সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

সুন্দরবনে সাঁতরে নদী পার ৩ বাঘের, ভিডিও ভাইরাল

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের কটকা ও কচিখালি এলাকায় দুটি বাঘ সাঁতরে নদী পার হচ্ছিল। আর সেই মনোরম দৃশ্য দেখার সুযোগ পেয়েছে সাম্পান ও ক্রাউন নামের বিলাসবহুল দুইটি ক্রজারে ভ্রমণ করা পর্যটকরা।

পরিবেশ

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের কটকা ও কচিখালি এলাকায় দুটি বাঘ সাঁতরে নদী পার হচ্ছিল। আর সেই মনোরম দৃশ্য দেখার সুযোগ পেয়েছে সাম্পান ও ক্রাউন নামের বিলাসবহুল দুইটি ক্রজারে ভ্রমণ করা পর্যটকরা।

বন্যপ্রাণী ও মৎস্য সম্পদের প্রজননের জন্য টানা তিন মাস বন্ধ থাকার পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে সুন্দরবন। আর পর্যটন মৌসুমের শুরুতেই দেখা মিললো এমন সুন্দর দৃশ্যের।

শুধু পর্যটকরাই নয়, এমন দৃশ্য উপভোগ করার সুযোগ পেয়েছে বনরক্ষীরা। রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে শরণখোলা রেঞ্জ অফিসের কাছে আলিবান্দা এলাকায় আরও একটি বাঘকে নদী সাঁতরে পার হতে দেখেন তারা। তিনটি বাঘের নদী সাঁতরে পার হওয়ার দৃশ্য মোবাইলে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করলে তা মুহুর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন: মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে আহত জেলের মৃত্যু

সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা সহকারী বন সংরক্ষক শেখ মাহবুব হাসান জানান, বন্যপ্রাণী ও মৎস্য সম্পদের প্রজনন মৌসুমে তিন মাসের নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর) থেকে সুন্দরবন পর্যটক ও বনজীবীদের জন্য উন্মুক্ত করা হয়। পর্যটন মৌসুমের শুরুতে সুন্দরবনে ভ্রমণ করতে আসা ক্রাউন নামের বিলাসবহুল ক্রজারের দেশি-বিদেশি পর্যটকরা শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরের সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালি এলাকার নদী সাঁতরে পার হতে দেখেন একটি বাঘকে। আর রোববার সকালে শরণখোলা রেঞ্জের কটকা এলাকায় সাঁতরে নদী পার হতে দেখেন সাম্পান নামের বিলাসবহুল অপর একটি ক্রজারের পর্যটকরা। দুপুরে শরণখোলা রেঞ্জ অফিসের কাছে আলিবান্দা এলাকায় আরও একটি বাঘকে নদী সাঁতরে পার হতে দেখার দুর্লভ সুযোগ পায় বনরক্ষীরা। খুব কাছ থেকে দেখা তিনটি বাঘের নদী সাঁতরে পার হবার ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এর আগে ৮ আগস্ট সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালি অভয়ারণ্য কেন্দ্রের অফিসের সামনে দেখা মিলে একটি বাঘের। বিশাল বাঘটি বনরক্ষীদের ব্যারাকের খুব কাছে চলে আসে। এ সময় মোবাইলে বাঘটির ভিডিও ধারণ করেন এক বনরক্ষী।

আবু হোসাইন সুমন/জেএস/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()