সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৫ নভেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬১%বাতাস ১২ কিমি/ঘ

বুরুঙ্গি বিলের পরিযায়ী পাখিরা

বিলজুড়ে দেখা মেলে নানা রঙের পাখি। শোনা যায় কিচিরমিচির। দেখে সব কয়টির নাম বলা একটু কঠিন। বিলের স্বচ্ছ জলের ওপর দিয়ে ডানা ঝাপটে উড়ে বেড়াচ্ছে তারা। বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের ফসলের মাঠের বুকে বুরুঙ্গি বিলে দেখা যাচ্ছে এমন দৃশ্য।

বিলজুড়ে দেখা মেলে নানা রঙের পাখি। শোনা যায় কিচিরমিচির। দেখে সব কয়টির নাম বলা একটু কঠিন। বিলের স্বচ্ছ জলের ওপর দিয়ে ডানা ঝাপটে উড়ে বেড়াচ্ছে তারা। বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের ফসলের মাঠের বুকে বুরুঙ্গি বিলে দেখা যাচ্ছে এমন দৃশ্য।

ঋতুবৈচিত্র্যে বাংলায় এখন মাঘ মাস। তবে প্রকৃতিতে হেমন্ত থেকেই বইতে শুরু করেছে শীতের হাওয়া। আর সে সময় হতেই দেশের জলাশয়গুলোয় ভিড় করতে শুরু করেছে দূর দেশের পাখিরা। দীর্ঘ পথ পেরিয়ে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসছে তারা। অন্য বিলের মতোই বুরুঙ্গি বিলেও ভিড় করেছে হাজারও পরিযায়ী পাখি।

নরওয়ে, সাইবেরিয়াসহ শীতপ্রধান দেশ থেকে উষ্ণতার খোঁজে এসে জড়ো হয়েছে এখানে। বর্তমানে বুরুঙ্গি বিল যেন পাখিদের অভয়ারণ্য। ছোট্ট বুরুঙ্গি বিলে দেখা যায়, চারপাশে সবুজ কচুরিপানা। তার মাঝেই টলমল করছে স্বচ্ছ পানি। বিলের চারপাশে ঘুরে বেড়াচ্ছে পাখির দল।

এখানে পাতিসরালি, শামুকখোল, হট্টিটি, গেওয়া বাটান, সিট্রিন খঞ্জন, বড় বগা, কানি বক, লালচে বক, পাতি শিলাফিদ্দা, ছোট পানকৌড়ি, পাতি মাছরাঙা, ধলাবুক মাছরাঙা, জলময়ূর, সবুজ বাঁশপাতিসহ বিভিন্ন ধরনের পাখিতে মুখরিত ছোট্ট এই বিল।

সচেতন নাগরিক আর আইনের নজরদারিতে বিল এলাকায় পাখি শিকার অনেকটাই বন্ধ বলা চলে। ফলে পাখিরা নির্বিঘ্নে উপভোগ করছে তাদের সেরা সময়। পাখির কলকাকলি দেখতে প্রতিদিন বিলের চারপাশে ভিড় জমাচ্ছে ভ্রমণপিপাসু মানুষ।

স্থানীয়রা জানান, রং-বেরঙের নাম না জানা সুন্দর পাখিগুলো ডানা ঝাপটে বিলের বুকে ঘুরে বেড়ায়। কোনো কোনো পাখির ওৎ পেতে মাছ ধরার দৃশ্য এতটাই নয়নাভিরাম হয় যে, অনেকে ব্যক্তি উদ্যোগেই পাখির গায়ে ঢিল মারা বা ধরতে বারণ করেন। কেননা শামুকখোলের কচুরিপানার মাঝে খাবার খোঁজার দৃশ্য কিংবা কানি বকের মাছ ধরার দৃশ্য বিলের পাড় থেকেই অপরূপ লাগে।

রাজধানী থেকে বেড়াতে আসা সিয়াম মাহমুদ বলেন, 'বগুড়ায় এসেছি একটি বিয়ের অনুষ্ঠানে। স্থানীয়দের থেকে শুনলাম, এখানে একটি মনমুগ্ধকর পাখিদের বিল রয়েছে। তাই বুরুঙ্গি বিলে এসেছি পরিবার নিয়ে। সত্যি বলতে এত পাখি একসঙ্গে এর আগে দেখিনি।'

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

চলনবিলে কচুরিপানা মারতে আগাছানাশক, হুমকিতে মাছ-পাখি; কৃষি বিভাগ বলছে সার বানান

সিংড়াসহ চলনবিলের ৫-৬ হাজার হেক্টর জমিতে কচুরিপানায় রবি চাষ অনিশ্চিত; বিঘায় ৫ থেকে ১০ হাজার টাকা খরচ এড়াতে কৃষকদের একাংশ আগাছানাশক দিচ্ছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছে জলজ প্রাণী।

কৃষি সময়৫ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
স্বাস্থ্য

গর্ভের শেষ মাসে বাড়তি গরমে অপরিণত জন্ম ১৮ শতাংশ বেশি, দেখাল রয়টার্সের বিশ্লেষণ

মেক্সিকোর ৮০ লাখের বেশি জন্মের ১৮ বছরের তথ্য বিশ্লেষণ করে রয়টার্স দেখেছে, গর্ভকালের শেষ মাসে তাপমাত্রা বাড়তি থাকলে অপরিণত জন্ম ১৮ শতাংশ বাড়ে; অভ্যস্ত তাপমাত্রার চেয়ে ১ ডিগ্রি বেশিতেই ঝুঁকি।

প্রথম আলো৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

ভারতে ৯ মাসের ৯২ শতাংশ দিনেই চরম আবহাওয়া, ক্ষতিগ্রস্ত ৪২ লাখ ৫০ হাজার হেক্টর ফসল

সিএসই ও ডাউন টু আর্থের প্রতিবেদনে ৩ হাজার ২২০ জনের মৃত্যু ও ৪৭ হাজার ২৪৪ গবাদিপশু মারা যাওয়ার হিসাব; ফসলের ক্ষতি সবচেয়ে বেশি মহারাষ্ট্রে।

ডাউন টু আর্থ৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)