সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৫%বাতাস কিমি/ঘ

জাতীয় প্রেস ক্লাবে বৃক্ষরোপণ কর্মসূচি

বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে জাতীয় প্রেস ক্লাব। রোববার (১১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় এ কর্মসূচির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

পরিবেশ

বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে জাতীয় প্রেস ক্লাব। রোববার (১১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় এ কর্মসূচির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি প্রেস ক্লাবের গ্রিন জোনে একটি ডালিম চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসার পরই ১৯৮৩ সাল কৃষক লীগের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি চালু করেন। ১৯৯৬ সালে যখন সরকার গঠন করেন, তখন বৃক্ষরোপণ বাংলাদেশে একটি আন্দোলনে রুপ পায়। তারই হাত ধরে বাংলাদেশে বৃক্ষ আচ্ছাদিত এলাকার পরিমাণ বেড়েছে। বৃদ্ধি পেয়েছে বনভূমি। এটির কারণ হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাওয়া।

মন্ত্রী বলেন, আজকে প্রেস ক্লাবকে ধন্যবাদে জানাই। কারণ তাদের এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সারাদেশে এ কার্যক্রম আরও জোরদার হবে।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, প্রধানমন্ত্রী ফলের গাছ, ফুলের গাছ, ঔষধি গাছ লাগাতে বলেছেন। তারই ধারাবাহিকতায় বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি আমাদের আজকের এই কার্যক্রম।

বৃক্ষরোপণ কর্মসূচিতে ডালিম, জামরুল, চালতা, কামরাঙ্গা, জলপাই, পেয়ারা, লটকন, আম, জামসহ বিভিন্ন জাতের ৩০টি ফলের গাছ রোপণ করা হবে বলে জানা যায়।

কর্মসূচি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলমসহ অন্যরা।

আরএসএম/জেডএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()