সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯২%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

রাতের আঁধারে ৩৫২ মাল্টা গাছ কাটলো দুর্বৃত্তরা

লালমনিরহাটের কালীগঞ্জে রাতের আঁধারে কৃষকের ৬ বিঘা মাল্টা বাগানের ৩৫২টি গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

শাকসবজি

লালমনিরহাটের কালীগঞ্জে রাতের আঁধারে কৃষকের ৬ বিঘা মাল্টা বাগানের ৩৫২টি গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৪ জুলাই) দিবাগত গভীর রাতে উপজেলার কাকিনা ইউনিয়নের গোপালরায় গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কৃষক মমিনুর রহমান।

জানা গেছে, কয়েক বছর আগে বাগান মালিক মমিনুর রহমান লিজকৃত প্রায় ৬ বিঘা জমিতে মাল্টা, কমলা ও পেঁপে গাছ লাগান। মাল্টা গাছগুলোতে সামনের বছরই ফল আসার কথা। কিন্তু সোমবার রাতে বাগানের ৩৫২টি মাল্টা গাছ কেটে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। ঋণের টাকায় কষ্ট করে লাগানো গাছ এভাবে কেটে ফেলায় দিশাহারা হয়ে পড়েছেন কৃষক মমিনুর রহমান।

ক্ষতিগ্রস্ত বাগান মালিক মমিনুর রহমান বলেন, 'আমার সঙ্গে কারও শত্রুতা নেই। কে এই সর্বনাশ করলো বুঝতে পারছি না। এই বাগান করতে গিয়ে ঋণগ্রস্ত আমি। কীভাবে আমি ক্ষতি পুষিয়ে উঠব জানা নেই। আমি ন্যায়বিচারের জন্য আইনের দ্বারস্থ হব।'

মমিনুর রহমানের বাবা নুরুল হক জানান, এই বাগানের মাল্টা গাছের চারা রোপণ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত প্রায় ৮ লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে। আর কয়েক দিনের মধ্যে সব গাছে মাল্টা ধরতো।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল জানান, মাল্টা গাছ কেটে ফেলার একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()