সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস কিমি/ঘ

শহরের দেয়ালে বনের গল্প

ঢাকার কংক্রিটের দেয়াল, ধোঁয়ায় ভরা আকাশ আর যান্ত্রিক জীবনের ভিড়ে হঠাৎ দেখা মিলল এক অন্যরকম দৃশ্যের-বঙ্গভবনের প্রাচীরে এক ঝাঁক বানর! কেউ কলা খাচ্ছে, কেউ পাউরুটি ছিনিয়ে নিচ্ছে পথচারীর হাত থেকে, কেউবা কৌতূহলী চোখে তাকিয়ে আছে চারপাশে।

ফল

ঢাকার কংক্রিটের দেয়াল, ধোঁয়ায় ভরা আকাশ আর যান্ত্রিক জীবনের ভিড়ে হঠাৎ দেখা মিলল এক অন্যরকম দৃশ্যের-বঙ্গভবনের প্রাচীরে এক ঝাঁক বানর! কেউ কলা খাচ্ছে, কেউ পাউরুটি ছিনিয়ে নিচ্ছে পথচারীর হাত থেকে, কেউবা কৌতূহলী চোখে তাকিয়ে আছে চারপাশে।

একসময় পুরান ঢাকায় দেখা মিলত এদের চঞ্চল দৌড়ঝাঁপ, এখন তারা শহরের বিরল অতিথি। তাই এই অপ্রত্যাশিত আগমন যেন শহরের দেয়ালে বনের হারানো গল্পটিকেই নতুন করে শুনিয়ে গেল এক নিঃশব্দ বার্তা, প্রকৃতি এখনো আমাদের পাশেই আছে, শুধু আমরা ভুলে গেছি তাকিয়ে দেখতে।

যেখানে আগে কাকের ডাক, শালিকের ওড়াউড়ি কিংবা বানরের দুষ্টুমি দেখা যেত-সেই শহর আজ কেবল যানজট আর হর্নের কোলাহলে ভরা। তবু হঠাৎ একদিন সকালে মতিঝিলের বঙ্গভবন এলাকা থেকে ছড়িয়ে পড়ল এক অদ্ভুত দৃশ্যের খবর 'এক ঝাঁক বানর বঙ্গভবনের প্রাচীরে!'

লোকমুখে খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের মানুষ ছুটে গেল দেখতে। কেউ পাউরুটি নিয়ে এল, কেউ কলা। আবার কেউ কেউ মোবাইল হাতে মুহূর্তটি ধরে রাখল ক্যামেরায়। বানরগুলোর দুষ্টুমি, খাবারের জন্য হাত বাড়ানো, প্রাচীর বেয়ে লাফঝাঁপ-সব মিলিয়ে যেন শহরের বুকে হঠাৎ ফিরে এল কোনো পুরোনো দিনের দৃশ্য।

একসময় পুরান ঢাকায়, বিশেষ করে সদরঘাট, লালবাগ, কিংবা ইসলামপুর এলাকায় মাঝেমধ্যে দেখা যেত এদের আনাগোনা। বড় বড় গাছ, পুরোনো বাড়ির ছাদ, কিংবা মন্দিরের আশপাশে বানরের দল ছিল বেশ পরিচিত। স্থানীয়রা বলতেন 'এরা আমাদের প্রতিবেশী।'

কিন্তু শহর বাড়ল, গাছ কমলো, পুরোনো বাড়িগুলো ভাঙল। ক্রমে হারিয়ে গেল সেই পরিচিত মুখগুলো। আজকাল শহরে বানর দেখা মানে একেবারে বিরল ঘটনা। তাই বঙ্গভবনের প্রাচীরে বানরদের হঠাৎ আগমন যেন স্মৃতি ফিরিয়ে দিল ঢাকার হারানো প্রাকৃতিক চিত্র।

বিশেষজ্ঞরা বলছেন, শহরের আশপাশে যেসব গাছপালা, খোলা জায়গা ও পুরোনো স্থাপনা টিকে ছিল, সেগুলোও এখন মানুষের দখলে চলে যাচ্ছে। ফলে বানর, কাঠবিড়ালি, পাখির মতো প্রাণীরা তাদের আবাস হারাচ্ছে।

ঢাকার প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক (অব.) ড. মিজানুর রহমান এক সাক্ষাৎকারে বলেছিলেন, প্রকৃতি মানুষ থেকে দূরে সরে যাচ্ছে না, মানুষই প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছে। বানরদের শহরে চলে আসা আসলে তাদের অসহায়ত্বের প্রকাশ।

বঙ্গভবনের আশপাশের গাছপালা, বাগান আর অপেক্ষাকৃত শান্ত পরিবেশ হয়তো তাদের সাময়িক আশ্রয় দিয়েছে। কিন্তু সেখানে কতদিন টিকতে পারবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

দৃশ্যটা ছিল একেবারে সিনেমার মতো। বঙ্গভবনের প্রাচীরে বসে আছে এক ঝাঁক বানর কেউ চুলকাচ্ছে, কেউ ছোটদের আদর করছে, কেউবা চোখ গরম করছে পাশের মানুষের হাতে থাকা কলার দিকে। লোকজন হাসছে, কেউ কেউ ভয়ও পাচ্ছে। তবে বেশিরভাগ মানুষই সহানুভূতির দৃষ্টিতে তাকিয়েছে তাদের দিকে। রুটি, বিস্কুট, কলা-যা পাওয়া যাচ্ছে তাই দিয়ে খাওয়াচ্ছে।

বঙ্গভবনের প্রাচীরে বানরদের আগমন কেবল এক দিনের খবর নয়, এটি শহরের প্রকৃতিবিমুখ জীবনের প্রতিচ্ছবি। আমরা যতই প্রযুক্তি আর উন্নয়নের কথা বলি না কেন, প্রকৃতির সঙ্গে ভারসাম্য হারালে তার প্রতিফলন এভাবেই আমাদের চোখে পড়ে। শহরের উঁচু ভবনের জানালার ওপারেও হয়তো কখনো দেখা যেতে পারে একটি শালিক কিংবা একজোড়া কবুতর-যেন প্রকৃতি এখনো আমাদের ডাকছে আর বলছে, 'আমাকে ভুলে যেও না।'

বঙ্গভবনের প্রাচীরের সেই এক ঝাঁক বানর হয়তো আবার ফিরে যাবে তাদের অজানা বনে, হয়তো শহরের কোনো কোণে হারিয়ে যাবে। কিন্তু তাদের হঠাৎ আগমন যেন আমাদের মনে করিয়ে দিল প্রকৃতি এখনো আমাদের আশেপাশেই আছে, যদি আমরা চোখ খুলে তাকাই।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()