সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস কিমি/ঘ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুক্রবার বসছে প্রজাপতি মেলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুক্রবার (২৪ নভেম্বর) বসছে দিনব্যাপী প্রজাপতি মেলা। প্রজাপতি সংরক্ষণে গণসচেতনতা বাড়াতে ব্যতিক্রমী এ মেলার আয়োজক বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখা।

পরিবেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুক্রবার (২৪ নভেম্বর) বসছে দিনব্যাপী প্রজাপতি মেলা। প্রজাপতি সংরক্ষণে গণসচেতনতা বাড়াতে ব্যতিক্রমী এ মেলার আয়োজক বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখা।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে মেলার উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। ২০১০ সাল থেকে ক্যাম্পাসে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অতীতে প্রজাপতির ১১০টি প্রজাতি দেখা গেলেও এখন তা অর্ধেকে নেমে এসেছে। কিন্তু আমাদের অস্তিত্বের খাতিরে প্রকৃতিতে প্রজাপতিকে টিকিয়ে রাখতে হবে। তাই সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও প্রজাপতি মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এবার প্রকৃতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আনোয়ারুল ইসলামকে 'বাটারফ্লাই অ্যাওয়ার্ড' ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী জহির রায়হানকে 'বাটারফ্লাই ইয়াং ইনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড' দেওয়া হবে। এছাড়া প্রজাপতি সংশ্লিষ্ট প্রতিবেদন প্রকাশ করার জন্য প্রথমবারের মতো তিন ক্যাটাগরিতে 'বাটারফ্লাই মিডিয়া অ্যাওয়ার্ড' দেওয়া হবে।

মেলার বিভিন্ন আয়োজনের মধ্যে শিশু-কিশোরদের জন্য প্রজাপতি বিষয়ক ছবি অঙ্কন প্রতিযোগিতা, প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী, র্যালি, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা, প্রজাপতি হাট দর্শন, প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন, অরিগামি প্রজাপতি, বারোয়ারি বিতর্ক, প্রজাপতি চেনা প্রতিযোগিতা ও প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী রয়েছে।

মাহবুব সরদার/এসআর/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()