পরিবেশজুলাই শহীদদের স্মরণে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি
জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণ এবং পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে রাজধানীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ছাত্রদল। কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতের উদ্যোগে বৃহস্পতিবার রাজধানীর বিজয় সরণি, জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় এ কর্মসূচি করা হয়।



