সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৩°পরিষ্কার আকাশআর্দ্রতা ৫৮%বাতাস কিমি/ঘ

সারাদেশে ট্যুরিস্ট পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

সারাদেশে একযোগে সবজি চাষ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে ট্যুরিস্ট পুলিশ। রোববার (৩১ জুলাই) ট্যুরিস্ট পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া তার কার্যালয় প্রাঙ্গণ থেকে ভার্চুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করেন।

শাকসবজি

সারাদেশে একযোগে সবজি চাষ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে ট্যুরিস্ট পুলিশ। রোববার (৩১ জুলাই) ট্যুরিস্ট পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া তার কার্যালয় প্রাঙ্গণ থেকে ভার্চুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করেন।

এদিন ট্যুরিস্ট পুলিশ প্রধান তার কার্যালযের পতিত-পরিত্যক্ত জমিতে বিভিন্ন সবজির বীজ বপন ও কাঁঠাল গাছের চারা রোপন করেন। পরে এক এক করে ট্যুরিস্ট পুলিশের সব কার্যালয় প্রাঙ্গনে সবজীর বীজ ও গাছের চারা রোপন করা হয়।

ট্যুরিস্ট পুলিশ প্রধান মোহাম্মদ আলী মিয়া বলেন, বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ পুলিশের সব পতিত-পরিত্যক্ত জমিতে সবজি চাষ ও বৃক্ষ রোপণ করছি।

'এ কর্মসূচী এক মাস ধরে চলবে। আমি এরই মধ্যে সারাদেশের রিজিওন পুলিশ সুপার (এসপি) ও জোনের ইনচার্জদের ট্যুরিস্ট পুলিশের পতিত-পরিত্যক্ত জমিতে সবজি চাষ ও বৃক্ষ রোপণের নির্দেশনা দিয়েছি। জনসচেতনার লক্ষ্যে এই প্রথম আমরাই দেশে একযোগে এ ধরনের কর্মসূচি হাতে নিয়েছি।'

ট্যুরিস্ট পুলিশের মিডিয়া শাখার এসপি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়ার নির্দেশে সব রিজিয়ন ও জোনের পতিত-পরিত্যক্ত জমিতে শাক-সবজি, ফলদ বৃক্ষ রোপণ ও পরিচর্চার বিষয়টির ফলোআপ নেওয়া হচ্ছে।

কর্মসূচি উদ্বোধনকালে ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো. ইলিয়াস শরীফসহ সব ঊধ্র্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এমআইএস/এসএএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

বছরে দেড় কোটি টন সবজি, রপ্তানি শূন্য দশমিক ৩ শতাংশেরও কম

কীটনাশকের অবশিষ্টাংশ, দুর্বল ট্রেসঅ্যাবিলিটি আর আকাশপথের চড়া ভাড়ায় আটকে আছে বাংলাদেশের সবজি রপ্তানি; সুইসকন্ট্যাক্ট আয়োজিত গোলটেবিলে খেত থেকে রপ্তানি পর্যন্ত সমন্বিত উদ্যোগের তাগিদ দিয়েছেন সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধিরা।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

সাটুরিয়ায় সাত কোম্পানির জিংক-বোরন সারে ভেজাল, বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ

মানিকগঞ্জের সাটুরিয়ায় ১০ দোকান থেকে নেওয়া ১৬টি নমুনা পরীক্ষায় সাতটি কোম্পানির প্যাকেটজাত সারে ভেজাল ধরা পড়েছে; ৩৭ হাজারের বেশি কৃষক ক্ষতিগ্রস্ত বলে কৃষি বিভাগের হিসাব।

বাংলা নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

গ্রামীণ সঞ্চয় দল আইভরি কোস্টের নারী কৃষকদের দিচ্ছে সস্তা ঋণ আর জলবায়ু-সহনশীলতা

পূর্ব কোত দিভোয়ারে এফএওর SAGA 2 প্রকল্প টেকসই চাষের প্রশিক্ষণের সঙ্গে গ্রামীণ সঞ্চয় ও ঋণ সমিতিকে জুড়ে দিয়েছে, যাতে নারীরা নিজেদের ঠিক করা সুদে ঋণ নিয়ে রাসায়নিক ছাড়াই সবজি ফলাতে পারেন।

এফএও নিউজরুম১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()