সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°ভারী বৃষ্টিআর্দ্রতা ৫৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

ওষুধি গুণে ভরপুর স্পাইডার লিলি

উম্মে সালমা

পরিবেশ

উম্মে সালমা

বাংলাদেশের পথে-ঘাটে কিংবা বনে-জঙ্গলে ফোটে নানা রকম ফুল। এর মধ্যে কিছু ফুলের চাষ হয়, আবার কিছু ফুলের চাষের প্রয়োজন হয় না। এর মধ্যে লিলি জাতের ফুল অন্যতম। কেননা দেশে অনেক জাতের লিলি আছে। তবে বেশিরভাগ লিলির নাম বাংলায় হয় না।

'স্পাইডার লিলি' তাদের মধ্যে অন্যতম একটি ফুল। চমৎকার এই ফুলে হালকা মিষ্টি ঘ্রাণ আছে। এই গাছের ওষুধি গুণও আছে। উষ্ণমণ্ডলীয় দেশসমূহে এটি বাগানের শোভাবর্ধক হিসেবে লাগানো হয়।

এ গাছের গোড়ায় পেঁয়াজের মতো কন্দ বা বাল্ব হয়। এর ফুল বেশ বড়, সাদা, সুগন্ধি এবং সুন্দর। এ প্রজাতির ফুল সাদা তবে আকারে ছোট এবং পাঁপড়ির নিচ হালকা বেগুনি।

স্পাইডার লিলির জন্মস্থান মূলত দক্ষিণ আফ্রিকা। তবে পৃথিবীর উষ্ণমণ্ডলীয় দেশে এ ফুলের সম্প্রসারণ ঘটেছে। ফুলটির বৈজ্ঞানিক নাম Hymenocallis littoralis. আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে এ ফুলের স্থানীয় নাম 'রসুনের ফুল' বা 'মাকড়সার ফুল'।

স্পাইডার লিলি ওষুধ হিসেবে বিভিন্ন রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। যেমন- গ্যাস্ট্রিক আলসার, ক্ষত এবং শ্বাসকষ্ট। এই ফুল গাছ ওষুধি উদ্ভিদ হিসেবে কবিরাজরা ব্যবহার করেন। কবিরাজরা লিভারের চিকিৎসায় স্পাইডার লিলি গাছের গোড়ার কন্দ ব্যবহার করেন।

তবে এর সর্বাঙ্গ বিষাক্ত হওয়ায় ক্ষতিকরও বটে। বেশি মাত্রায় ব্যবহারের ফলে স্নায়ুতন্ত্রের পক্ষাঘাত এমনকি মৃত্যুর কারণও হতে পারে। স্পাইডার লিলি তার সুন্দর এবং দৃষ্টিনন্দন ফুলের কারণে জনপ্রিয় শোভাময় উদ্ভিদ।

লেখক: শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()