সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২ নভেম্বর ২০২৬
ঢাকা২৬°আংশিক মেঘলাআর্দ্রতা ৮২%বাতাস ৭ কিমি/ঘ

শীতে হজম ঠিক রাখবে এই সবজি

শীতের মৌসুম শুরু হলেই বাজারে দেখা মেলে নানা ধরনের সবুজ সবজির। এদের মধ্যে একটি বিশেষ স্থান দখল করে আছে শিম বা সবুজ শিম।

শীতের মৌসুম শুরু হলেই বাজারে দেখা মেলে নানা ধরনের সবুজ সবজির। এদের মধ্যে একটি বিশেষ স্থান দখল করে আছে শিম বা সবুজ শিম।

এই শিম খেতে যেমন সুস্বাদু, তেমনই প্রোটিন ও ফাইবারে ভরপুর। একটি পরিপূর্ণ হেলথি ডায়েটে শিম অন্তর্ভুক্ত করা মানে পেটের হজম ঠিক রাখা এবং দীর্ঘ সময় পেট ভরা রাখার সুযোগ।

ফাইবারের কারণে এটি অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার বৃদ্ধি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। শিমের প্রোটিন শরীরের কোষ ও পেশি গঠনে সহায়ক, বিশেষ করে যারা মাংস কম খান বা ভেজিটেরিয়ান খাদ্য গ্রহণ করেন তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ।

শিমের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক। এর কম গ্লাইসেমিক সূচক রক্তে শর্করার মাত্রা ধীরে বৃদ্ধি করতে সাহায্য করে। ফলে রক্তের সুগারের ওঠানামা নিয়ন্ত্রণে থাকে। এছাড়াও, শিমের নিয়মিত ব্যবহার ওজন নিয়ন্ত্রণেও সহায়ক।

পুষ্টিগুণের দিক দিয়ে শিমে আছে ভিটামিন এ, সি এবং কেলসিয়াম। ভিটামিন এ চোখের স্বাস্থ্যের জন্য অপরিহার্য, আর ভিটামিন সি রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কেলসিয়াম হাড় ও দাঁতের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। শিমে আরও আছে আয়রন, যা রক্তশূন্যতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শিমকে নানা রকমভাবে রান্না করা যায়। ভাপা, ভাজা বা সেদ্ধ সবভাবে এর পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে। তাই দৈনন্দিন খাদ্যতালিকায় এটি অন্তর্ভুক্ত করলে স্বাস্থ্যকর খাবারের স্বাদও বৃদ্ধি পায়।

সূত্র: ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউট্রিশন, ইন্ডিয়া

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

নোনা মাটির শ্যামনগরে আঙিনায় পুকুর কেটে বৃষ্টির পানি, ১২ পদ্ধতিতে সবজি ফলাচ্ছেন নারীরা

সাতক্ষীরার শ্যামনগরে লিডার্সের প্রশিক্ষণ নিয়ে দিপীকা রাণীরা মাচা, বেড, মালচিং, বস্তা, ভার্টিক্যাল টাওয়ার আর ড্রিপ সেচে সবজি চাষ করছেন; সঙ্গে জৈব সার, জৈব বালাইনাশক আর আলোর ফাঁদ।

বার্তা২৪২ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ছাদকৃষি

ছায়াতেও ফলে, বাঁচে ১০-১২ বছর: শফিক বিপ্লবের বন্য নয়ন মরিচের আট হাজার চারা

উপসহকারী কৃষি কর্মকর্তা শফিকুর রহমান বন থেকে সংগ্রহ করা এক জাতের বন্য মরিচের চারা ছাদবাগানি ও আঙিনার চাষিদের কাছে পাঠাচ্ছেন; তবে ফলন ও আয়ুর দাবি এখনো তাঁর নিজের পর্যবেক্ষণ।

জাগো নিউজ ২৪২ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

এক বছরে পেঁয়াজ বেড়েছে প্রায় ৬ লাখ টন, আলু কমেছে ৩ লাখ টন: বিবিএস

বিবিএসের কৃষি বিভাগের ত্রৈমাসিক প্রতিবেদনে ২০২৫-২৬ অর্থবছরে পেঁয়াজ, আমন, রসুন, শীতকালীন মরিচ, ভুট্টা ও সয়াবিনের উৎপাদন বেড়েছে, কমেছে আলু ও গম।

প্রথম আলো২ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)