সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°ভারী বৃষ্টিআর্দ্রতা ৫৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

বৃক্ষরোপণ, প্লাস্টিক দূষণ রোধ ও সুন্দরবন রক্ষা অগ্রাধিকার পাবে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, আমার মন্ত্রণালয়ের যেসব কাজ অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত হাতে নেওয়া হবে এবং বাস্তবায়ন করা হবে তা এরইমধ্যে চিহ্নিত করা হয়েছে। এরমধ্যে রয়েছে ২৫ কোটি বৃক্ষ রোপণ, প্লাস্টিক দূষণ রোধ, সুন্দরবন সুরক্ষায় দস্যুতা দমন ও বিষ প

পরিবেশ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, আমার মন্ত্রণালয়ের যেসব কাজ অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত হাতে নেওয়া হবে এবং বাস্তবায়ন করা হবে তা এরইমধ্যে চিহ্নিত করা হয়েছে। এরমধ্যে রয়েছে ২৫ কোটি বৃক্ষ রোপণ, প্লাস্টিক দূষণ রোধ, সুন্দরবন সুরক্ষায় দস্যুতা দমন ও বিষ প্রয়োগ বন্ধ করা। একইসঙ্গে তিনটি কাজকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

জাগো নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কর্মপরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী।

শেখ ফরিদুল ইসলাম বলেন, ‌'প্রথমত—আমরা দেশবাসীর কাছে কমিটমেন্ট করেছিলাম, বিএনপি যদি দেশ পরিচালনার দায়িত্ব পায়, তাহলে আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করবো। এতে প্রতি বছর আমাদের পাঁচ কোটি করে গাছ লাগাতে হবে। এ কাজটি আমরা অগ্রাধিকার ভিত্তিতে করবো। আগামী ১৫ দিনের মধ্যে বৃক্ষরোপণের কর্মপরিকল্পনা নির্ধারণ করবো। তারপর কর্মপরিকল্পনা প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দেবো। সেখান থেকে চূড়ান্ত অনুমোদন নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে।'

দ্বিতীয়ত—প্লাস্টিক দূষণ নিয়ে দেশে বর্তমানে মারাত্মক সমস্যা হচ্ছে। ঢাকাসহ বড় বড় শহরে যে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, তা (তার কারণ) ওয়ানটাইম প্লাস্টিক। বিগত বিএনপি সরকারের আমলে এটি নির্মূল করা হয়েছিল। আবার ধীরে ধীরে এটি ছত্রাকের মতো ছড়িয়ে পড়ছে। এটা আমাদের পরিবেশের জন্য ভয়ানক ক্ষতিকর। এটি নিয়েও আমরা পরিকল্পনা করছি এবং দ্রুত কাজ শুরু করবো।'

তৃতীয়ত—সুন্দরবন সুরক্ষার ক্ষেত্রে আমরা অনেক পেছনে পড়ে আছি। দস্যুবৃত্তি প্রচণ্ড পরিমাণে বেড়েছে। সম্প্রতি পাঁচটি বাহিনী প্রতিনিয়ত জেলেদের অপহরণ করছে, মুক্তিপণ নিয়ে ছাড়ছে। এক্ষেত্রে জেলেরা অসহায় হয়ে পড়েছেন। জেলেরা ভয়ে সাগরে যেতে চাচ্ছেন না। এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করবো।

আরও পড়ুন: মে থেকে শুরু হচ্ছে ৫ কোটি বৃক্ষরোপণ কার্যক্রম: পরিবেশমন্ত্রী১৮০ দিনের মধ্যে খাল খনন কর্মসূচি দৃশ্যমান হবে: পানিসম্পদ মন্ত্রী

'বিষ দিয়ে মাছ শিকার করা হচ্ছে, যেটা ভয়ানক ক্ষতিকর' উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, 'আমরা খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার সব বিভাগের কর্মকর্তাদের নিয়ে বসবো। চেষ্টা করবো যাতে আমরা বিষ প্রয়োগটা বন্ধ করতে পারি। বিষে টোটাল মৎস্য সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের আমিষের চাহিদার ঘাটতি হবে বিষের কারণে।'

তিনি বলেন, 'আমাকে যে যে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি যথাযথভাবে পালন করবো। আশা করি আমার দায়িত্ব পালনের মধ্যদিয়ে দেশ ও মানুষ উপকৃত হবে।'

লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম আরও দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন। তা হলো আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে বিপুল ভোটে জামায়াতে ইসলামীর প্রার্থীকে পরাজিত করে এমপি নির্বাচিত হন শেখ ফরিদুল ইসলাম।

আবু হোসাইন সুমন/এসআর/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()