সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

পেঁপে খাওয়ার পরপরই যে খাবার এড়িয়ে যাবেন

পেঁপে খুবই সুস্বাদু এক ফল। আবার শরীরের জন্যও অনেক উপকারী। এতে থাকে বিভিন্ন ধরনের ভিটামিন, প্রোটিন, ফাইবারসহ কার্বোহাইড্রেট। এই ফল বহু রোগের মহৌষধ।

ফল

পেঁপে খুবই সুস্বাদু এক ফল। আবার শরীরের জন্যও অনেক উপকারী। এতে থাকে বিভিন্ন ধরনের ভিটামিন, প্রোটিন, ফাইবারসহ কার্বোহাইড্রেট। এই ফল বহু রোগের মহৌষধ।

পুষ্টিবিদরা প্রতিদিনের খাদ্যতালিকায় পেঁপে রাখার পরামর্শ দেন। তবে কিছু কিছু মানুষের জন্য পেঁপে মোটেও স্বাস্থ্যকর নয়। উপকারের বদলে তা হতে পারে ক্ষতির কারণ। যেমন- গর্ভবতী নারীদের পেঁপে খেলে গর্ভপাত হওয়ার ঝুঁকি বাড়ে।

ঠিক একইভাবে কয়েকটি খাবার আছে যা পেঁপের সঙ্গে খেতে নিষেধ করেন চিকিৎসকরা। এতে হিতে বিপরীত হতে পারে। জেনে নিন পেঁপের সঙ্গে কোন খাবারগুলো খাবেন না-

পেঁপে ও দই

পেঁপে ও দই একসঙ্গে খেলে বদহজম, পেটের সমস্যা, বমি বমি ভাবসহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই পেঁপে খাওয়ার অন্তত ৪ ঘণ্টা পর দই খেতে পারেন।

আরও পড়ুন

লেবু

পেঁপের সঙ্গে ভুলেও লেবু মেশাবেন না। এই দুটি ফল একসঙ্গে খেলে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যেতে পারে। এমনকি পেটের সমস্যাও দেখা দিতে পারে। অনেকেই পাকা পেঁপের উপর লেবুর রস ছড়িয়ে নেন। এতে খেতে সুস্বাদু লাগলেও শরীরের জন্য বিপজ্জনক হতে পারে এ ধরনের খাদ্যাভ্যাস।

টমেটো

পেঁপের সঙ্গে কিংবা তা খাওয়ার পরপরই ভুলেও টমেটো খাবেন না। এই দুটি খাবার স্বাস্থ্যকর হলেও একসঙ্গে জোট বাঁধলেই বিপত্তি ঘটতে পারে। পেটের সমস্যাও দেখা দিতে পারে। শারীরিক যে কোনো অসুস্থতা এড়াতে এই দুটি ফল একসঙ্গে খাবেন না কখনো।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()