পরিবেশসুন্দরবনের আগুন নেভানোয় সমাধান কোনপথে?
সুন্দরবন বাংলাদেশের ঢাল। ঝড়-জলোচ্ছ্বাসে বুক চিতিয়ে ঠেকানো সাহস। দুর্যোগ যে ক্ষত তৈরি করে তা সারিয়ে তুলে রুখে দাঁড়ায় বারবার। প্রাণবৈচিত্র্যে ভরপুর এই বন দেশের অমূল্য সম্পদ। জীবন-জীবিকার অন্যতম আধার। প্রাকৃতিক দুর্যোগের ক্ষত থেকে দ্রুত সেরে উঠলেও মনুষ্যসৃষ্ট ক্ষত এখন সুন্দরবনের সবচেয়ে বড় হুমকি।

