সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৫ নভেম্বর ২০২৬
ঢাকা২৮°মেঘলাআর্দ্রতা ৬০%বাতাস ১০ কিমি/ঘ

মিরসরাইয়ে ব্রোকলি চাষে সফল শিক্ষক লোকমান

চট্টগ্রামের মিরসরাইয়ে ব্রোকলি চাষে সফল হয়েছেন কলেজশিক্ষক মো. লোকমান হোসেন। ১৪ বছর ধরে তিনি এ সবজি আবাদ করে আসছেন। সবুজ রঙের সবজি হওয়ায় বাজারে এর চাহিদা আছে। শিক্ষকতার পাশাপাশি সারাবছরই বিভিন্ন সবজি চাষ করেন। অবসরে তিনি জমিতে ব্যস্ত থাকেন।

চট্টগ্রামের মিরসরাইয়ে ব্রোকলি চাষে সফল হয়েছেন কলেজশিক্ষক মো. লোকমান হোসেন। ১৪ বছর ধরে তিনি এ সবজি আবাদ করে আসছেন। সবুজ রঙের সবজি হওয়ায় বাজারে এর চাহিদা আছে। শিক্ষকতার পাশাপাশি সারাবছরই বিভিন্ন সবজি চাষ করেন। অবসরে তিনি জমিতে ব্যস্ত থাকেন।

লোকমান হোসেন মিরসরাইয়ের নিজামপুর সরকারি কলেজে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে অধ্যাপক পদে নিয়োজিত। তিনি উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া গ্রামের মো. শামসুদ্দীনের ছেলে। লোকমান এলাকার অন্যদের জন্য অনুপ্রেরণা। তার দেখাদেখি অনেকে কৃষিতে মনোনিবেশ করেছেন।

জানা গেছে, শিক্ষকতার পাশাপাশি প্রায় ৩০ বছরে ধরে কৃষিকাজের সঙ্গে জড়িত লোকমান হোসেন। বিভিন্ন মৌসুমে ধান চাষসহ সারাবছর সব ধরনের সবজি চাষ করেন। মৌসুমে ৬-১২ জন শ্রমিক তার জমিতে কাজ করেন। এছাড়া সারাবছর ২ জন শ্রমিক নিয়োজিত আছেন। উৎপাদিত পণ্য স্থানীয় বাজার, চট্টগ্রাম শহরসহ বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়।

পূর্ব খৈয়াছড়া এলাকায় দেখা গেছে, কলেজ ছুটির পরই তিনি বাড়ি হয়ে জমিতে যান। ব্রোকলি ক্ষেতে পরিচর্যা করেন। কয়েকজন শ্রমিক ব্রোকলি উত্তোলন করে বাজারজাত করার জন্য কাজ করছেন। এবার তিনি ২৪ শতক জমিতে ব্রোকলি আবাদ করেছেন। এছাড়া টমেটো, শিম, লাউ, কুমড়া, কপি, বেগুন, বরবটিসহ প্রায় ৩ একর জমিতে সবজি চাষ করেছেন।

আরও পড়ুন• মিরসরাইয়ে 'তাল বেগুন' চাষে ভাগ্য বদল কৃষকদের• সীতাকুণ্ডে বিটরুটের প্রথম চাষেই সফল ২ কৃষক• কিশোরগঞ্জে হলুদ ফুলকপিতে লাখ টাকা আয়

শিক্ষক লোকমান হোসেন বলেন, 'আমি এবার ২৪ শতক জমিতে চাষ করেছি। প্রতি পিস ব্রোকলি ৫০০ গ্রাম থেকে ১ কেজি হলে বিক্রির উপযোগী হয়। এর আগে আবাদ করেছিলাম আরেকটি জাত, সেটি ৪ কেজি পর্যন্ত হয়েছে। ২৪ শতক জমিতে প্রায় ৩০-৩২ হাজার টাকা খরচ হয়েছে। ফলনও ভালো হয়েছে। ২ লাখ টাকার বিক্রির আশা করছি। প্রতি পিস ব্রোকলি ২৫-৩৫ টাকা পর্যন্ত বিক্রি হয়।'

তিনি বলেন, 'শুষ্ক মৌসুমে পানির জন্য কষ্ট হয়। পানির ভালো ব্যবস্থা থাকলে আরও বেশি জমিতে সবজি চাষ করা যেত। কলেজে যাওয়ার আগে ও কলেজ ছুটির পর সারাক্ষণ জমিতে থাকি। এছাড়া কলেজে থাকাকালীন নিয়োজিত শ্রমিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা হয়। উৎপাদিত সবজি স্থানীয় বাজার ও চট্টগ্রাম শহরের বিভিন্ন আড়তে নিয়ে যাই। এখানকার বাজারের চেয়ে শহরে চাহিদা বেশি।'

মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, 'লোকমান হোসেন অনেক বছর ধরে এ সবজি চাষ করছেন। এবার আরও কয়েকজনকে প্রদর্শনী দিয়েছি। ব্রোকলিতে অনেক পুষ্টিগুণ আছে। ব্রোকলি সিদ্ধ করেও খাওয়া যায়। খাদ্যাভ্যাসে পরিবর্তন দরকার। ধীরে ধীরে এ সবজির চাষ বাড়বে।'

এম মাঈন উদ্দিন/এসইউ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

গ্যালারি

একঝলকে ৪ নভেম্বর: ঢ্যাঁড়সের খেত, কলাবতী ফুল আর বিলের শাপলা

প্রথম আলোর ‘একঝলক’ আয়োজনের কৃষি ও প্রকৃতির ছবিগুলো নিয়ে এই ছবির গল্প: ফরিদপুরের ঢ্যাঁড়সচাষি, সিরাজগঞ্জের কলাবতী, ডুমুরিয়ার শাপলা ও পানকৌড়ি।

প্রথম আলো৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

নওগাঁয় ৩ হাজার ৩৫০ হেক্টরে আগাম শীতের সবজি, এক সপ্তাহে দাম নেমেছে অনেকটা

বাজার ধরতে আগাম চাষে নেমেছেন নওগাঁর কৃষকেরা; এক বিঘা বাঁধাকপিতে ৪৫ হাজার টাকা খরচে ১ লাখ ২০ হাজার টাকার আশা এক চাষির, সরবরাহ বাড়ায় কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমেছে দাম।

দৈনিক বাংলা৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোটেক

প্রোটিনভিত্তিক জৈব ছত্রাকনাশক প্রযুক্তি: নেদারল্যান্ডসে ৩৫০ হেক্টরে পরীক্ষার অনুমতি

বায়োটালিসের ইভোকা এনজি টমেটো, শসা ও স্ট্রবেরিতে কৃষকের মাঠে পরীক্ষা হবে; ফসল বিক্রিও করা যাবে, ইউরোপে বাজারে আসার লক্ষ্য ২০২৯।

অ্যাগ্রিবিজনেস গ্লোবাল৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)