সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৪৯%বাতাস কিমি/ঘ

মিরসরাইয়ে প্রথমবার রঙিন ফুলকপি চাষে সফল ৩ কৃষক

চট্টগ্রামের মিরসরাইয়ে প্রথমবারের মতো রঙিন ফুলকপি চাষে সফল হয়েছেন মিরসরাইয়ের ৩ কৃষক। উপজেলা কৃষি অফিসের প্রদর্শনী হিসেবে তারা ফুলকপি চাষ করেছেন। নতুন জাতের এই ফুলকপি দেখতে প্রতিদিন তাদের জমিতে ভিড় করছে মানুষ। ফুলকপি ও বাঁধাকপির তুলনায় দাম বেশি পাওয়ায় কৃষকরাও খুশি। আগামীতে আরও বেশি রঙিন ফুলকপি চাষ করত

শাকসবজি

চট্টগ্রামের মিরসরাইয়ে প্রথমবারের মতো রঙিন ফুলকপি চাষে সফল হয়েছেন মিরসরাইয়ের ৩ কৃষক। উপজেলা কৃষি অফিসের প্রদর্শনী হিসেবে তারা ফুলকপি চাষ করেছেন। নতুন জাতের এই ফুলকপি দেখতে প্রতিদিন তাদের জমিতে ভিড় করছে মানুষ। ফুলকপি ও বাঁধাকপির তুলনায় দাম বেশি পাওয়ায় কৃষকরাও খুশি। আগামীতে আরও বেশি রঙিন ফুলকপি চাষ করতে আগ্রহী তারা।

মিরসরাই উপজেলা কৃষি অফিস জানায়, প্রথমবারের মতো উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ২ কৃষক ও খৈয়াছড়া ইউনিয়নের একজন কৃষক প্রদর্শনী হিসেবে ৩০০ পিস করে রঙিন ফুলকপি চাষ করেছেন। প্রথমবারই সফল হয়েছেন। আগামীতে আরও বেশি পরিমাণ জমিতে চাষ করতে চান।

হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলীর মোশারফ হোসেন বলেন, 'আমি প্রথমবারের মতো কৃষি অফিসের সহায়তায় ৩০০ পিস রঙিন ফুলকপি চাষ করেছি। ফলনও ভালো হয়েছে। বিক্রিও প্রায় শেষদিকে। কৃষি অফিসের কর্মকর্তারা আমাকে সব সময় পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। আমি সারাবছর লাউ, শিম, বেগুন, বরবটি, মুলা, টমেটো, মরিচ, ব্রোকলিসহ বিভিন্ন সবজি চাষ করে থাকি।'

আরও পড়ুন• সীতাকুণ্ডে ১২ হাজার রঙিন ফুলকপি চাষ• কিশোরগঞ্জে হলুদ ফুলকপিতে লাখ টাকা আয়

উপজেলার আজমনগরের জসীম উদ্দিন বলেন, 'রঙিন ফুলকপি চাষ করে প্রথমবার সফলতা পেয়েছি। ফলনও ভালো হয়েছে। তবে কয়েকটি গাছে সাদা কপি হয়েছে। আমি যখন ফুলকপি চাষ করি; তখন অনেকেই বলছিলেন এ ফুলকপি ভালো হবে না। খেতে যদি খারাপ লাগে, তখন কে নেবে? তাদের কথায় ভেঙে পড়িনি। মনে জোর ছিল যে বাজারে বিক্রি করতে পারবো। সেই আশায় চাষ করে বেশ সাড়া পেয়েছি। এখন আমার দেখাদেখি এলাকার কৃষকেরা আগ্রহী হয়ে উঠেছেন।'

মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, 'আমরা প্রথমবারের মতো হিঙ্গুলী ও খৈয়াছড়া ইউনিয়নের ৩ জন কৃষককে ৩০০ করে ১২০০ চারা দিয়েছি। আমাদের পরামর্শ অনুযায়ী তারা ভালো করেছেন। তাদের দেখাদেখি অনেক কৃষক রঙিন ফুলকপি চাষে আগ্রহ দেখাচ্ছেন। আগামী ব্যাপক ভাবে চাষ বাড়বে বলে আশাবাদী।'

এম মাঈন উদ্দিন/এসইউ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

বড় খুচরা বিক্রেতার সামনে এখনও দুর্বল ইউরোপের ফল-সবজি উৎপাদক সংগঠন: নিরীক্ষা প্রতিবেদন

বছরে একশ কোটি ইউরোর বেশি ইইউ সহায়তা পেয়েও ফল ও সবজি চাষিদের উৎপাদক সংগঠনগুলো সদস্য ও বাজার হারাচ্ছে বলে জানিয়েছে ইউরোপীয় কোর্ট অব অডিটরস।

Agriland১৯ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

ফার্মার স্কুলে শিখে ১০ কাঠায় বেগুন থেকে তিন মাসে ৬০ হাজার টাকা আয় চারঘাটের কৃষকের

রাজশাহীর চারঘাটে সিনজেনটা বাংলাদেশের ফার্মার স্কুলে ১৪ গ্রামের দেড় হাজারের বেশি কৃষক হাতে-কলমে চাষাবাদ শিখছেন; বেগুন, পাতাকপি ও মুলার আগাম চাষে বাড়ছে আয়।

সমকাল১৯ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

জার্মানির আন্ডারনাখ: পার্কের শোভাগাছ সরিয়ে যে শহর ফলায় বিনা মূল্যের সবজি

জার্মানির আন্ডারনাখ শহর ২০১০ সাল থেকে পার্ক ও চত্বরে সবজি-ফল ফলিয়ে বাসিন্দাদের বিনা মূল্যে তুলে নিতে দিচ্ছে—৮ হাজার বর্গমিটারে সবজি, শহরের পাশে ১৩ হেক্টর সরকারি জমিতে খামার, এক বছরে ৪০০ জাতের টমেটো।

প্রথম আলো১৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()