সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

রাতের আঁধারে পুড়লো ১২০০ মুরগি

নড়াইলের নড়াগাতী থানার বি-পাটনা গ্রামে এক হাজার ২০০ মুরগি পুড়ে মারা গেছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন খামার মালিক রাজিব খান।

লাইভস্টক

নড়াইলের নড়াগাতী থানার বি-পাটনা গ্রামে এক হাজার ২০০ মুরগি পুড়ে মারা গেছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন খামার মালিক রাজিব খান।

রাজিবের বাবা আজম বলেন, রোববার দিনগত রাত ৩টার দিকে কুকুর ডাকার শব্দে ঘুম ভেঙে দেখতে পাই আমাদের পোলট্রি খামারে আগুন জ্বলছে। প্রতিবেশীদের ডেকে আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু তার আগেই সব পুড়ে গেছে। এসময় তিন থেকে চারজনকে দৌঁড়ে পালিয়ে যেতে দেখা যায়। শক্রতাবশত কেউ আগুন দিতে পারে।

ভুক্তভোগী খামার মালিক রাজিব খান বলেন, আমি বড়দিয়া এলাকায় ভাড়া বাসায় থাকি। আগুন লাগার খবর পেয়ে বাড়িতে এসে দেখি সব মুরগি পুড়ে গেছে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। আবার কেউ শত্রুতাবশতও দিতে পারে। দুটি বিষয় সামনে রেখে আমরা তদন্ত করছি।

হাফিজুল নিলু/এমআরআর/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()