সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১০ অক্টোবর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮০%বাতাস ৫ কিমি/ঘ

সাড়ে তিন লাখের গরু এখন আড়াই লাখ

রোজার ঈদের আগে ব্যাপারীরা সাড়ে তিন লাখ টাকা দাম বলেছিলেন। তিন মাস পর এখন সেই গরুর দাম উঠেছে দুই লাখ ৭০ হাজার টাকা। অথচ এই তিন মাসে গরুর ওজন বেড়েছে তিন মণের ওপরে।

রোজার ঈদের আগে ব্যাপারীরা সাড়ে তিন লাখ টাকা দাম বলেছিলেন। তিন মাস পর এখন সেই গরুর দাম উঠেছে দুই লাখ ৭০ হাজার টাকা। অথচ এই তিন মাসে গরুর ওজন বেড়েছে তিন মণের ওপরে।

ওজন বাড়ার পরও দাম এমন পড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন গরুটির মালিক আসাদুল ইসলাম। অথচ অনেক আশা নিয়ে সন্তানের মতো গরুটি লালন-পালন করেছেন তিনি।

তার আশা ছিল ঈদুল আজহায় পাঁচ লাখ টাকায় বিক্রি করবেন। কিন্তু মহামারি করোনাভাইরাস তার সেই আশা ধূলিসাৎ করে দিয়েছে। এখন তিনি তিন লাখ টাকা হলেই গরুটি বিক্রি করবেন।

ঝিনাইদহের মহেশপুর থানার রাখালভোগা গ্রামের বাসিন্দা আসাদুল ইসলাম বলেন, আমার এক আত্মীয় গরুর ব্যবসা করেন। গত বছর তারা চট্টগ্রামে গরু নিয়ে যান। আমার গরুর মতো গরু গত বছর গাড়ি থেকে নামাতে না নামাতেই সাড়ে পাঁচ লাখ টাকায় বিক্রি হয়ে যায়।

‘এবারও আমার ওই আত্মীয় চট্টগ্রামে গরু নিয়ে গেছেন। আমার গরুটি নিয়ে যেতে বলেছিলাম। তিনি জানান, এত বড় গরু নিয়ে যেতে ভয় করছে। আপনি সঙ্গে গেলে নিয়ে যেতে পারি। কিন্তু আমি কখনও বাইরে গরু নিয়ে যাইনি। তাই তার প্রস্তাবে রাজি হইনি’ বলেন আসাদুল ইসলাম।

তিনি বলেন, ব্যাপারীরা রোজার ঈদের আগে এই গরুর দাম সাড়ে তিন লাখ টাকা বলেছিলেন। এখন দুই লাখ ৭০ হাজার টাকা দাম উঠেছে। অথচ এই সময়ের মধ্যে গরুর ওজন তিন মণের মতো বেড়েছে। আবার এই তিন মাসে লালন-পালনেও মোটা অঙ্কের টাকা খরচ হয়েছে। এখন এই গরুর মাংস সাড়ে ১৬ মণের ওপর হবে।

আসাদুল ইসলাম বলেন, এখন সময় খারাপ। এ কারণে দাম পাচ্ছি না। তারপরও তিন লাখ টাকা পেলে গরুটি বিক্রি করে দেব। এর নিচে বিক্রি করা সম্ভব নয়। এবার যদি বিক্রি করতে না পারি, যত কষ্টই হোক আরও এক বছর গরুটি লালন-পালন করব। আগামী কোরবানির ঈদে ভালো দাম পাব বলে আশা করি।

এদিকে গরুটি দেখে মহেশপুর থানার ফতেপুর ইউনিয়নের গরুর ব্যবসায়ী রশিদ বলেন, গত বছর এ ধরনের গরু আমরাই পাঁচ লাখ টাকা করে কিনেছি। বাজারে নিয়ে গিয়ে সাড়ে পাঁচ লাখ টাকার ওপরে বিক্রি হয়েছে। কিন্তু এবার বাজারের অবস্থা খারাপ। বড় গরুর চাহিদা নেই। তাই বড় গরু নিতে ভয় পাচ্ছি।

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

কৃত্রিম প্রজনন প্রযুক্তিতে গরুর জাত উন্নয়ন, দক্ষিণ আফ্রিকার সাধারণ খামারিদের পাশে বিশ্ববিদ্যালয়

কৃত্রিম প্রজনন, গরুর গরম আসা একসঙ্গে মেলানো আর প্রজননের হিসাব রাখার প্রযুক্তি দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাটালের ৩৩ জন সাধারণ খামারির কাছে নিয়ে যাচ্ছে মাঙ্গোসুথু ইউনিভার্সিটি অব টেকনোলজি; রয়্যাল শোর নতুন প্রযুক্তি কেন্দ্রে কাজটি তুলে ধরা হয়।

ফার্মার্স উইকলি সাউথ আফ্রিকা১০ অক্টোবর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

ক্ষুরারোগের মধ্যেও দশকের সেরা পশু প্রদর্শনী দক্ষিণ আফ্রিকার নাম্পো আলফায়

কড়া জৈব নিরাপত্তা ও টিকার শর্তে দক্ষিণ আফ্রিকার নাম্পো আলফা মেলায় পশু ফিরেছে, দুই দিনে প্রায় ৫ হাজার দর্শনার্থী এসেছেন; ২০২৭ সালে আফ্রিকা লাইভস্টক কনফারেন্সের পরিকল্পনা করছেন আয়োজকেরা।

ফার্মার্স উইকলি সাউথ আফ্রিকা১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

রোগ আগেভাগে চেনা, নতুন পশু ২৮ দিন আলাদা: গবাদিপশু পালনের জরুরি অভ্যাস

দক্ষিণ আফ্রিকার রেড মিট ইন্ডাস্ট্রি সার্ভিসেসের এক পরামর্শক জানালেন গরু সুস্থ রাখার প্রতিদিনের নিয়ম: রোগ আগে শনাক্ত করা, ভালো খাবার ও পরিষ্কার পানি, সময়মতো কৃমিনাশক ও টিকা, নতুন পশু আলাদা রাখা এবং প্রতিদিনের হিসাব লেখা।

ফুড ফর মজানসি১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)