সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৩°মূলত পরিষ্কারআর্দ্রতা ৬৩%বাতাস কিমি/ঘ

বান্দরবানে বেড়েছে ওলকচু চাষ

বান্দরবান জেলায় বেড়েছে ওলকচুর চাষ। বেশ কয়েক বছর ধরে এমনটাই দেখা যাচ্ছে। এর কারণ এ জেলার মাটি ওলকচু চাষের উপযোগী ও কম খরচে বেশি ফলন পাওয়া যায়। তাই নতুন চাষিরাও উৎসাহিত হচ্ছেন এ কচু চাষে। কয়েক প্রজাতির ওলকচু থাকলেও বান্দরবানে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে স্থানীয় উন্নত জাতের ওলকচু।

শাকসবজি

বান্দরবান জেলায় বেড়েছে ওলকচুর চাষ। বেশ কয়েক বছর ধরে এমনটাই দেখা যাচ্ছে। এর কারণ এ জেলার মাটি ওলকচু চাষের উপযোগী ও কম খরচে বেশি ফলন পাওয়া যায়। তাই নতুন চাষিরাও উৎসাহিত হচ্ছেন এ কচু চাষে। কয়েক প্রজাতির ওলকচু থাকলেও বান্দরবানে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে স্থানীয় উন্নত জাতের ওলকচু।

ওলকচুতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি, ফ্যাট, কার্বস, প্রোটিন, পটাসিয়াম, দ্রবণীয় ফাইবার পাশাপাশি ভিটামিন বি ৬, ভিটামিন বি ১, রাইবোফ্লাভিন, ফলিক অ্যাসিড, নিয়াসিনসহ বিভিন্ন পুষ্টি গুণ। এ ছাড়া ভিটামিন এ, বিটা ক্যারোটিন জাতীয় পুষ্টি পাওয়া যায় যা মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে।

বান্দরবান মারমা বাজার এলাকার অস্থায়ী সবজি ব্যবসায়ী প্রুমে চিং মারমা জানান, বাজারবার উপলক্ষে অন্যান্য সবজির পাশাপাশি ৫০ কেজি ওলকচু নিয়ে বিক্রির উদ্দেশ্যে পসরা সাজিয়ে বসেছিলেন। সকাল থেকে ৬০ টাকা কেজি দরে প্রায় ৪০ কেজি ওল বিক্রি করেছেন তিনি।

বান্দরবান সদর উপজেলার জামছড়ি এলাকার ওলকচু চাষি মংসিংনু মারমা জানান, গত কয়েক বছর ধরে ওলকচু চাষ করে আসছেন। সর্বশেষ গত বছর ৪০ শতক জমিতে ওলকচুর আবাদ করেছেন তিনি। ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে পাইকাররা বাড়ি থেকে কিনে নিয়ে যাচ্ছেন।

কম খরছে ভালো ফলন পাওয়ায় এবছর আবার ৫০ শতক জমিতে ওলকচুর চাষ করেছেন তিনি।

বাঘমারা এলাকার সুনিল তঞ্চগ্যা জানান, গতবছর ৪০ শতক জমিতে ওলকচু চাষ করেন। ফলন ও বাজারে ভালো দাম পাওয়ায় এবছর ৮০ শতক জমিতে ওলকচুর চাষ করেন তিনি। গত বছর মণ প্রতি ১২০০ টাকা করে বাড়ি থেকেই কিনে নিয়ে গেছে পাইকারেরা।

কম খরচে ও তেমন পরিচর্যার প্রয়োজন হয় না এই ওল কচু চাষে। একটা ওলকচু ৪০০ গ্রাম থেকে ৫ কেজি পর্যন্ত হয় ফলে ভালো মুনাফা পাওয়া যায়। তাকে দেখে এলাকার অনেকেই এখন নতুন করে এ কচু চাষ করেছেন।

বান্দরবান সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুখ জানান, সাধারণত চৈত্র-বৈশাখ মাসে ওল লাগানো হলেও ভালো দাম পেতে হলে আগাম চাষের জন্য মাঘ-ফাল্গুন মাসে লাগানোর উত্তম সময়। সব ধরনের মাটিতেই ওল চাষ করা যায়, তবে বেলে দো-আঁশ মাটিতে ভালো ফলন হয়।

বান্দরবানের পাহাড়ি মাটি স্থানীয় উন্নত জাতের ওলকচু চাষের জন্য যথেষ্ট উপযোগী। ফলে ওলকচু চাষ করে যথেষ্ট সফলতা পাচ্ছেন চাষিরা। গত বছর উপজেলায় ৬ হেক্টর জমিতে ওলকচুর চাষ হয়েছিল এবং হেক্টর প্রতি ৭ টন ওলকচু উৎপাদন হয়েছিল।

চাষিরা ভালো ফলন পাওয়ায় এবছর ১৬ হেক্টর জমিতে ওল কচু চাষ হয়েছে এতে হেক্টর প্রতি ৯ টন ফলন পাওয়া যাবে বলে আশা করা যায়।

নয়ন চক্রবর্তী/এমএমএফ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

নবীনগরে মালচিংয়ে পার্পল কিং বেগুন: দিনে ৪০–৪৫ কেজি, কেজি ৮০–১২০ টাকা—সেলুন ছেড়ে কৃষিতে মাঈন উদ্দিনের সাফল্য

ব্রাহ্মণবাড়িয়ার বিদ্যাকুট গ্রামের মাঈন উদ্দিন বি-স্ট্রং প্রকল্প ও উপজেলা কৃষি অফিসের পরামর্শে প্রথমবার মালচিং পদ্ধতিতে বেগুন করে আগাছা কম, আর্দ্রতা ভালো, ফলন বেশি পেয়েছেন; আরও দুই মাস হারভেস্ট চলবে, মৌসুম শেষে ৩ লাখ টাকার বেশি লাভের আশা, আগামীতে ৪ বিঘায় সম্প্রসারণ।

বাসস১৯ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

ব্রাহ্মণবাড়িয়ায় বন বেগুনের কাণ্ডে কলম করে গ্রীষ্মকালীন টমেটোর চারা: শতাধিক নার্সারিতে বছরে ১.২ কোটি টাকার কেনাবেচা

সদর উপজেলার নাটাই উত্তর, রামরাইল ও মাছিহাতা ইউনিয়নে ছয় শতাধিক নারী-পুরুষ গ্রাফটিং ও বীজ থেকে চারা উৎপাদনে জীবিকা নির্বাহ করছেন; উপজেলা কৃষি কর্মকর্তার হিসাবে প্রায় ৫ লাখ গ্রাফটিং চারা, মূল্য প্রায় ৭৫ লাখ টাকা—জুন-অক্টোবরের বৃষ্টিতে সাধারণ টমেটো না হওয়ায় আমদানিনির্ভরতা কমানোর পথ।

বাসস১৯ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোবিজ

বড় খুচরা বিক্রেতার সামনে এখনও দুর্বল ইউরোপের ফল-সবজি উৎপাদক সংগঠন: নিরীক্ষা প্রতিবেদন

বছরে একশ কোটি ইউরোর বেশি ইইউ সহায়তা পেয়েও ফল ও সবজি চাষিদের উৎপাদক সংগঠনগুলো সদস্য ও বাজার হারাচ্ছে বলে জানিয়েছে ইউরোপীয় কোর্ট অব অডিটরস।

Agriland১৯ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()