সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৫%বাতাস কিমি/ঘ

নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে জেলেরা, ফিরেছে কর্মচাঞ্চল্য

দুই মাসের নিষেধাজ্ঞার পর চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীতে ইলিশ শিকারে নেমেছেন জেলেরা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মধ্যরাতে জেলেরা নদীতে নামলেও কাঙ্ক্ষিত ইলিশ মেলেনি। এতে কিছুটা হতাশ হয়েছেন জেলেরা। ব্যস্ততা ফিরেছে বড়স্টেশন মাছঘাটের ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে।

মৎস্য

দুই মাসের নিষেধাজ্ঞার পর চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীতে ইলিশ শিকারে নেমেছেন জেলেরা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মধ্যরাতে জেলেরা নদীতে নামলেও কাঙ্ক্ষিত ইলিশ মেলেনি। এতে কিছুটা হতাশ হয়েছেন জেলেরা। ব্যস্ততা ফিরেছে বড়স্টেশন মাছঘাটের ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে।

শুক্রবার (১ মে) সকালে চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে ইলিশের পাইকারি বেচাকেনা শুরু হওয়ায় জেলে, ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে কর্মচাঞ্চল্য দেখা গেছে। হাঁকডাকে মুখর হয়ে উঠেছে মাছঘাট।

চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে ইলিশ নিয়ে আসা জেলে শেখ ফরিদ ও ইয়াসিন জানান, দু'মাস মাছ ধরা বন্ধ ছিল। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় মধ্যরাতে ইলিশ ধরতে নদীতে নেমে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেমন মাছ পায়নি জেলেরা। কিছু মাছ পেয়েছে, যা দিয়ে খরচ উঠবে। এখন যদি মাছ না পায় ঋণ-কিস্তি পরিশোধ করতে কষ্ট হবে। তবে সামনে আরও বৃষ্টি ও নদীর পানি বাড়লে ইলিশ পাওয়ার সম্ভাবনা বাড়বে।

ইলিশ ব্যবসায়ী ওচমান বেপারী ও নাহিদ হাসান জানান, নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা থাকলে বড়স্টেশন মাছঘাটেও সব বেচাকেনা বন্ধ থাকে। এখন দু'মাস পর আবার বেচাকেনা শুরু হয়েছে। দীর্ঘদিন শ্রমিক ও ব্যবসায়ীরা অলস সময় পার করছে। ঘাটে মাছ আসায় এখন সরগরম হয়ে উঠেছে।

মৎস্য ব্যবসায়ীরা জানান, বর্তমানে এককেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকা। এককেজি ওজনের নিচের ইলিশ আড়াই হাজার থেকে ৩ হাজার। তারা আশা করছেন ধীরে ধীরে নদীতে ইলিশের সরবরাহ বাড়বে। তখন কেনাবেচা আরও জমে উঠবে এবং বাজারে ইলিশের দামও সাধারণ ক্রেতাদের নাগালে চলে আসবে।

ঢাকা থেকে আসা ক্রেতা জুলহাস জানান, ছুটির দিন থাকায় চাঁদপুরে ঘুরতে এসেছি। মাছঘাটে ইলিশ খুব কম এসেছে। পুরো ঘাটে ঘুরে ইলিশ কিনতে পারছি না, কারণ অনেক দাম। এখন যাই হোক অল্পকিছু ইলিশ কিনার পরিকল্পনা রয়েছে। তবে এভাবে দাম চাইলে ইলিশ আর কেনা যাবে না।

শরীফুল ইসলাম/এনএইচআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ভারতীয় ইলিশ ‘দেশি’ বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা

যশোর বড়বাজারে ভারতীয় ইলিশ দেশি বলে বিক্রির অভিযোগে এক আড়তদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কুয়াকাটায় ২ কেজি ১০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৭ হাজার ২০০ টাকায়

কুয়াকাটার আড়তে নিলামে ওঠা একটি ইলিশ কেজিপ্রতি ৩ হাজার ৬২৫ টাকা দরে বিক্রি হয়েছে; বড় ইলিশ কমে যাওয়ার কারণ নিয়ে সতর্ক করছেন গবেষকরা।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()