সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১০ অক্টোবর ২০২৬
ঢাকা২৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস ৫ কিমি/ঘ

সাতক্ষীরায় ১১ হাজার ৭২০ জন কাঁকড়া চাষি রয়েছে

সাতক্ষীরায় কাঁকড়া চাষ বৃদ্ধি, সম্প্রসারণ ও বাজারজাতকরণ নিয়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় শহরের এল্লারচর মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রে নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশন

সাতক্ষীরায় কাঁকড়া চাষ বৃদ্ধি, সম্প্রসারণ ও বাজারজাতকরণ নিয়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় শহরের এল্লারচর মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রে নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশনের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।

বেসরকারি এনজিও সংস্থা নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশনের সমন্বয়কারী মো. মাহাবুবুর আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিবেশ কর্মকর্তা সরদার শরিফুল ইসলাম ও বন কর্মকর্তা মো. নাজমুল হুদা।

নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশনের সমন্বয়কারী (কৃষি) আব্দুল হামিদের পরিচালনায় সভায় প্রকল্পের বিষয়াদি উপস্থাপনা করেন কাঁকড়া চাষ প্রকল্পের ভ্যালু চেই ফ্যাসিলিটেটর সাইফুল হাসান।

এ সময় শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হুসাইন সাগর, আশাশুনি মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, তালা কর্মকর্তা নির্মল কুমার ঘোষ, দেবহাটা কর্মকর্তা বদরুজ্জামান, এনজিএফের এডমিন হুমায়রা লুৎফি, কাঁকড়া হ্যাচারির প্রজেক্ট ম্যানেজার মাসুদুল হকসহ সাত উপজেলার কাঁকড়া চাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

কাঁকড়া চাষের সমস্যা ও পরামর্শ তুলে ধরে বক্তব্য রাখেন চাষি মানিক চন্দ্র বাছাড়, রাজু সরকার, মহব্বত হোসেন, আবুল কালাম, অসীম কুমার বৈদ্য, নেপাল চন্দ্র মণ্ডল ও শাহিন আলম।

সভায় জানানো হয়, জেলার সাত উপজেলায় ১১ হাজার ৭২০ জন কাঁকড়া চাষি রয়েছে। গণমুখী ফাউন্ডেশন কাঁকড়া চাষ প্রযুক্তি সম্প্রসারণ ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তা আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, কাঁকড়া সাতক্ষীরায় একটি সম্ভাবনাময় খাত। এ খাত থেকে প্রচুর আয় করা সম্ভব। সেক্ষেত্রে চাষিদের উদ্বুদ্ধ করাসহ কাঁকড়া চাষের লাভজনক দিক প্রচার ও প্রসার বাড়াতে হবে। এ সময় তিনি চাষিদের কথা শোনেন ও সমস্যা সমাধানের বিষয়ে আশ্বস্ত করেন।

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

২০ হাজার কৃষি উদ্যোক্তা গড়বে পার্টনার প্রকল্প, ৬০ শতাংশই নারী

কৃষি বিপণন অধিদপ্তরের পার্টনার প্রকল্পে ৬৪ জেলার ২০৮ উপজেলায় ১৮ থেকে ৩৫ বছর বয়সী ২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির কাজ চলছে; এ পর্যন্ত প্রশিক্ষণ পেয়েছেন ৬,৮৭৫ জন, প্রক্রিয়াজাতকরণ যন্ত্র কিনতে মিলবে ৭০ শতাংশ ভর্তুকি।

বাসস১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

বাঁশখালী-আনোয়ারা-পটিয়ায় মাঠে নামার অপেক্ষায় ৮ হাজার লবণচাষি, আমদানিতে দামের শঙ্কা

দক্ষিণ চট্টগ্রামের ১০ হাজার একর জমিতে লবণ উৎপাদনের প্রস্তুতি নিচ্ছেন আট হাজার চাষি; আবহাওয়া অনুকূলে থাকলে আগামী সপ্তাহেই মাঠে নামবেন তাঁরা, তবে আমদানির সিদ্ধান্তে ন্যায্যমূল্য নিয়ে দুশ্চিন্তা।

আমার দেশ১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

ঠাকুরগাঁওয়ের হিমাগারে ৩২২ কিলোওয়াট সৌরবিদ্যুৎ, মৌসুমের বাইরে যাবে জাতীয় গ্রিডে

ঠাকুরগাঁও সদরের লক্ষী কোল্ডস্টোরেজে নিজস্ব অর্থায়নে এক কোটি ২৫ লাখ টাকায় ৩২২ কিলোওয়াটের সৌর প্যানেল বসানো হয়েছে; এতে হিমাগারের নিজের বিদ্যুতের চাহিদা মিটবে, আর মৌসুমের বাইরে উৎপাদিত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে।

জাগো নিউজ ২৪১০ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)