সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩২°মূলত পরিষ্কারআর্দ্রতা ৫৫%বাতাস ৫ কিমি/ঘ

গরম ভাতের সঙ্গে পাতে রাখুন কচুর মুখির ডাল

প্রতিদিনের রান্নায় একই ধরনের ডাল খেতে অনেকেরই একঘেয়েমি লাগে। তাই স্বাদে একটু পরিবর্তন আনতে কচুর মুখি দিয়ে তৈরি করতে পারেন মজাদার ডাল। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ও সুস্বাদু কচুর মুখির ডাল তৈরিতে খুব বেশি উপকরণ লাগে না। ঝামেলা ছাড়াই রান্না করা যায়। গরম ভাতের সঙ্গে কচুর মুখির ডাল জমবে বেশ। আর খেতেও ভালো ল

প্রতিদিনের রান্নায় একই ধরনের ডাল খেতে অনেকেরই একঘেয়েমি লাগে। তাই স্বাদে একটু পরিবর্তন আনতে কচুর মুখি দিয়ে তৈরি করতে পারেন মজাদার ডাল। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ও সুস্বাদু কচুর মুখির ডাল তৈরিতে খুব বেশি উপকরণ লাগে না। ঝামেলা ছাড়াই রান্না করা যায়। গরম ভাতের সঙ্গে কচুর মুখির ডাল জমবে বেশ। আর খেতেও ভালো লাগবে।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে কচুর মুখির ডাল রান্না করবেন-

প্রথমে ডাল ভালো করে ধুয়ে অল্প পানি, সামান্য হলুদ ও লবণ দিয়ে সিদ্ধ করে নিন। এবার কচুর মুখি ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। কড়াইতে তেল গরম করে কচুর মুখিগুলো সামান্য লবণ ও হলুদ দিয়ে হালকা করে ভেজে তুলে রাখুন। এভাবে আগে ভেজে নিলে কচুর মুখিতে গলা ধরার আশঙ্কা কমে। এরপর ওই তেলেই পেঁয়াজ কুচি, রসুন কুচি, আস্ত জিরা ও তেজপাতা দিয়ে সোনালি করে ভেজে নিন। এবার হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও আদাবাটা দিয়ে সামান্য পানি ছিটিয়ে মসলা ভালোভাবে কষিয়ে নিন।

মসলা কষানো হলে ভেজে রাখা কচুর মুখি দিয়ে ২-৩ মিনিট ভালোভাবে কষিয়ে নিন। এরপর সিদ্ধ করা ডাল দিয়ে নেড়েচেড়ে পরিমাণমতো পানি যোগ করুন।

ঝোল ফুটে উঠলে চেরা কাঁচা মরিচ দিয়ে দিন। মাঝারি আঁচে ঢেকে রান্না করুন, যতক্ষণ না কচুর মুখি ভালোভাবে সিদ্ধ হয়ে নরম হয় এবং ডালের সঙ্গে মিশে ঘন ঝোল তৈরি হয়। সবশেষে চুলা বন্ধ করে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন কচুর মুখির ডাল।

জাগো নিউজ ২৪সূত্র

রান্নাবান্না

সম্পর্কিত খবর

রান্নাবান্না

ঘরেই বানান মিষ্টি কুমড়ার পাই: উপকরণ ও প্রণালি

ময়দা, মাখন আর সেদ্ধ মিষ্টি কুমড়া, ডিম, দুধ ও দারচিনি-জায়ফলের পুর দিয়ে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ৪০-৫০ মিনিট বেক করলেই তৈরি পাম্পকিন পাই।

বার্তা২৪১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোবিজ

নাটোরে দিনব্যাপী গুড় উৎসব, ১৬ স্টলে ঐতিহ্যবাহী গুড় ও দেশীয় পণ্য

উত্তরবঙ্গ ই-কমার্স ফাউন্ডেশনের আয়োজনে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে গুড় উৎসব হয়েছে; গুড় উৎপাদক ও বিক্রেতা উদ্যোক্তারা ক্রেতার সামনে পণ্য তুলে ধরেন।

এগ্রিকেয়ার২৪১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
রান্নাবান্না

দুই স্তরের ভাপা পিঠা: চালের গুঁড়া, নারকেল আর গুড়ে সহজ রেসিপি

সাধারণ ভাপা পিঠার বদলে দুই স্তরে নারকেল ও গুড় দিয়ে ২০ মিনিট ভাপে তৈরি করুন নরম, ঝুরঝুরে দুই স্তরের ভাপা পিঠা।

বাংলা ট্রিবিউন৩১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)