সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৫ নভেম্বর ২০২৬
ঢাকা২৮°মেঘলাআর্দ্রতা ৫৮%বাতাস ১০ কিমি/ঘ

বেশি লাভের আশায় রাজবাড়ীতে বেড়েছে তামাক চাষ

রাজবাড়ীতে বেড়েছে তামাক চাষ। দরিদ্র কৃষক নগদ অর্থসহ বিশেষ সুবিধা পাওয়ায় তামাক চাষে উদ্ধুদ্ধ হচ্ছেন। এই তামাক পাতা শুকানো হচ্ছে বাড়ির উঠান, রাস্তার পাশ ও বাগানসহ বিভিন্ন স্থানে। ফলে এলাকার পরিবেশেও তামাকের গন্ধ ছড়িয়ে পড়ছে। নানা রোগে আক্রান্তের ঝুঁকি নিয়ে বাস করছে সব বয়সী মানুষ।

রাজবাড়ীতে বেড়েছে তামাক চাষ। দরিদ্র কৃষক নগদ অর্থসহ বিশেষ সুবিধা পাওয়ায় তামাক চাষে উদ্ধুদ্ধ হচ্ছেন। এই তামাক পাতা শুকানো হচ্ছে বাড়ির উঠান, রাস্তার পাশ ও বাগানসহ বিভিন্ন স্থানে। ফলে এলাকার পরিবেশেও তামাকের গন্ধ ছড়িয়ে পড়ছে। নানা রোগে আক্রান্তের ঝুঁকি নিয়ে বাস করছে সব বয়সী মানুষ।

কার্তিক মাসে তামাক চাষ শুরু করে চৈত্র-বৈশাখ মাস পর্যন্ত সম্পন্ন হয়। বিঘাপ্রতি জমিতে সব মিলিয়ে তাদের প্রায় ৮ থেকে ১২ হাজার টাকা খরচ হলেও সেখান থেকে প্রায় ৭-১০ মণ তামাক পান চাষিরা। যার মূল্য প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা। বর্তমানে ৬০ কেজির বেল্ট করে কোম্পানির এজেন্টের কাছে বিক্রি করেন তারা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি বছর রাজবাড়ীতে ৩০ হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে। ২০২৩ সালে চাষ হয়েছিল ২৮ হেক্টর, ২০২২ সালে ১৩ হেক্টর, ২০২১ সালে ২০ হেক্টর ও ২০২০ সালে চাষ হয়েছিল ৩০ হেক্টর জমিতে। এ বছর সবচেয়ে বেশি চাষ হয়েছে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলায়।

তামাক চাষি নাজিমউদ্দিন ব্যাপারী, কবির মণ্ডল, শুকুর আলীসহ কয়েকজন বলেন, 'দীর্ঘদিন ধরে তামাক চাষ করলেও তেমন সমস্যা দেখা দেয় নাই। তামাকে শারীরিক ক্ষতি হয়, সেটা জানি। তবে অন্য ফসলের চেয়ে লাভজনক হওয়ায় চাষ করছি। একটি টোব্যাকো কোম্পানি থেকে চাষের জন্য নগদ টাকা, সারসহ অন্যান্য সুবিধা দেয়।'

স্থানীয় মো. ইব্রাহিম, জাহিদ হাসান, আব্দুল কাদেরসহ কয়েকজন বলেন, 'আগে নদীর তীর দিয়ে তামাকের চাষ দেখা গেলেও এ বছর উঁচু জমিতে আবাদ হয়েছে। যেখানে ধানসহ অন্য ফসল চাষ হতো। তামাকের গন্ধে পাশ দিয়ে যাওয়া যায় না। স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। ভালোভাবে নিঃশ্বাস নেওয়া যায় না। সরকারের উচিত তামাক চাষ ও কোম্পানি বন্ধ করে দেওয়া। যেখানে তামাক চাষ হয়; সেখানকার মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়।'

মিজানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারমান টুকু মিজি বলেন, 'আমাদের ইউনিয়নের নদী তীরবর্তী এলাকায় তামাক চাষ হয়। তামাক চাষে নিরুৎসাহিত করার পাশাপাশি শরীর ও জমির ক্ষতি হয় বলে বিভিন্ন সময় বিভিন্নভাবে অবহিত করছি।'

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বলেন, 'রাজবাড়ী সদর ও গোয়ালন্দের চর এলাকায় কিছু তামাক চাষ হচ্ছে। প্রচুর সুবিধা পাওয়ার লোভে কৃষকেরা তামাক চাষ করছেন। আমরা তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করার পাশাপাশি সারসহ অন্যান্য সুবিধা বন্ধ করে দিয়েছি। প্রশিক্ষণের সময় মাটির ক্ষতির বিষয়েও বলা হয়। আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ না থাকায় ক্ষতির দিক তুলে ধরে কৃষকদের বোঝানো হচ্ছে।'

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

চলনবিলে কচুরিপানা মারতে আগাছানাশক, হুমকিতে মাছ-পাখি; কৃষি বিভাগ বলছে সার বানান

সিংড়াসহ চলনবিলের ৫-৬ হাজার হেক্টর জমিতে কচুরিপানায় রবি চাষ অনিশ্চিত; বিঘায় ৫ থেকে ১০ হাজার টাকা খরচ এড়াতে কৃষকদের একাংশ আগাছানাশক দিচ্ছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছে জলজ প্রাণী।

কৃষি সময়৫ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
স্বাস্থ্য

গর্ভের শেষ মাসে বাড়তি গরমে অপরিণত জন্ম ১৮ শতাংশ বেশি, দেখাল রয়টার্সের বিশ্লেষণ

মেক্সিকোর ৮০ লাখের বেশি জন্মের ১৮ বছরের তথ্য বিশ্লেষণ করে রয়টার্স দেখেছে, গর্ভকালের শেষ মাসে তাপমাত্রা বাড়তি থাকলে অপরিণত জন্ম ১৮ শতাংশ বাড়ে; অভ্যস্ত তাপমাত্রার চেয়ে ১ ডিগ্রি বেশিতেই ঝুঁকি।

প্রথম আলো৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

ভারতে ৯ মাসের ৯২ শতাংশ দিনেই চরম আবহাওয়া, ক্ষতিগ্রস্ত ৪২ লাখ ৫০ হাজার হেক্টর ফসল

সিএসই ও ডাউন টু আর্থের প্রতিবেদনে ৩ হাজার ২২০ জনের মৃত্যু ও ৪৭ হাজার ২৪৪ গবাদিপশু মারা যাওয়ার হিসাব; ফসলের ক্ষতি সবচেয়ে বেশি মহারাষ্ট্রে।

ডাউন টু আর্থ৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)