সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৩ নভেম্বর ২০২৬
ঢাকা২৪°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮২%বাতাস ৫ কিমি/ঘ

কৃষকের কাঠের লাঙলের দেখা মেলে মাঠে

প্রাচীন বাংলার কৃষিভিত্তিক চিত্রকল্পে যেটি সবচেয়ে বেশি দৃশ্যমান; সেটি হলো মাঠের মাঝে দাঁড়িয়ে থাকা একজন কৃষক আর তার হাতে কাঠের লাঙল। কালের আবর্তে বদলে গেছে কৃষিকাজের ধরন। এসেছে আধুনিক যন্ত্রপাতি, মেশিনচালিত চাষের হাওয়া। তবুও দেশের কিছু স্থানে দেখা মেলে সেই চেনা দৃশ্যের। সেখানে একটি ক্ষেত, একজন কৃষক আ

প্রাচীন বাংলার কৃষিভিত্তিক চিত্রকল্পে যেটি সবচেয়ে বেশি দৃশ্যমান; সেটি হলো মাঠের মাঝে দাঁড়িয়ে থাকা একজন কৃষক আর তার হাতে কাঠের লাঙল। কালের আবর্তে বদলে গেছে কৃষিকাজের ধরন। এসেছে আধুনিক যন্ত্রপাতি, মেশিনচালিত চাষের হাওয়া। তবুও দেশের কিছু স্থানে দেখা মেলে সেই চেনা দৃশ্যের। সেখানে একটি ক্ষেত, একজন কৃষক আর একটি কাঠের লাঙল।

নরসিংদীর মনোহরদীতে গ্রামের খোলা মাঠে দাঁড়িয়ে আছেন এমনই এক চাষি। পোশাকে সরলতা, চোখে একাগ্রতা, হাতে পুরোনো কাঠের লাঙল। পায়ের নিচে শুকনো মাটি, মাথার ওপর খোলা আকাশ। তার পেছনে দাঁড়িয়ে আছে কিছু তালগাছ। যেন প্রকৃতির নীরব সাক্ষী। এই দৃশ্য নতুন নয় কিন্তু সময়ের স্রোতে এটি এখন বিরল হয়ে উঠেছে।

আজকের দিনে যখন কৃষিজমি চাষ করতে সবাই ট্র্যাক্টর বা পাওয়ার টিলারের ওপর নির্ভর করছেন; তখন একজন মানুষ এখনো নিজ হাতে কাঠের লাঙল নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। এটি নিছক একটি দৃশ্য নয়, এক প্রকার প্রতিবাদ। প্রযুক্তি নির্ভরতার বিপরীতে নিজের শিকড়ে ফিরে যাওয়ার এক নীরব প্রত্যয়।

এ পদ্ধতিতে কাজ করা সহজ নয়। শরীরের ঘামে ভিজে যায় কাপড়, হাঁটু গেঁড়ে মাটির সঙ্গে যুদ্ধ করতে হয় প্রতিনিয়ত। তবুও এই পরিশ্রমের মাঝেই যেন লুকিয়ে আছে আত্মতৃপ্তি। যন্ত্রে চাষ হলে সময় বাঁচে ঠিকই কিন্তু মাটি বোঝে না যন্ত্র। মাটি বোঝে হাতের ছোঁয়া, বোঝে যত্ন আর শ্রমের ভাষা।

আরও পড়ুনবাড়ছে তালের পাটালি গুড়ের চাহিদা আমের রাজ্যে চাষির স্বপ্ন

এমন একজন কৃষকের জন্য প্রতিটি চাষের দিন মানে হলো নিজেকে আবার নতুনভাবে মাটির সঙ্গে যুক্ত করা। তার জন্য মাটি শুধু জীবিকার উৎস নয়, এটি আত্মার এক অংশ। কাঠের লাঙলের প্রতিটি আঁচড়ে ফুটে ওঠে জীবনের ইতিহাস, সংগ্রাম আর নীরব ভালোবাসা।

আজকের তরুণ প্রজন্মের কাছে এ দৃশ্য হয়তো অবাক করার মতো। কেউ কেউ ভাববেন, এটি কী করে সম্ভব? অথচ এ দৃশ্যই এক সময় ছিল বাংলার চিরচেনা পরিচয়। এখন সেই পরিচয় হারাতে বসেছে যন্ত্রের শব্দে। কিন্তু যতদিন এমন কিছু মানুষ আছেন, যারা এখনো মাটির গন্ধে খুঁজে পান জীবনের অর্থ; ততদিন বাংলার চাষের সংস্কৃতি হারিয়ে যাবে না।

এ দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় কখনো কখনো প্রগতি মানে শুধু এগিয়ে যাওয়া নয় বরং পেছনে ফিরে নিজের মূলটিকে আঁকড়ে ধরা। সেই মূলের নাম মাটি আর তার সঙ্গে মানুষের সম্পর্ক। কাঠের লাঙল নিয়ে সেই সম্পর্ককে টিকিয়ে রেখেছেন কেউ কেউ, নিঃশব্দে, নিবেদিতভাবে।

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোটেক

সম্পর্কিত খবর

এগ্রোটেক

ভারতের অন্ধ স্বাদ পরীক্ষায় মাংসের সমান দুটি উদ্ভিজ্জ পণ্য

নেক্টার, ইন্ডিয়া অ্যানিমেল ফান্ড ও জিএফআই ইন্ডিয়ার গবেষণায় ৭-এর মধ্যে স্কোর ৪.৩ থেকে ৬.০; চিকেন প্যাটি ও চিকেন টিক্কা প্রাণিজ পণ্যের সমান পছন্দ পেয়েছে।

অ্যাগ্রোস্পেকট্রাম৪ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোটেক

নতুন কৃষিপ্রযুক্তি খামারে পরীক্ষায় ৩০ হাজার ডলার দিচ্ছে কানাডার সাসকাচুয়ান

ইনোভেশন সাসকাচুয়ানের এসিআরই কর্মসূচিতে স্টার্টআপ ও কৃষকদের যুক্ত করে খামারে প্রযুক্তি পরীক্ষার অর্থ মিলবে, তবে সহযোগীকে সমপরিমাণ অর্থ দিতে হবে।

Farms.com৪ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফসল

বর্জ্যপানি থেকে তৈরি সার আলুর মাঠে পাশ করল কানাডার পরীক্ষায়

কানাডার কৃষি বিভাগের গবেষণায় ৭৫ শতাংশ প্রচলিত সার ও ২৫ শতাংশ স্ট্রুভাইটের মিশ্রণে পরিবেশগত খরচ কমেছে সর্বোচ্চ ২২ শতাংশ, ফলনও বজায় রয়েছে।

Farms.com৪ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)