনায় পতিত জমিতে জেলার তিন উপজেলায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের কাজ চলমান আছে।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান জাগো নিউজকে বলেন, আমার বাড়ির চারপাশের প্রায় এক বিঘা জমিতে লাউ, বেগুন, লালশাক, কলমি শাক, ধনিয়াপাতা, টমেটো, ঢেঁড়স, পেঁপে ও কলার চাষ করা হয়েছে। এছাড়া তিন উপজেলা প্রশাসন মিলে প্রায় ছয় একর পরিত্যক্ত জমিতে বিভিন্ন ফসলের চাষ হয়েছে। আমরা চাই কোনো জায়গা যেন ফাঁকা না থাকে, সে লক্ষ্য পূরণে কৃষি বিভাগের সঙ্গে সবাই মিলেমিশে কাজ করছি।

হাফিজুল নিলু/ এমআআর/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

ছাদকৃষি

শীতের ছাদবাগান: কোন সবজি ও ফুল লাগাবেন, কেমন হবে টব আর মাটি

শীতের ছাদবাগানের প্রস্তুতি এখনই; ১২-১৫ ইঞ্চির টবে সবজি, ফুলের জন্য দোআঁশ মাটি, কম্পোস্ট ও কোকোপিটের মিশ্রণ, আর দিনে অন্তত ৫-৬ ঘণ্টা রোদ।

এই সময়১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
রান্নাবান্না

ঘরেই বানান মিষ্টি কুমড়ার পাই: উপকরণ ও প্রণালি

ময়দা, মাখন আর সেদ্ধ মিষ্টি কুমড়া, ডিম, দুধ ও দারচিনি-জায়ফলের পুর দিয়ে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ৪০-৫০ মিনিট বেক করলেই তৈরি পাম্পকিন পাই।

বার্তা২৪১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোটেক

সৌরবিদ্যুতের পাতকুয়ায় সেচ, মীরসরাইয়ে চাষের আওতায় ২০ একর পতিত জমি

বিএডিসির বসানো সৌরবিদ্যুৎচালিত ছয়টি ডাগওয়েল বা পাতকুয়া থেকে বিদ্যুৎ বা ডিজেল ছাড়াই সেচের পানি পাচ্ছেন মীরসরাইয়ের পাহাড়ি এলাকার কৃষকেরা।

এগ্রিকেয়ার২৪১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)