সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯২%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

৩০ মণের রাজাবাবুর দাম ১৫ লাখ, সঙ্গে খাসি ফ্রি

কোরবানির বাজার ধরতে প্রস্তুত বিশালদেহী 'রাজাবাবু'। ৩০ মণ (১২০০ কেজি) ওজনের এই ষাঁড়টিকে আসন্ন কোরবানির ঈদে বিক্রি করা হবে। মালিক এর দাম হাঁকছেন ১৫ লাখ টাকা।

লাইভস্টক

কোরবানির বাজার ধরতে প্রস্তুত বিশালদেহী 'রাজাবাবু'। ৩০ মণ (১২০০ কেজি) ওজনের এই ষাঁড়টিকে আসন্ন কোরবানির ঈদে বিক্রি করা হবে। মালিক এর দাম হাঁকছেন ১৫ লাখ টাকা।

ষাঁড়টির মালিক রফিকুল ইসলাম যশোরের কেশবপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের ইসহাক আলী মোড়লের ছেলে। তার খামারে ছোট-বড় মিলিয়ে ছয়টি গরু রয়েছে। এর মধ্যে দৃষ্টি কেড়েছে বিশালদেহী 'রাজাবাবু।'

রফিকুল ইসলাম জানালেন, বংশপরম্পরায় তারা গরু লালনপালন করেন। প্রায় পাঁচবছর আগে যশোরের সাতমাইল পশুরহাট থেকে তিনি একবছর বয়সী একটি বাছুর এক লাখ ৩০ হাজার টাকায় কেনেন। এরপর গত পাঁচ বছর ধরে তিনি এটিকে লালনপালন করছেন। ষাঁড়টির নাম দিয়েছেন 'রাজাবাবু'।

তিনি জানান, প্রতিদিন এর খাদ্য তালিকায় থাকে খড়-বিচুলি, ঘাস, ভুসি, চালের কুড়া, খৈল, ভুট্টা, ছোলা, খেসারির গুঁড়া এবং লবণ। এর বাইরে অন্য কোনো খাবার তিনি খাওয়ান না। গরমের জন্য গোয়ালঘরে ফ্যানও লাগানো আছে। সকাল থেকে রাত অবদি গরুর দেখাশোনা ও যত্ন করতে হয়।

এই খামারি জানান, রাজাবাবুর ওজন ৩০ মণ। এবারের কোরবানি ঈদে তিনি এটি বিক্রি করবেন। দাম নির্ধারণ করেছেন ১৫ লাখ টাকা। ক্রেতা যদি চান তার সুবিধার্থে তিনি নিজ খরচেই কোরবানি পর্যন্ত তার বাড়িতে রাখার সুযোগ দেবেন। এছাড়া ষাঁড়টি কিনলে একটি খাসিও উপহার দেওয়া হবে।

রফিকুল আরও জানান, তার খামারে এখন ছয়টি গরু রয়েছে। গরু লালনপালনের সুবিধার্থে তিনি নিজেই ক্ষেতের খড়-বিচুলির পাশাপাশি ঘাস, ভুট্টা এবং খেসারি চাষ করেন। এতে খরচও কিছুটা কম হয়। তারপরও এখন রাজাবাবুর প্রতিদিন প্রায় ১ হাজার ২০০ টাকার খাবার লাগে।

এবছর রাজাবাবুকে বিক্রি করে দিয়ে আগামী বছর নিজের বাড়ির একটি গরু বড় করবেন বলে জানান তিনি।

বাবার সঙ্গে গরুর দেখাশোনা করেন রফিকুলের ছেলে মাহবুবুর রহমান। তিনি জানান, রাজাবাবু তাদের খুব প্রিয়। পাঁচ বছর ধরে গরুটি লালনপালন করেছেন। বিশালদেহী গরুটি সামলে রাখা খুবই কষ্টকর। অনেক পরিশ্রম করে তারা এটি বড় করেছেন। এই অঞ্চলে এত বড় গরু আর নেই। এজন্য বিভিন্ন এলাকা থেকে লোকজন তাদের গরু দেখতে আসেন।

গরু দেখতে আসা খুলনার ফুলতলা এলাকার কলেজছাত্র তানভীর আহমেদ জানান, এই গরুর কথা শুনে তিনি দেখতে এসেছেন। এত বড় গরু এর আগে দেখেননি। দেখে খুব ভালো লাগছে। এই খামার দেখে তারও খামার করার বাসনা সৃষ্টি হয়েছে।

কেশবপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অলোকেশ কুমার সরকার জানান, শ্রীরামপুর গ্রামের রফিকুল ইসলামের খামারে তিনি একাধিকবার গিয়েছেন। গরু লালনপালনের জন্য তারা প্রয়োজন মতো পরামর্শ দেন।

ডা. অলোকেশ বলেন, রফিকুলের ফ্রিজিয়ান ক্রস জাতের গরুটি অনেক বড়। গরুর দৈর্ঘ্য এবং বুকের পরিধি মেপে সম্ভাব্য ওজনের যে হিসাব করা হয়; সে অনুযায়ী গরুটির ওজন ১ হাজার ২০০ কেজির মতো। গরুটি এবার কোরবানিতে তিনি বিক্রি করতে চান। আশা করছি, ভালো দামে গরুটি বিক্রি হবে। মিলন রহমান/এমআরআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()