সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯২%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

এবারের ঈদেও বিক্রি হয়নি ৫০ মণের ‘কালো মানিক’

ময়মনসিংহের ত্রিশালের আলোচিত ৫০ মণের কালো মানিক ষাঁড়টি এ বছরও বিক্রি হয়নি। এতে বিপাকে পড়েছেন ষাঁড়টির মালিক সুমন মিয়া।

লাইভস্টক

ময়মনসিংহের ত্রিশালের আলোচিত ৫০ মণের কালো মানিক ষাঁড়টি এ বছরও বিক্রি হয়নি। এতে বিপাকে পড়েছেন ষাঁড়টির মালিক সুমন মিয়া।

জেলার ত্রিশাল উপজেলার ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়া গ্রামের খামারি জাকির হোসেন সুমন ছয় বছর আগে স্থানীয় বাজার থেকে ফ্রিজিয়ান জাতের এ ষাঁড় গরুটি ৭৫ হাজার টাকায় কেনেন। শখের বশে গরুটি লালন-পালন করেন যত্ন সহকারে। কিন্তু গত দুই কোরবানির ঈদে বিক্রি না হওয়ায় খাবার খরচ নিয়ে পড়েছেন বিপাকে।

সুমন মিয়া বলেন, এ বছর ষাঁড়টি গাবতলীর হাটে নিয়েছিলাম। সেখানে একজন ক্রেতা ১৭ লাখ টাকা দাম করেছেন। পরে আর কেউ দাম বলেনি। এর আগের কোরবানির ঈদে ১৫ লাখ টাকা দাম হয়েছিল।

তিনি আরও বলেন, অনেক শখ করে ছয় বছর ধরে ষাঁড়টি আমি দেশীয় খাবার খাইয়ে যত্ন ভালোবাসায় বড় করেছি। কৃত্রিম কোনো কিছু খাওয়ানো হয় না। প্রাকৃতিক উপায়ে খৈল, ভুসি, ভুট্টা, কলা, ভাত, খড়-ঘাস খাইয়েছি। আমি নিজের চেয়েও বেশি গরুর যত্ন করি। তবে গত বছর ভালো দাম না পাওয়ায় কালো মানিককে বিক্রি করতে পারিনি। তবে এ বছর আশা করেছিলাম গরুটি বিক্রি করতে পারবো। বাড়িতে ২০ লাখ দাম উঠেছিল। পরে ঈদের আগে ঢাকার গাবতলীর হাটে নিয়ে যাই। সেখানে ১৭ লাখ টাকা ওঠে। বিক্রি না করে আবারও বাড়িতে ফেরত নিয়ে এসেছি।

সুমন বলেন, এখন ষাঁড়টির পেছনে প্রতিদিন ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ টাকা খরচ হয়। এত টাকা খরচ চালানো অসম্ভব প্রায়। এখনো যদি উপযুক্ত মূল্য পাই, তাহলে বিক্রি করে দেবো।

মঞ্জুরুল ইসলাম/এসজে

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()