সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

বৃষ্টি বন্ধ হওয়ায় স্বস্তি ফিরেছে সবজিতে

গত কয়েক সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী রাজশাহীর সবজির বাজারে এ সপ্তাহে কমতে শুরু করেছে দাম। সপ্তাহের ব্যবধানে ৫-১০ টাকা পর্যন্ত কমেছে প্রায় প্রতিটি সবজির দাম। ব্যবসায়ীদের দাবি, আবহাওয়া ভালো হওয়ায় সরবরাহ বেড়েছে, তাই দাম কমেছে।

শাকসবজি

গত কয়েক সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী রাজশাহীর সবজির বাজারে এ সপ্তাহে কমতে শুরু করেছে দাম। সপ্তাহের ব্যবধানে ৫-১০ টাকা পর্যন্ত কমেছে প্রায় প্রতিটি সবজির দাম। ব্যবসায়ীদের দাবি, আবহাওয়া ভালো হওয়ায় সরবরাহ বেড়েছে, তাই দাম কমেছে।

শনিবার (২৬ জুলাই) সরেজমিনে রাজশাহীর সাহেব বাজারে গিয়ে লক্ষ্য করা যায়, সব ধরনের সবজির দাম কমেছে। গত সপ্তাহে করলা বিক্রি হয়েছে কেজি প্রতি ৩০ টাকা দরে এই সপ্তাহে বিক্রি হচ্ছে ২৫ টাকায়, এছাড়াও ৫০ টাকার পটোল ৪০-৪৫ টাকায়, ৮০ টাকার কাঁকরোল ৭০ টাকা, ৬০ টাকার বেগুন ৫০ টাকা, শসা কেজি প্রতি ১১০-১৫০ টাকায় বিক্রি হচ্ছে। ঝিংগা, পেঁপে ও কচুর দাম ৩০-৪০ টাকা, গাজর ও টমেটোর দাম পৌঁছেছে ১২০ টাকা থেকে ১৫০ টাকা কেজি দরে।

এদিকে সবজির পাশাপাশি মাছের বাজারেও রয়েছে স্থিতিশীলতা। গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে প্রায় সব মাছ। চিংড়ি কেজি প্রতি বিক্রি হচ্ছে এক হাজার টাকায়। এক কেজি ওজনের রুই ও কাতলা আগে ছিল ২৩০ টাকা। বড় পাঙাস বিক্রি হচ্ছে ২৫০ টাকায়, সিলভার কার্প বিক্রি হচ্ছে ১৮০-২৫০ টাকায়। তবে কিছুটা স্বস্তি মিলেছে মরিচের বাজারে। এক সপ্তাহ মরিচের দাম নেমে এসেছে ১২০-১৫০ টাকায়।

এদিকে গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে মুরগি। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি। ব্রয়লার মুরগি ১৬০-১৭০ টাকায় বিক্রি হচ্ছে। আগের মতোই দেশি মুরগি ৬৫০ থেকে ৬৮০ টাকা, গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা, খাসির মাংস ১১০০ থেকে ১২০০ টাকা কেজি ও ডিম ১২০ থেকে ১৩০ টাকা ডজন বিক্রি হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টি বন্ধ হওয়ার কারণে সবজির দাম কমেছে।

সাহেব বাজারের সবজি বিক্রেতা শফিকুল ইসলাম বলেন, আবহাওয়া ভালো হওয়ার কারণে বাজারে সবজির সরবরাহ বেড়েছে। এ কারণে সব ধরনের সবজির দাম ৫ থেকে ১০ টাকা কমেছে।

আরেক সবজি বিক্রেতা মো. রানা বলেন, এই সময়টা শাকসবজির মৌসুম না হলেও টানা বৃষ্টি না হওয়ার কারণে অনেক সবজি এখন বাজারে আসছে। তাই পাইকারিতে দাম কমছে।

এদিকে স্থিতিশীল আছে চালের বাজারও। গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে সব ধরনের চাল। মনজুর, রশিদ, সাগরসহ অন্যান্য কোম্পানির মিনিকেট চালের দাম ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডায়মন্ড, হরিণ, মোজাম্মেল কোম্পানির চাল ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। আটাশ চাল ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। মোটা চাল আগের মতোই ৫২ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে।

সাহেব বাজারের চাল বিক্রেতা মো. সুইট বলেন, কৃষকের ধান মিল মালিকদের গোডাউনে চলে গেছে। এ সুযোগ কাজে লাগিয়ে তারা ইচ্ছামতো চালের দাম বাড়াচ্ছেন। এজন্য বাড়তি দরে চাল বিক্রি করতে হচ্ছে। তবে এই সপ্তাহে সরবরাহ বেড়ে যাওয়ার কারণে দাম বাড়েনি। আগের দামেই এসব চাল বিক্রি হচ্ছে।

সাখাওয়াত হোসেন/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()