সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

তাড়া খেয়ে হরিণের মাংস ফেলে পালালো পাচারকারীরা

মোংলায় তাড়া খেয়ে পাচারকারীদের ফেলে যাওয়া আট কেজি হরিণের মাংস জব্দ করেছে বনবিভাগ। বৃহস্পতিবার (১৬ মার্চ) বনবিভাগের তাড়া খেয়ে পাচারকারীরা একটি চিংড়ি ঘেরের মধ্যে এ মাংস ফেলে গেলে সেখান থেকে তা জব্দ করা হয়।

মৎস্য

মোংলায় তাড়া খেয়ে পাচারকারীদের ফেলে যাওয়া আট কেজি হরিণের মাংস জব্দ করেছে বনবিভাগ। বৃহস্পতিবার (১৬ মার্চ) বনবিভাগের তাড়া খেয়ে পাচারকারীরা একটি চিংড়ি ঘেরের মধ্যে এ মাংস ফেলে গেলে সেখান থেকে তা জব্দ করা হয়।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের (মোংলা) স্টেশন অফিসার ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বনবিভাগ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার চিলা ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন জয়মনি এলাকায় অভিযান চালায় বনবিভাগ। এসময় বনপ্রহরী মিজানুর রহমান, সেলিম সরকার ও মো. রাজা চিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আনোয়ারুল শেখের ঘেরের বেড়িবাঁধে অভিযান চালালে অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে দুই পাচারকারী ব্যাগভর্তি হরিণের মাংস ওই ঘেরের পানিতে ফেলে পালিয়ে যান।

বনবিভাগ তাড়া করেও পাচারকারীদের ধরতে এবং তাদের শনাক্ত করতে সক্ষম হয়নি। পরে ঘেরের পানির মধ্য থেকে একটি ব্যাগে থাকা আট কেজি হরিণের মাংস জব্দ করা হয়।

কর্মকর্তা ওবায়দুর রহমান বলেন, ছোট একটি বাচ্চা হরিণের পুরো শরীরের মাথা, রান ও ছিনার অংশের আট কেজি মাংস জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।

এর আগে সোমবার (১৩ মার্চ) উপজেলার চাঁদপাই ইউনিয়নের নারকেলতলার টাওয়ার বাজার এলাকা থেকে ১৯ কেজি হরিণের মাংস জব্দ করে পুলিশ।

আবু হোসাইন সুমন/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ভারতীয় ইলিশ ‘দেশি’ বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা

যশোর বড়বাজারে ভারতীয় ইলিশ দেশি বলে বিক্রির অভিযোগে এক আড়তদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কুয়াকাটায় ২ কেজি ১০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৭ হাজার ২০০ টাকায়

কুয়াকাটার আড়তে নিলামে ওঠা একটি ইলিশ কেজিপ্রতি ৩ হাজার ৬২৫ টাকা দরে বিক্রি হয়েছে; বড় ইলিশ কমে যাওয়ার কারণ নিয়ে সতর্ক করছেন গবেষকরা।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()