সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°ভারী বৃষ্টিআর্দ্রতা ৫৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে শনিবার বৃক্ষরোপণ কর্মসূচি

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আগামীকাল শনিবার সব জেলায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। জেলায় যতজন শহীদ হয়েছেন ততগুলো গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এ আয়োজন করা হবে।

পরিবেশ

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আগামীকাল শনিবার সব জেলায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। জেলায় যতজন শহীদ হয়েছেন ততগুলো গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এ আয়োজন করা হবে।

শুক্রবার (১৮ জুলাই) তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এ তথ্য জানা গেছে।

গণহত্যা ও ছাত্র-জনতার প্রতিরোধ দিবস ১৯ জুলাই স্মরণে মিউজিক্যাল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা হবে, যার থিম মিউজিক 'কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা'। কর্মসূচি অনুযায়ী এ দিনে 'একটি শহীদ পরিবারের সাক্ষ্য' ডকুমেন্টারির পার্ট-৫ প্রচার এবং একজন জুলাই যোদ্ধার স্মৃতিচারণের ভিডিও শেয়ার করা হবে।

সব মন্ত্রণালয় ও বিভাগের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে এই অনুষ্ঠানমালা প্রচার করা হবে। সব মোবাইল গ্রাহকের কাছে ভিডিওর ইউআরএল পাঠানো হবে। এছাড়া, ঢাকার সাভারে শহীদদের স্মরণে সমাবেশের আয়োজন করা হবে।

এদিন সারাদেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে 'এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স', 'আবরার ফাহাদ' ও 'আয়নাঘর স্টোরিজ'সহ জুলাইয়ের চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

এমইউ/কেএসআর/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()