সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩১°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৪%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.১ মিমি

ভাতে এই ভর্তা মিশিয়ে নিলেই বদলে যাবে স্বাদ, জানুন রেসিপি

রান্না নিয়ে অনেকেই ভাবেন, প্রতিদিন ডাল-তরকারি খেতে কারও ভালো লাগে না। তাই মাঝে মাঝে ভর্তা-ভাজি খেতে ইচ্ছা করে। বাঙালির পছন্দের খাবারের তালিকায় ভর্তার আলাদা জায়গা রয়েছে। এক প্লেট গরম ভাতের সঙ্গে ভর্তা থাকলেই অনায়াসে খাওয়া হয়ে যায়।স্বাদে একটু ভিন্নতা আনতে বরবটি ও চিংড়ি দিয়ে বানিয়ে নিতে পারেন সুস্বাদু

মৎস্য

রান্না নিয়ে অনেকেই ভাবেন, প্রতিদিন ডাল-তরকারি খেতে কারও ভালো লাগে না। তাই মাঝে মাঝে ভর্তা-ভাজি খেতে ইচ্ছা করে। বাঙালির পছন্দের খাবারের তালিকায় ভর্তার আলাদা জায়গা রয়েছে। এক প্লেট গরম ভাতের সঙ্গে ভর্তা থাকলেই অনায়াসে খাওয়া হয়ে যায়।স্বাদে একটু ভিন্নতা আনতে বরবটি ও চিংড়ি দিয়ে বানিয়ে নিতে পারেন সুস্বাদু ভর্তা। গরম ভাতের সঙ্গে এই ভর্তা পরিবেশন করলে অন্য কোনো পদের প্রয়োজনই হবে না।

আসুন জেনে নেওয়া যাক বাড়িতে বরবটি-চিংড়ির ভর্তা কীভাবে তৈরি করবেন-

চিংড়ি ভালো করে ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে নিন। কড়াইতে অল্প সরিষার তেল গরম করে চিংড়িগুলো ভেজে তুলে রাখুন। বরবটি ছোট ছোট করে কেটে নিন। চাইলে কুচিয়েও নিতে পারেন। এবার সামান্য লবণ দিয়ে বরবটি ভাপিয়ে নিন। চাইলে অল্প তেলে ভেজেও নিতে পারেন। বরবটি ভাপিয়ে নিলে ওই তেলেই কুচি করা পেঁয়াজ ও রসুন ভেজে নিন। এবার ব্লেন্ডারে ভেজে রাখা চিংড়ি, বরবটি, ভাজা পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ দিয়ে ভালো করে ব্লেন্ড করুন।

এরপর কড়াইতে সরিষার তেল গরম করে শুকনো মরিচের ফোড়ন দিন। তাতে বেটে রাখা চিংড়ি ও বরবটির মিশ্রণ দিয়ে সামান্য স্বাদমতো লবণ দিন। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন।

আঁচ কমিয়ে কিছুক্ষণ ভর্তা কষাতে থাকুন। মিশ্রণ থেকে তেল ছেড়ে কড়াইয়ের গা থেকে আলাদা হয়ে এলে বুঝবেন ভর্তা তৈরি হয়ে গেছে। এবার চুলা বন্ধ করে দিন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু বরবটি-চিংড়ির ভর্তা। এসএকেওয়াই

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ভারতীয় ইলিশ ‘দেশি’ বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা

যশোর বড়বাজারে ভারতীয় ইলিশ দেশি বলে বিক্রির অভিযোগে এক আড়তদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কুয়াকাটায় ২ কেজি ১০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৭ হাজার ২০০ টাকায়

কুয়াকাটার আড়তে নিলামে ওঠা একটি ইলিশ কেজিপ্রতি ৩ হাজার ৬২৫ টাকা দরে বিক্রি হয়েছে; বড় ইলিশ কমে যাওয়ার কারণ নিয়ে সতর্ক করছেন গবেষকরা।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()