সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ২০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩১°আংশিক মেঘলাআর্দ্রতা ৭৪%বাতাস কিমি/ঘ

তামাক চাষে জমি ও স্বাস্থ্যের ক্ষতি

দরিদ্র কৃষক নগদ অর্থসহ বিশেষ সুবিধা পাওয়ায় তামাক চাষে উদ্ধুদ্ধ হচ্ছেন। এই তামাক পাতা শুকানো হচ্ছে বাড়ির উঠান, রাস্তার পাশ ও বাগানসহ বিভিন্ন স্থানে। ফলে এলাকার পরিবেশেও তামাকের গন্ধ ছড়িয়ে পড়ছে। নানা রোগে আক্রান্তের ঝুঁকি নিয়ে বাস করছে সব বয়সী মানুষ।

পরিবেশ

দরিদ্র কৃষক নগদ অর্থসহ বিশেষ সুবিধা পাওয়ায় তামাক চাষে উদ্ধুদ্ধ হচ্ছেন। এই তামাক পাতা শুকানো হচ্ছে বাড়ির উঠান, রাস্তার পাশ ও বাগানসহ বিভিন্ন স্থানে। ফলে এলাকার পরিবেশেও তামাকের গন্ধ ছড়িয়ে পড়ছে। নানা রোগে আক্রান্তের ঝুঁকি নিয়ে বাস করছে সব বয়সী মানুষ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সূত্রে জানা যায়, দেশে প্রায় ৯২ হাজার ৩২৬ মেট্রিক টন তামাক উৎপাদন হয়। এই পরিমাণ তামাক উৎপাদনে প্রায় ২৫টি জেলায় ১ লাখ ৩৮৫ একর জমি ব্যবহার করা হচ্ছে। রাজবাড়ী, নেত্রকোণা, চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, রংপুর, বান্দরবান ও খাগড়াছড়ি প্রভৃতি জেলায় তামাক চাষ করা হয়।

কার্তিক মাসে তামাক চাষ শুরু করে চৈত্র-বৈশাখ মাস পর্যন্ত সম্পন্ন হয়। বিঘাপ্রতি জমিতে সব মিলিয়ে চাষির প্রায় ৮ থেকে ১২ হাজার টাকা খরচ হয়। সেখান থেকে প্রায় ৭-১০ মণ তামাক পান তারা। যার মূল্য প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা। বর্তমানে ৬০ কেজির বেল্ট করে কোম্পানির এজেন্টের কাছে বিক্রি করেন তারা।

আরও পড়ুনকাজুবাদাম কোথায় কখন চাষ করবেন?সূর্যমুখীর বীজ থেকে তেল বিক্রিতে লাভ বেশি

চাষিরা বলছেন, 'তামাকে শারীরিক ক্ষতি হয়, সেটা জানি। তবে অন্য ফসলের চেয়ে লাভজনক হওয়ায় চাষ করছি। একটি টোব্যাকো কোম্পানি থেকে চাষের জন্য নগদ টাকা, সারসহ অন্যান্য সুবিধা দেওয়া হয়।'

ভুক্তভোগীরা বলছেন, 'তামাকের গন্ধে পাশ দিয়ে যাওয়া যায় না। স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। ভালোভাবে নিশ্বাস নেওয়া যায় না। সরকারের উচিত তামাক চাষ ও কোম্পানি বন্ধ করে দেওয়া। যেখানে তামাক চাষ হয়; সেখানকার মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়।'

তবে প্রচুর সুবিধা পাওয়ার লোভে কৃষকেরা তামাক চাষ করছেন। তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করার পাশাপাশি সারসহ অন্যান্য সুবিধা বন্ধ করে দেওয়া উচিত। চাষিদের মাটির ক্ষতির বিষয়েও বলা জরুরি। আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ না থাকায় ক্ষতির দিক তুলে ধরে কৃষকদের তামাক চাষে নিরুৎসাহিত করা দরকার।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

লাইভস্টক

ঘূর্ণিঝড়ের ধাক্কা সামলে খামার নতুন করে গড়লেন গ্যাডাম দম্পতি, জিতলেন সেরা খামারের পুরস্কার

জেমি ও নিকি গ্যাডামের ৮৬৫ হেক্টরের মাতাঙ্গি খামার এখন নিজস্ব কসাইখানার মাধ্যমে ঘাসখাওয়া অ্যাঙ্গাস গরুর মাংস ও চিকোরিতে পুষ্ট ভেড়ার মাংস বিক্রি করে, ড্রোন ও নিখুঁত সার প্রয়োগ ব্যবহার করে, বছরে ৩ হাজার দেশি চারা লাগায় এবং ২০২৬ সালের ব্যালান্স ফার্ম এনভায়রনমেন্ট অ্যাওয়ার্ডসে ইস্ট কোস্ট সুপ্রিম চ্

Farmers Weekly NZ২০ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

এল নিনোর উচ্চচাপে শুকিয়ে আসছে নিউজিল্যান্ডের বসন্ত, সবচেয়ে শুষ্ক থাকবে নর্থল্যান্ড

অস্ট্রেলিয়া ও তাসমান সাগরের ওপর উচ্চচাপ বলয় জুড়ে যাওয়ায় মাটির আর্দ্রতার মানচিত্র সপ্তাহে সপ্তাহে বদলাচ্ছে: সাউথল্যান্ড থাকবে ঝোড়ো, ঠান্ডা ও ভেজা, আর নর্থল্যান্ড থেকে ক্যান্টারবেরি পর্যন্ত পূর্বাঞ্চলে ২ অক্টোবর পর্যন্ত মাত্র ৫ থেকে ৩০ মিলিমিটার বৃষ্টির আভাস।

Farmers Weekly NZ২০ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

৩০ লাখ হেক্টরে ছড়িয়েছে বুনো পাইন: যার বন থেকে বীজ ছড়ায়, খরচ তারই—দাবি সেন্ট্রাল ওটাগোর সংগঠনের

সেন্ট্রাল ওটাগো ওয়াইল্ডিং পাইনস গ্রুপ বলছে, বনমালিকদের সদিচ্ছার ওপর ভরসা করে সীমানার বাইরে বীজ ছড়ানো ঠেকানোর পদ্ধতি ব্যর্থ; এমপিআইয়ের খসড়া ২০ বছরের কৌশল সতর্ক করছে, নিয়ন্ত্রণ না হলে ৩০ বছরে দেশের এক-চতুর্থাংশে এই গাছ ছড়াতে পারে এবং ৫০ বছরে ক্ষতি হবে অন্তত ৪৬০ কোটি ডলার।

Farmers Weekly NZ২০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()
তামাক চাষে জমি ও স্বাস্থ্যের ক্ষতি | দা এগ্রো নিউজ