সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩০°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬৯%বাতাস ৫ কিমি/ঘ

আমের মতোই সুমিষ্ট নওগাঁর মানুষের ব্যবহার: ব্যারিস্টার সুমন

নওগাঁয় মরহুম আব্দুল জলিল গোল্ডকাপ প্রীতি ফুটবল টুর্নামেন্ট মাতালেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

নওগাঁয় মরহুম আব্দুল জলিল গোল্ডকাপ প্রীতি ফুটবল টুর্নামেন্ট মাতালেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

শুক্রবার (৯ জুন) জেলা স্টেডিয়াম মাঠে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রীতি এ ম্যাচে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ও নওগাঁ জেলা ফুটবল দলের খেলোয়াড়রা অংশ নেন।

খেলা শুরুর আগে ব্যারিস্টার সুমন নওগাঁ জেলা ফুটবল দলের খেলোয়াড়দের পেয়ারা গাছের চারা উপহার দেন।

প্রথমার্ধে কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধের ৪০ মিনিটে নওগাঁ জেলা দল একটি গোল দেয়। এর চার মিনিট পর ব্যারিস্টার সুমনের দল একটি গোল করায় খেলায় সমতা ফিরে আসে। অবশেষে নির্ধারিত সময়ে ১-১ গোলে খেলা শেষ হয়।

বোরো ধান-কাটা মাড়াই শেষ হওয়ায় জেলার মানুষরা এখন অনেকটা অবসর সময় পার করছেন। এ সময়টাকে উপভোগ করতে ফুটবলপ্রেমীরা ছুটে এসেছিলেন নওগাঁ স্টেডিয়াম মাঠে। প্রায় তিন বছর পর নওগাঁ স্টেডিয়াম মাঠে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মরহুম আব্দুল জলিল গোল্ডকাপ প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা দেখতে আসেন নওগাঁসহ পাশের রাজশাহী, জয়পুরহাট ও বগুড়ার খেলাপ্রেমীরা।

বিকেল সাড়ে ৪টায় খেলা শুরু হলেও দুপুরের পর থেকে স্টেডিয়ামে আসতে থাকেন দর্শকরা। নির্ধারিত সময়ের আগে স্টেডিয়ামের গ্যালারি দর্শকে ভরে যায়। খেলার মূল আকর্ষণ ছিল সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের উপস্থিতি। তীব্র গরমকে উপেক্ষা করে দূর-দূরান্ত থেকে আসা দর্শকরা খেলা দেখে মুগ্ধ হন। এ মাঠে নিয়মিত খেলার আয়োজন করার দাবি খেলাপ্রেমীদের।

জেলা পর্যায়ে ফুটবল খেলাকে এগিয়ে নিতে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের এমন উদ্যোগ। তিনি বলেন, মন দিয়ে কোনোকিছু ভালবাসলে তা সারাজীবন থাকবে। ফুটবল আমাদের প্রথম প্রেম। এ প্রেমটাকে নষ্ট করতে দেওয়া হবে না। আশাবাদী ৯০ দশকের সেই সোনালি ফুটবল খেলা আবারও ফিরে আসবে।

তিনি বলেন, আমের মতোই সুমিষ্ট এই জেলার মানুষদের ব্যবহার। এটা আগে জানলে আরও আগেই এ জেলায় এসে ঘুরে যেতাম। প্রায় ৬০০ কিলোমিটার দূর থেকে খেলতে এসেও আমাদের খেলোয়াড়রা ক্লান্তিবোধ করছেন না।

নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল বলেন, জেলাবাসী খেলাধুলা প্রায় ভুলেই গেছে। এ জেলায় অনেক জাতীয় দলের খেলোয়াড় ছিল। যুব সমাজকে রক্ষায় ও খেলার প্রতি মনোযোগী করতে মাঠে নিয়মিত খেলার আয়োজন করা হবে। আবারও চাই এ জেলা থেকে জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরি হোক। আমরা আবার মহিলা ফুটবল লীগ শুরু করতে যাচ্ছি।

আয়োজকরা জানান, মরহুম আব্দুল জলিল গোল্ডকাপ প্রীতি ফুটবল টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নিচ্ছে।

আব্বাস আলী/এমআরআর

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

স্ক্যাব রোগে কাশ্মীরের ভালো আপেল কম, উৎসবের চাহিদা মেটাতে পারছে না মান্ডি

চাষি ও ব্যবসায়ীরা বলছেন, স্ক্যাব রোগ ছড়িয়ে পড়ায় এখন মান্ডিতে আসা কাশ্মীরি আপেলের ৫০ থেকে ৬০ শতাংশই বি ও সি গ্রেডের, অথচ দিওয়ালির আগে এ গ্রেডের উপহার প্যাকের চাহিদা ভালো।

ইকোনমিক টাইমস১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোটেক

বিনা খরচের স্যাটেলাইট ছবিতে খেতের খবর, সপ্তাহে একবার হোয়াটসঅ্যাপে পরামর্শ

ভারতের নাগপুরের স্টার্টআপ বর্ষাকৃষি স্যাটেলাইট প্রযুক্তিতে কৃষকের নিজের খেতের ১৮ মাসের ছবি পড়ে সবুজভাব ও বৃষ্টি মিলিয়ে দেখে, তারপর সপ্তাহে একটি ছোট হোয়াটসঅ্যাপ বার্তায় জানায় কী দেখতে হবে।

Rural Voice১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ইসলাম

স্পেনের জলপাই খামারে আন্দালুসের ইসলামি ঐতিহ্য তুলে ধরছেন এক মুসলিম দম্পতি

মালাগার কাছে ৩৫ একরের খামারবাড়ি কিনে ‘হাউস অব আন্দালুস’ গড়ছেন হেনরিয়েটা সোভাতি ও ইমাম আজমল মাসরুর; সেখানে ৪০০ জলপাইগাছ, পরিকল্পনা কোরআনিক বাগান ও গ্রন্থাগারের।

বার্তা২৪১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)