সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°আংশিক মেঘলাআর্দ্রতা ৫৬%বাতাস কিমি/ঘ

‘বিষ মেশানো’ ঘাসবীজ খেয়ে আড়াইশো কবুতরের মৃত্যু

পাবনার চাটমোহর উপজেলার মল্লিকপুর গ্রামে প্রতিবেশীর জমিতে বিষ মেশানো ঘাসের বীজ খেয়ে আড়াইশো কবুতরের মৃত্যুর অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত কবুতর খামারের মালিক এসকে পান্না মামুন রোববার (১৩ মার্চ) এ ঘটনার বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। শনিবার (১২ মার্চ) এ ঘটনা ঘটে।

লাইভস্টক

পাবনার চাটমোহর উপজেলার মল্লিকপুর গ্রামে প্রতিবেশীর জমিতে বিষ মেশানো ঘাসের বীজ খেয়ে আড়াইশো কবুতরের মৃত্যুর অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত কবুতর খামারের মালিক এসকে পান্না মামুন রোববার (১৩ মার্চ) এ ঘটনার বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। শনিবার (১২ মার্চ) এ ঘটনা ঘটে।

লিখিত অভিযোগে জানা গেছে, মল্লিকপুর গ্রামের মৃত আশকার আলীর ছেলে এসকে পান্না মামুন দীর্ঘদিন ধরে তার খামারে হাঁস, মুরগি ও কবুতর পালন করে আসছেন। শনিবার দুপুরে তার স্ত্রী কবুতরগুলোকে খামার থেকে ছেড়ে দেওয়ার পর সেগুলো পাশে আব্দুল আজিজের জমিতে যায়। সেখান থেকে খাবার খেয়ে এসে বিকেলের দিকে একে একে আড়াইশো কবুতর মারা যায়।

খামারি মামুনের অভিযোগ, আব্দুল আজিজ অসৎ উদ্দেশ্যে তার খামার সংলগ্ন জমিতে গোখাদ্য গামা ঘাসের বীজের সঙ্গে বিষ মিশিয়ে চাষ করছিলেন। তিনি বীজের সঙ্গে বিষ মিশিয়েছেন এ বিষয়টি কাউকে জানাননি কিংবা ক্ষেতে সতর্কতামূলক লাল নিশানাও টাঙাননি। এতে তিনিসহ কেউ বুঝতে পারেনি ওই ক্ষেতে বীজের সঙ্গে বিষ মাখানো রয়েছে।

তিনি বলেন, বিষাক্ত ওই বীজ খেয়ে তার কবুতরগুলো মারা গেছে। এতে তার অন্তত দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে তিনি রোববার (১৩ মার্চ) থানায় লিখিত অভিযোগ দেন।

তবে অভিযুক্ত আব্দুল আজিজ বলেন, ক্ষতি হয়ে গেছে এটা ঠিক। কবুতরের সংখ্যা আড়াইশোর কম হবে। তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিষয়টি মীমাংসা করার জন্য রাজি ছিলেন। কিন্তু মামুন বিষয়টি থানায় জানিয়েছেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েছেন। তারা বিষয়টি খতিয়ে দেখছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আমিন ইসলাম জুয়েল/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

বাজার ব্যবস্থাপনা

ঢাকার বাজারে আটা-ময়দার দাম বাড়ল, মুরগি ও ডিম এখনো চড়া

এক মাসে খোলা আটার কেজিতে ৫ টাকা ও ময়দায় ১০ টাকা বেড়েছে; ব্রয়লার মুরগি ১৯০–২০০ টাকা কেজি আর ডিম ডজন ১৫০ টাকায় আটকে আছে দেড় মাস ধরে।

প্রথম আলো১৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

দুগ্ধ চেকঅফের অর্থ আর ইএসজি কর্মসূচিতে ব্যয় করা যাবে না, ঘোষণা ইউএসডিএর

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ দুগ্ধ চেকঅফ তহবিল থেকে পরিবেশ, সামাজিক ও সুশাসন (ইএসজি) উদ্যোগে অর্থায়ন বন্ধ করেছে এবং অন্য সব পণ্যের চেকঅফেও একই নিয়ম প্রয়োগের নির্দেশ দিয়েছে।

usda১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাদ্য সংকটে হাইতির ১৩ হাজার পরিবারে পৌঁছাচ্ছে বীজ ও ছোট গবাদিপশু

আঞ্চলিক মানবিক তহবিলের অর্থায়নে এফএওর জরুরি খাদ্য উৎপাদন কর্মসূচি হাইতির তিনটি সবচেয়ে সংকটাপন্ন বিভাগে ২০৫ টনের বেশি বীজ ও ১ লাখ ৬০ হাজারের বেশি ছোট প্রাণী বিতরণ করছে।

এফএও নিউজরুম১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()