সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°ভারী বৃষ্টিআর্দ্রতা ৫৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

কবে শৈত্যপ্রবাহ হতে পারে, জানালো আবহাওয়া অফিস

শুরু হয়েছে মাঘ মাস। পৌষ মাস শেষ হলেও এখনও দেশে তীব্র শীত পড়েনি। চলতি মৌসুমে তিন ধাপে শৈত্যপ্রবাহ এলেও তীব্র শৈত্যপ্রবাহ এখনো হয়নি। দেশের অধিকাংশ জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৭ ডিগ্রির ঘরে।

পরিবেশ

শুরু হয়েছে মাঘ মাস। পৌষ মাস শেষ হলেও এখনও দেশে তীব্র শীত পড়েনি। চলতি মৌসুমে তিন ধাপে শৈত্যপ্রবাহ এলেও তীব্র শৈত্যপ্রবাহ এখনো হয়নি। দেশের অধিকাংশ জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৭ ডিগ্রির ঘরে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জাগো নিউজকে বলেন, শনিবারের পর ক্রমশ তাপমাত্রা কমতে পারে। রোববার থেকে দেশের উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ হতে পারে।

গত মাসের আবহাওয়া পর্যালোচনা করে দেখা গেছে, চলতি মৌসুমে শীত তার প্রকৃত চরিত্র নিয়ে এলেও পৌষ মাসের শেষে এসে শীতের চরিত্র দেখা যায়নি।

এদিকে দেশের উত্তরাঞ্চল ছাড়া বাকি অঞ্চলগুলোতে শীতের প্রকোপ অনেকটা কম। আজ বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়ায়। এছাড়া অন্যত্র তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী শনিবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে খুব বেশি কমার সম্ভাবনা নেই।

আরও পড়ুন>>>

আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, শৈত্যপ্রবাহ উত্তরাঞ্চল থেকে ছড়াবে কি না সেটা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আগামী শুক্র বা শনিবার বলা যাবে।

তিনি বলেন, এখন যেভাবে সর্বোচ্চ তাপমাত্রার পারদ উঠছে। শীতের সময় এটা কিছুটা অস্বাভাবিক। বিগত কয়েক বছরের তুলনায় এখন পর্যন্ত এবার শীত কম।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()