সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

পদ্মার পানি বেড়ে তলিয়ে গেছে আড়াই হাজার হেক্টর জমির ফসল

পদ্মার পানি বেড়ে চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। এতে শত শত বিঘা আউশ ধান নষ্ট হচ্ছে। এসব জমিতে ধানের শীষ ফুটেছে মাত্র। কিন্তু ডুবে যাওয়ায় কৃষকদের কেটে ফেলতে হচ্ছে ধানগাছ। বাধ্য হয়ে এসব ধান কেটে গরুকে খাওয়াতে হচ্ছে। ফলে চাষের খরচ উঠাতো দূরের কথা। উল্টো লোকসানের বোঝা বইতে হচ্ছে কৃষকদের কাঁধে।

লাইভস্টক

পদ্মার পানি বেড়ে চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। এতে শত শত বিঘা আউশ ধান নষ্ট হচ্ছে। এসব জমিতে ধানের শীষ ফুটেছে মাত্র। কিন্তু ডুবে যাওয়ায় কৃষকদের কেটে ফেলতে হচ্ছে ধানগাছ। বাধ্য হয়ে এসব ধান কেটে গরুকে খাওয়াতে হচ্ছে। ফলে চাষের খরচ উঠাতো দূরের কথা। উল্টো লোকসানের বোঝা বইতে হচ্ছে কৃষকদের কাঁধে।

রোববার (১৭ আগস্ট) দুপুরে সদর উপজেলার আলাতুলি, নারাণপুর, দুর্লভপুর ও পাকা ইউনিয়ন ঘুরে এমন চিত্র দেখা দেছে।

শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের কৃষক আব্দুল মালেক বলেন, তিনবিঘা জমিতে আউশ ধান চাষ করছিলাম। শীষ উঠেছে মাত্র। এর মধ্যে পদ্মার পানি বেড়ে সব জমি তলিয়ে গেছে। নষ্ট হওয়ার আগে কেটে গরুকে খাওয়াচ্ছি। কিন্তু এতে কোনো লাভ নেই। এ তিনবিঘা জমিতে আমার খরচ হয়েছে প্রায় লাখ টাকা। এখন আমি এ টাকা কোথায় পাবো?

আরেক কৃষক শামসুল আলম বলেন, প্রতিবিঘা জমিতে ২০ থেকে ৩০ হাজার টাকা খরচ হয়েছে। ধান ফললে খরচ উঠে যেতো। কিন্তু এখন সব শেষ। গরুর খাবার দিয়ে শেষ করছি। ঋণ শোধ করব কেমনে সেটি ভেবে পাচ্ছি না। স্থানীয় একটি এনজিও থেকে ৪০ হাজার টাকা ঋণ করেছি।

স্থানীয়রা জানান, পদ্মার উজানের ঢল প্রতিবছর ফসলি জমি তলিয়ে দেয়। কিন্তু এবার ধান পাকার আগে পানি বাড়ায় ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়েছে। বিশেষ করে সদরের সুন্দরপুর, আলীনগর, শাজাহানপুর ইউনিয়নের চরাঞ্চলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।

আলী হাসান নামের এক কৃষক বলেন, ধান ছিল পরিবারের ভরসা। এবার সব শেষ হয়ে গেল। এখন ধারকর্জ করে সংসার চালাতে হবে। বাড়ি ঘরও পানিবন্দি। এখন আমরা কোথায় যাব কী খাব বুঝে উঠতে পারছি না।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডা. ইয়াছিন আলী বলেন, উজানের ঢলে কয়েকটি ইউনিয়নের ২ হাজার ২৫২ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। শত শত বিঘা আউশ ধান নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে। সরকারিভাবে সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

সোহান মাহমুদ/আরএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()