সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৩°পরিষ্কার আকাশআর্দ্রতা ৫৮%বাতাস কিমি/ঘ

বরগুনায় ‘বিষাক্ত পানি’ পানে দুই হরিণের মৃত্যু

বরগুনার পাথরঘাটায় হরিণঘাটা সংরক্ষিত বন থেকে মৃত অবস্থায় দুটি পূর্ণবয়স্ক হরিণ উদ্ধার করেছেন বনরক্ষীরা।

বাংলাদেশ

বরগুনার পাথরঘাটায় হরিণঘাটা সংরক্ষিত বন থেকে মৃত অবস্থায় দুটি পূর্ণবয়স্ক হরিণ উদ্ধার করেছেন বনরক্ষীরা।

সোমবার (২০ মার্চ) বনের জিনতলা এলাকা থেকে প্রাণী দুটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের ধারণা, হরিণ দুটি বিষাক্ত পানি পান করায় মারা গেছে। তবে বনবিভাগ বলছে, ফরেনসিক পরীক্ষার পরে মৃত্যুর কারণ জানা যাবে।

পাথরঘাটা বনবিভাগ সূত্রে জানা যায়, উপজেলার হরিণঘাটা সংরক্ষিত বনের মধ্যে একটি খালের পাড়ে মৃত অবস্থায় দুটি হরিণ দেখতে পান স্থানীয়রা। পরে তারা বনবিভাগকে খবর দেন। বনবিভাগের লোকজন হরিণ দুটি উদ্ধার করে সোমবার সন্ধ্যায় পাথরঘাটা বনবিভাগের অফিসে নিয়ে আসেন। হরিণ দুটির মৃত্যুর কারণ জানার জন্য স্যাম্পল (নমুনা) রেখে মাটি চাপা দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, কিছু অসাধু লোক বনের মধ্যদিয়ে বয়ে যাওয়া খালগুলোতে বিষ প্রয়োগ করে মাছ শিকার করেন। তার ধারণা, হরিণ দুটি সেই খাল থেকে বিষাক্ত পানি পান করে মারা গেছে।

পাথরঘাটা বন কর্মকর্তা মুহিদুর রহমান বলেন, মৃত হরিণ দুটি থেকে স্যাম্পল রাখা হয়েছে। ফরেনসিক পরীক্ষার মাধ্যমে মৃত্যুর কারণ জানা যাবে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

বাংলাদেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

বাম্পার ফলনেও লোকসানের হিসাব কষছেন চাষীরা

ধান-চালে সমৃদ্ধ উত্তরের জেলা নওগাঁয় আউশ ধান কাটা মাড়াইয়ে ব্যস্ততা বেড়েছে চাষীদের। অনুকূল আবহাওয়ায় কাঙ্খিত ফলন পেয়ে খুশি তারা। তবে কৃষকের মুখের সেই হাসি মুহূর্তেই ম্লান হয়ে যাচ্ছে দামের কারণে।

জাগো নিউজ ২৪১৮ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
মৎস্য

ইলিশের উল্টো যাত্রা

একসময় গল্পটা ছিল উল্টো। পদ্মা-মেঘনার ইলিশ সীমান্ত পেরিয়ে যেত পশ্চিমবঙ্গের বাজারে। কলকাতার বাঙালির কাছে বাংলাদেশের ইলিশ ছিল বিশেষ আকর্ষণের নাম। দুর্গাপূজার আগে বাংলাদেশের ইলিশ ভারতে যাওয়ার খবর নিয়ে সংবাদমাধ্যমে উৎসবের আবহ তৈরি হতো। আর এখন সেই গল্পে যেন হঠাৎ উল্টো পাতা খুলেছে। ভারত থেকে ইলিশ আসছে বাংল

জাগো নিউজ ২৪১৮ সেপ্টেম্বর ২০২৬৭ মিনিটের পড়া
মৎস্য

পদ্মা-মেঘনার ইলিশ কেন এত সুস্বাদু: রহস্য মাছে নয়, তার খাবারে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, মোহনার প্ল্যাঙ্কটনে চর্বি জমেই স্বাদ তৈরি হয়; দেশের ইলিশের মাত্র ২ শতাংশ সরাসরি পদ্মার, বড় ও সুস্বাদু ইলিশের বেশির ভাগ আসে মেঘনার অববাহিকা থেকে।

প্রথম আলো১৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()