সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩০°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬৮%বাতাস ৩ কিমি/ঘ

প্রতিদিন ৩৫ কোটি টাকার আম বিক্রি হয় কানসাটে

আম বাজারের কথা মনে পড়লেই প্রথমে মনে পড়বে চাঁপাইনবাবগঞ্জের কানসাটের কথা। দেশের সবচেয়ে বড় এই আম বাজারে দিনে অন্তত ৩০-৩৫ কোটি টাকার আম কেনাবেচা হয়।

আম বাজারের কথা মনে পড়লেই প্রথমে মনে পড়বে চাঁপাইনবাবগঞ্জের কানসাটের কথা। দেশের সবচেয়ে বড় এই আম বাজারে দিনে অন্তত ৩০-৩৫ কোটি টাকার আম কেনাবেচা হয়।

তবে সম্প্রতি শাটডাউন-কারফিউয়ের প্রভাবে আমের বেচাকেনা নেমে এসেছিল ৮ থেকে ১০ কোটিতে। এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। দৈনিক ৩০ থেকে ৩৫ কোটি টাকার আম বিক্রি হচ্ছে এই বাজারে।

সোমবার (২৯ জুলাই) দুপুরে জাগো নিউজের সঙ্গে কথা হয় কানসাট আম আড়তদার সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক ওমর ফারুক টিপুর সঙ্গে।

তিনি বলেন, কোটা আন্দোলনের প্রভাব পড়েছিল আম বাজারেও। সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছিল না আমভর্তি ট্রাক। তবে এখন অনেকটা স্বাভাবিক। এখন দৈনিক ৩০ থেকে ৩৫ লাখ টাকার আম বিক্রি হচ্ছে। প্রতিদিন প্রায় ৫০০ আড়তে কেনাবেচা হয় আম। কাজ করছেন হাজারো শ্রমিক।

এই বাজারে আশ্বিনা, ফজলি, আম্রপালি, ব্যানানা ম্যাংগো, বারি-৪, বারি-১১, হাড়িভাঙা, গৌড়মতিসহ বিভিন্ন জাতের আম পাওয়া যাচ্ছে।

এবার জেলায় চার লাখ ৫০ হাজার টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। যা গতবছর ছিল চার লাখ ২৫ হাজার টন।

সোহান মাহমুদ/জেডএইচ/

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

স্ক্যাব রোগে কাশ্মীরের ভালো আপেল কম, উৎসবের চাহিদা মেটাতে পারছে না মান্ডি

চাষি ও ব্যবসায়ীরা বলছেন, স্ক্যাব রোগ ছড়িয়ে পড়ায় এখন মান্ডিতে আসা কাশ্মীরি আপেলের ৫০ থেকে ৬০ শতাংশই বি ও সি গ্রেডের, অথচ দিওয়ালির আগে এ গ্রেডের উপহার প্যাকের চাহিদা ভালো।

ইকোনমিক টাইমস১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোটেক

বিনা খরচের স্যাটেলাইট ছবিতে খেতের খবর, সপ্তাহে একবার হোয়াটসঅ্যাপে পরামর্শ

ভারতের নাগপুরের স্টার্টআপ বর্ষাকৃষি স্যাটেলাইট প্রযুক্তিতে কৃষকের নিজের খেতের ১৮ মাসের ছবি পড়ে সবুজভাব ও বৃষ্টি মিলিয়ে দেখে, তারপর সপ্তাহে একটি ছোট হোয়াটসঅ্যাপ বার্তায় জানায় কী দেখতে হবে।

Rural Voice১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ইসলাম

স্পেনের জলপাই খামারে আন্দালুসের ইসলামি ঐতিহ্য তুলে ধরছেন এক মুসলিম দম্পতি

মালাগার কাছে ৩৫ একরের খামারবাড়ি কিনে ‘হাউস অব আন্দালুস’ গড়ছেন হেনরিয়েটা সোভাতি ও ইমাম আজমল মাসরুর; সেখানে ৪০০ জলপাইগাছ, পরিকল্পনা কোরআনিক বাগান ও গ্রন্থাগারের।

বার্তা২৪১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)